এক্সপ্লোর

Bratya Basu : চৈতন্যের সার্থক উত্তরসূরি মমতা, মুখ্যমন্ত্রী-বন্দনায় ব্রাত্য

Bratya Basu Praises Mamata Banerjee : শিক্ষামন্ত্রীর দাবি, বাংলায় এখন শ্রীচৈতন্যের সার্থক উত্তরাধিকারী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

কলকাতা : 'মমতাই মা সারদা, তিনিই ফোরেন্স নাইটিঙ্গল, তিনিই সিস্টার নিবেদিতা, তিনিই দুর্গা',  বলেছিলেন উলুবেড়িয়ার বিধায়ক নির্মল মাজি ( Nirmal Maji )। এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও ( Bratya Basu ) মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee ) তুলনা টানলেন বাংলার এক যুগপুরুষের সঙ্গে। মুখ্যমন্ত্রীকে শ্রীচৈতন্যের সঙ্গে তুলনা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

মঙ্গলবার পূর্বস্থলীর একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শ্রীচৈতন্য সবাইকে সঙ্গে নিয়ে চলার কথা বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্য়ায়ও সবাইকে সঙ্গে নিয়ে চলেন। শিক্ষামন্ত্রীর দাবি, বাংলায় এখন শ্রীচৈতন্যের সার্থক উত্তরাধিকারী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

বিরোধীদের কটাক্ষ

শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বিরোধীরা। বিজেপি নেতা সজল ঘোষের কটাক্ষ ' ব্রাত্য বসুর চৈতন্য হোক'। সিপিএম নেতা সুজন চক্রবর্তীও ব্রাত্যর এই মন্তব্য শুনে বললেন 'সীমাহীন চাটুকারিতা' ।

ঠিক কী বলেছেন ব্রাত্য? 

শিক্ষামন্ত্রী বলেন, ' চৈতন্য একটা ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছিলেন, সবাইকে সঙ্গে নাও। মমতাদি সবাইকে সঙ্গে নিয়ে চলেন। কোনও বিভাজনের রাজনীতি, কোনও ভেদাভেদের রাজনীতি, মানুষকে দূরে সরিয়ে দেওয়ার রাজনীতি, এই রাজনীতি চৈতন্য করেননি। তবে চৈতন্যের যদি কোনও সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।' 

ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা

এর আগে  ভগিনী নিবেদিতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেছিলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। তিনি বলেন, ‘মানুষের জন্য মমতা যা করছেন, এমন মানুষ ভারতে মিলবে না। ভগিনী নিবেদিতা মানুষকে সেবা করার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সেবার জন্য জীবন উৎসর্গ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ভগিনী নিবেদিতার ছায়া দেখতে পাই’।  

মা সারদার  সঙ্গে মমতার তুলনা 

এই  মন্তব্যকেও ছাপিয়ে গিয়েছিল নির্মল মাজির মন্তব্য। তিনি দাবি করেছিলেন, মা সারদা নাকি বলেছিলেন মৃত্যুর পর আমি একদিন কালীঘাটের কালী ক্ষেত্রে মানুষ রূপে জন্ম নেব। ত্যাগ, তিতিক্ষা, রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যাব। আর নির্মলের দাবি ছিল, সংখ্যাতত্ত্বের হিসেবে মা সারদার মৃত্যুর পর মমতার জন্মের সময়ের অঙ্কটাও মিলে যাচ্ছে ! 

কখনও মা সারদা, কখনও রানি রাসমণি , কখনও বা সিস্টার নিবেদিতা। দলের বিধায়কদের চোখে মুখ্যমন্ত্রী একেক সময় একেক মহামানবীর রূপে ধরা দিয়েছেন। তারই নবতম সংযোজন ব্রাত্যর-বাণী।  

আরও পড়ুন : এবার দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গীতাপাঠের আসর ! জানালেন তৃণমূল সরকারের মন্ত্রী

সেরা শিরোনাম

প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget