এক্সপ্লোর

Akhil Giri : এবার দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গীতাপাঠের আসর ! জানালেন তৃণমূল সরকারের মন্ত্রী

রাজ্যের কারামন্ত্রী ও রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি জানিয়েছেন, রাজ্য সরকারের উদ্যোগে পর্যটন কেন্দ্র দিঘায় গড়ে তোলা হচ্ছে জগন্নাথ মন্দির ধাম।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: সম্প্রতি  ব্রিগেডে লক্ষ কণ্ঠের গীতাপাঠের অনুষ্ঠান ঘিরে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। চড়তে শুরু করে বিজেপি বনাম তৃণমূলের বাগযুদ্ধের পারদ। কলকাতার পর এবার দিঘা। সৈকত শহরেও বসবে দশ হাজার কণ্ঠে গীতাপাঠের আসর ! এবার সেই কথা জানালেন রাজ্যেরই এক মন্ত্রী। 

রাজ্যের কারামন্ত্রী ও রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি জানিয়েছেন, রাজ্য সরকারের উদ্যোগে পর্যটন কেন্দ্র দিঘায় গড়ে তোলা হচ্ছে জগন্নাথ মন্দির ধাম। লোকসভা ভোটের আগে আগামী এপ্রিল মাসেই তার উদ্বোধন হতে পারে।  মন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, দিঘায় জগন্নাথ মন্দিরের সূচনায় ব্রাহ্মণদের নিয়ে বসবে গীতাপাঠের আসর। 

২০২২ সালের মে মাসে অক্ষয় তৃতীয়ার দিন নির্মাণ শুরু হয় দিঘার জগন্নাথ মন্দিরের। সেই মন্দির উদ্বোধন হওয়ার কথা আগামী বছর এপ্রিলে। অর্থাৎ লোকসভা ভোটের ঠিক মুখে-মুখে। তবে কি বিজেপির রামমন্দির উদ্বোধনের কথা মাথায় রেখেই এপ্রিলে জগন্নাথ মন্দির উদ্বোধনের পরিকল্পনা করল তৃণমূল? এই প্রশ্নটা উঠছেই।                                          

বিভিন্ন সনাতনী সংগঠনের উদ্যোগে গত রবিবারই লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান হয়েছে কলকাতার ব্রিগেড ময়দানে। তাতে দেখা গিয়েছিল বঙ্গ বিজেপির তাবড় নেতানেত্রীদের। প্রধানমন্ত্রী আসতে না পারলেও, ব্রিগেডে গীতাপাঠের প্রশংসা করে লিখিত বার্তা দেন তিনি। সেই অনুষ্ঠান নিয়ে বিজেপি শিবির যখন হিন্দুত্বের পালে হাওয়া তুলতে ব্যস্ত, তখন তৃণমূল সরকারের মন্ত্রীর গলায় শোনা গেল দিঘায় গীতাপাঠের কথা। অখিল গিরি বলেন, ' আমরা যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হবে আমরা ওখানে আমাদের জেলা থেকে, আমরা শুধুমাত্র জেলা থেকে ব্রাহ্মণ যাঁরা গীতাপাঠ করেন তাঁদেরকে নিয়ে এসে সেখানে উদ্বোধনের দিন আমরা গীতাপাঠ করাব। সনাতন ব্রাহ্মণরা শুধু আয়োজন করবেন, আমরা সহযোগিতা করব। আমরা ১০ হাজার টার্গেট করছি।' 

২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে, জানুয়ারিতে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করতে চলেছে বিজেপি। অন্যদিকে, আবার রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘায় গড়ে তোলা হচ্ছে জগন্নাথ মন্দির ধাম। 
যার উদ্বোধন হতে পারে এপ্রিল মাসেই। লোকসভা ভোটের আগে বঙ্গভূমি যেন গীতাপাঠের ভূমি।  এবার কি গীতাকে হাতিয়ার করেই ভোটবাক্সে ঝড় তুলতে চাইছে সব রাজনৈতিক দল?  

আরও পড়ুন :

২০২৪ এ পা ফেলুন খুব সাবধানে, এই ৪ রাশির জাতকদের সঙ্গী হবে চ্যালেঞ্জ

সেরা শিরোনাম

Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের

ভিডিও

Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget