এক্সপ্লোর

Bowbazar Incident:বর্ষা শেষ না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকুক, সুপারিশ বিশেষজ্ঞদের

JU Reports:বউবাজারে ক্ষতিগ্রস্ত এলাকা নিয়ে পুরসভাকে প্রাথমিক রিপোর্ট দিলেন বিশেষজ্ঞরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপকরা সমীক্ষা করেছেন।


কলকাতা: বউবাজারে ক্ষতিগ্রস্ত এলাকা নিয়ে পুরসভাকে প্রাথমিক রিপোর্ট (Report) দিলেন বিশেষজ্ঞরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপকরা সমীক্ষা করেছেন। সেই নিয়েই রিপোর্ট জমা দিয়েছেন তাঁরা।

কী বলা হয়েছে রিপোর্টে:
সূত্রের খবর, বিশেষজ্ঞদের রিপোর্টে বলা হয়েছে দুর্গা পিতুরি লেনের মাটি অত্যন্ত দুর্বল। মাটি দুর্বল থাকায় এখন মেট্রোর (Metro) কাজ শুরু করলে আরও বিপদ বাড়তে পারে। মাটি দুর্বল থাকায় কাজ চললে আরও বাড়ি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। মাটি পরীক্ষা করা হবে এবং এলাকার মানচিত্র খতিয়ে দেখে তারপর চূড়ান্ত রিপোর্ট দেওয়া হবে বলে জানানো হয়েছে। মেট্রোর জন্য ধর্মতলা ও শিয়ালদা সুড়ঙ্গে এখনও ৯ মিটার কাজ বাকি রয়েছে। সেই অংশের সুড়ঙ্গের উপরের বাড়িগুলির স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের। ক্ষতিগ্রস্ত এলাকায় বর্ষা শেষ না হওয়া পর্যন্ত কাজ বন্ধের সুপারিশ দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের তরফে।  

সম্প্রতি বউবাজারের দুর্গা পিতুরি লেনে বেশ কিছু বাড়িতে ফাটল হয়েছিল। তার জেরে রাতেই বাড়ি ছাড়তে হয়েছিল সেখানকার বাসিন্দাদের। পুনর্বাসন নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বারবার KMRCL-এর বৈঠক হয়েছিল। সেই সময় কলকাতা পুরসভা সিদ্ধান্ত নেয় ওই এলাকায় মাটির পরিস্থিতি ঠিক কীরকম তা খতিয়ে দেখা হবে। তার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল এবং আইআইটি রুরকির দলকে রিপোর্ট দিতে বলা হয়েছিল। 

কী ঘটেছিল:
চলতি বছরে ১১ মে সন্ধ্যায় ২০১৯-এর অগাস্ট মাসের সেই দুঃসহ স্মৃতি ফিরল বউবাজারে। এ বারও ঘটনাস্থল সেই দুর্গাপিতুরি লেন। মেট্রোর কাজ চলাকালীন সেই সময় কমপক্ষে ৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে দিতে হয় বেশ কয়েকটি বাড়িও। তাতে দলবলে বাড়ি ছেড়ে অস্থায়ী ঠিকানায় মাথা গোঁজেন স্থানীয়রা। এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বলে খবর। স্থানীয়রা জানিয়েছেন, মেট্রোর কাজ চলাকালীন কমপক্ষে ১০টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। শুধু বাড়িই নয়, রাস্তাতেও ফাটল ধরেছে। পরে দুটি বাড়ি ভাঙার কাজও শুরু হয়েছে।

আরও পড়ুন: রক্ষাকবচ পেলেন না পার্থ, প্রাক্তন শিক্ষামন্ত্রীর আবেদন খারিজ ডিভিশন বেঞ্চে

সেরা শিরোনাম

Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget