এক্সপ্লোর

Calcutta High Court: প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বিএড যোগ্যতাসম্পন্নরা, জানাল হাইকোর্ট

Teacher Recruitment: বিএড যোগ্যতাসম্পন্নদের অংশগ্রহণে বাধা নেই। জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। তবে তাঁদের ভাগ্য নির্ভর করবে সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার ফলাফলের ওপর।

সৌভিক মজুমদার, কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় বিএড  (B.Ed) যোগ্যতাসম্পন্নদের অংশগ্রহণের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। বিচারপতি জানান, বিএড যোগ্যতাসম্পন্নদের অংশগ্রহণে বাধা নেই। তবে তাঁদের অংশগ্রহণ নিয়ে মামলা বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। সেই মামলার ফলাফলের ওপর নির্ভর করবে তাঁদের ভাগ্য।

বিএড যোগ্যতাসম্পন্নদের অংশগ্রহণে বাধা নেই: B.Ed যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।  জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। তবে তাঁদের ভাগ্য নির্ভর করবে সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার ফলাফলের ওপর। এই বিষয়টি পরবর্তী বিজ্ঞপ্তিতে জানাতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। গত ২৯ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তিতে জানায়, B.Ed যোগ্যতাসম্পন্নরাও প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। পর্ষদের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি হয় মামলার। বিচারপতি জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় B.Ed প্রার্থীদের অংশগ্রহণ নিয়ে একটি মামলা বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলার ফলাফলের ওপর নির্ভর করছে B.Ed যোগ্যতাসম্পন্নদের ভাগ্য। ২১ অক্টোবর নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তাতে এর উল্লেখ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তারপরই বিচারপতি তাঁর নির্দেশে জানান, নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

২০১৮ সালের ২৮ জুন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা NCTE তাদের সংশোধিত বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় B.Ed যোগ্যতাসম্পন্ন প্রার্থীরাও অংশ নিতে পারবেন। NCTE-র এই বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ দেয় রাজস্থান হাইকোর্ট। রাজস্থান হাইকোর্টের সেই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় NCTE। সেই মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন।

২০১৪ প্রাইমারি টেট (Primary TET) উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভ (Job Seekers Protest) উত্তাল করুণাময়ী। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, দফায় দফায় উত্তেজনা ছড়ায়। প্রাইমারি শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) অফিসের সামনে কয়েক হাজার চাকরিপ্রার্থীদের অবস্থান-বিক্ষোভ। 'উই শ্যাল ওভারকাম', স্লোগান দেন বিক্ষোভরত চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীরা জানাচ্ছেন, বিক্ষোভকারীদের চার জনের প্রতিনিধি দল, দেড় ঘণ্টা বৈঠক করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের সঙ্গে। কিন্তু তাতে সমাধান সূত্র মেলেনি বলেই দাবি চাকরিপ্রার্থীদের।

আরও পড়ুন: Congress President Poll: "কংগ্রেসকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যাবেন'' মল্লিকার্জুন খাড়গেকে ভোট দেওয়ার আবেদন অভিজিৎ মুখোপাধ্যায়ের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget