এক্সপ্লোর

Bowbazar Metro Disaster: মেট্রোর টানেলের কাজ চলাকালীন জল ঢুকে বিপত্তি বউবাজারে

মাটি আলগা হয়েই ফাটল মদন দত্ত লেনের ১০টি বাড়িতে। আপ ও ডাউন টানেলের মধ্যে সংযোগকারী ক্রস প্যাসেজের কাজের সময় বিপত্তি। 

ব্রতদীপ ভট্টাচার্য, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: মেট্রোর টানেলের ক্রস প্যাসেজের কাজ চলাকালীন বউবাজারে বিপত্তি। জানা গিয়েছে, ক্রস প্যাসেজের কাজের সময়ে জল ঢুকে যায় টানেলে। ক্রস প্যাসেজে জল ঢুকে ধসে যায় মাটি। মাটি আলগা হয়েই ফাটল মদন দত্ত লেনের ১০টি বাড়িতে। আপ ও ডাউন টানেলের মধ্যে সংযোগকারী ক্রস প্যাসেজের কাজের সময়ে বিপত্তি। 

৫ মাসের মধ্যে ফের বউবাজারে ফিরল ফাটল আতঙ্ক। এবার দুর্গা পিতুরি লেনের পাশের গলি মদন দত্ত লেনে একাধিক বাড়িতে বড় বড় ফাটল দেখা দিয়েছে। আজ ভোরে এই ফাটল স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে  ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কে বাড়ি ছেড়ে জিনিসপত্র নিয়ে রাস্তায় নেমে আসেন তাঁরা। ইতিমধ্যেই বাসিন্দারা ১০টি বাড়ি খালি করে দিয়েছেন। এলাকায় মোতায়েন হয়েছে পুলিশ। ফাটল ধরা বাড়ি ফাঁকা করে দিতে বলেন পুলিশ কর্মীরা। ঘটনাস্থলে মেট্রোর প্রতিনিধিরা এলেও তাঁরা বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন। 

বউবাজারে মদন দত্ত লেনের উল্টোদিকে বিবি গাঙ্গুলি স্ট্রিটের ৩টি বাড়িতেও ফাটল দেখা দিয়েছে। ফাটল দেখা গেছে একটি ছাপাখানাতেও। সেখানে শুধু দেওয়ালে নয়, ফাটল ধরেছে মেঝেয়ও। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু করেছে সিইএসসি (CESC)।  

কী বললেন দিলীপ ঘোষ: মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রোর রুট ঘুরিয়ে দেওয়ার কারণেই এই সব হচ্ছে। বউবাজারে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জন্য আজ ভোরে মদন দত্ত লেনে কয়েকটি বাড়িতে ফাটল ধরা প্রসঙ্গে এই অভিযোগ করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, রাজনীতির স্বার্থে ঘোরানো হয়েছে মেট্রোর রুট।  

মেট্রো রেল কর্তৃপক্ষের আর্থিক সাহায্য ঘোষণা: মেট্রোর কাজের জন্য বউবাজারে মদন দত্ত লেনের ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। KMRCL এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১০০ স্কোয়ার ফুট দোকান মালিক ও বাড়ির মালিকদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। ১০০ স্কোয়ার ফুটের বেশি আয়তনের দোকান বা বাড়ির মালিকদের দেওয়া হবে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ। 

২০১৯-এর আতঙ্ক: ২০১৯-এর পর এ বছর গত ১১ মে দুর্গাপিতুরি লেনের কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছিল। সে সময় ২২টি পরিবারকে ঘর ছাড়তে হয়। ৮-১০টি বাড়িতে ফাটল ধরা পড়ে। শুধু বাড়ি নয়, রাস্তাতেও দেখা দেয় ফাটল। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget