এক্সপ্লোর

Jibankrishna Saha Update: 'কোনও অন্যায় করিনি, দল অবশ্যই পাশে আছে' তৃণমূলের উপর আস্থা জীবনের

এদিন নিজাম প্যালেস থেকে এসএসকেএমে রুটিন মেডিক্যাল চেক আপে যাওয়ার পথে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই প্রথম দল সম্পর্কে মুখ খুললেন বড়ঞার তৃণমূল বিধায়ক।

কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) পর এবার জীবনকৃষ্ণ সাহা (Jibankrishna Saha)। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূলের আরেক বিধায়ক দাবি করলেন দল পাশে আছে, অন্যায় করিনি, তদন্ত চলছে। এদিন নিজাম প্যালেস থেকে এসএসকেএমে রুটিন মেডিক্যাল চেক আপে যাওয়ার পথে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই প্রথম দল সম্পর্কে মুখ খুললেন বড়ঞার তৃণমূল বিধায়ক।

তৃণমূলের উপর আস্থা জীবনের: কয়েকদিন আগে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এদিন মেডিক্যাল চেক আপে যাওয়ার সময় তাঁকে প্রশ্ন করা হয়, আপনি কী বার্তা দিতে চান দলকে? আপনি কী বার্তা দিতে চান বলুন? দল কি সঙ্গে আছে? উত্তরে জীবনকৃষ্ণ সাহা বলেন, "দল অবশ্যই আমার পাশে আছে। আমি তো কোনও অন্যায় করিনি। অন্যায় করেছি তাও প্রমাণিত হয়নি।''

নিয়োগ দুর্নীতি মামলায় আরেক বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও জেলবন্দি। কিন্তু দলের প্রতি আনুগত্যের বিষয়টি বারবার প্রকাশ্যে এসেছে। এমনকী দিনকয়েক আগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও শুভেচ্ছা জানান। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি গ্রহণ করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সফরসূচির সাফল্য কামনা করেছেন পার্থ চট্টোপাধ্যায়। এবার সেই একই পথে হেঁটে দলের প্রতি আস্থা রয়েছে তা বোঝাতে চাইলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত আরেক তৃণমূল বিধায়ক। 

এদিকে বড়ঞার তৃণমূল বিধায়কের (TMC mla) বেতন বন্ধ করে দিল স্কুল কর্তৃপক্ষ। মুর্শিদাবাদের বাসিন্দা হলেও বীরভূমের নানুরে দেবগ্রাম হাইস্কুলের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন জীবনকৃষ্ণ সাহা। ওই স্কুলের প্রধান শিক্ষক বলেন, 'বিধায়ক হওয়ার কথা স্কুল কর্তৃপক্ষকে জানাননি জীবনকৃষ্ণ। স্কুলের বেতন ও বিধায়ক ভাতা নিয়েছেন তৃণমূল বিধায়ক। ৬ মাসের বেশি সময় ধরে স্কুলে আসেননি জীবনকৃষ্ণ, অথচ নিয়মিত স্কুলের বেতন নিয়েছেন।' বিষয়টি জেলার স্কুল পরিদর্শককে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক।

দেবগ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক কমলকৃষ্ণ ঘোষ বলেন, 'জীবনকৃষ্ণ সাহা যে দিন গ্রেফতার হয়েছে সেই দিন থেকে বেতন বন্ধ রাখা হয়েছে। জেলা স্কুল কর্তৃপক্ষ এআই এবং ডিআই কে লিখিত জানানো হয়েছে। কারণ বেতন কত পাবে তা স্কুল কর্তৃপক্ষ হিসাব করে দিলেও এআই এবং ডিআই এর অনুমোদন ছাড়া বেতন পান না। গত ছ-মাসের বেশি সময় ধরে মাসে এক দিন বা সেটাও আসতেন না। কিন্তু বেতন নিয়েছেন। উনি বিধায়ক হওয়ার পর স্কুল কর্তৃপক্ষকে কিছু জানাননি। এমনকি লিয়েনের জন্য কোনও আবেদন উনি জমা করেননি। তার জন্য ওঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারিনি।

আরও পড়ুন: Fruit Juice : গরমে ঘন ঘন ফলের রস পান করছেন ? কী ক্ষতি হতে পারে

সেরা শিরোনাম

Dhrubajyoti Basu arrested : ইন্দ্রনীল সেনের পরে এবার গ্রেফতার প্রাক্তন টালা প্রত্যয় কর্তা
ইন্দ্রনীল সেনের পরে এবার গ্রেফতার প্রাক্তন টালা প্রত্যয় কর্তা
Suvendu Adhikari: ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget