এক্সপ্লোর

Howrah News: 'কাজ পাইয়ে দেওয়ার টোপ,' হাওড়ায় বিডিও অফিসের সামনে দালালরাজের অভিযোগ

সরকারি প্রকল্পের ফর্ম ভরে দেবেন তাঁরাই। যেখানে যাঁর সই দরকার, সইও করিয়ে দেবেন। কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। বিনিময়ে আবেদনকারীকে গুনতে হবে এক থেকে দেড় হাজার টাকা।

সুনীত হালদার, হাওড়া: বিডিও অফিসের (Howrah BDO Office) বাইরে সক্রিয় দালাল চক্র! এমনই অভিযোগ উঠেছে হাওড়ার ডোমজুড়ে (Domjur)। অভিযোগ, বিডিও অফিস (BDO Office) লাগোয়া কিছু দোকানে সরকারি প্রকল্পের জন্য ফর্ম সংগ্রহ বা ফর্ম ফিলাপ করাতে গেলে দেওয়া হচ্ছে সহজে কাজ করে দেওয়ার টোপ। বিনিময়ে নেওয়া হচ্ছে মোটা টাকা। অভিযোগের প্রেক্ষিতে কড়া ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিডিও।

সরকারি প্রকল্পের (Government Project) ফর্ম ভরে দেবেন তাঁরাই। যেখানে যাঁর সই দরকার, সইও করিয়ে দেবেন। কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। বিনিময়ে আবেদনকারীকে গুনতে হবে এক থেকে দেড় হাজার টাকা। অভিযোগ এমনই আশ্বাস দিয়ে দালাল চক্রের রমরমা চলছে হাওড়ার ডোমজুড় বিডিও অফিস লাগোয়া দোকানগুলিতে। 

স্থানীয় সূত্রে খবর, গ্রামগঞ্জের গরিবগুর্বো মানুষ, যাঁরা অনলাইনে ফর্ম সংগ্রহের বিষয়ে সড়গড় নন, মূলত তাঁরাই দালালচক্রের খপ্পরে পড়ছেন। 

অভিযোগকারী সূর্যকান্ত ঘোষ বলছেন, অক্টোবর ২০২০-তে আমরা এখানে অ্যাপ্লিকেশন করি। এই অনলাইনেই জেরক্সের দোকানটায়। এরা বলেছিল ৪০০ টাকা লাগবে। আরও ১০০০ টাকা লাগবে। আমরা দেড় হাজার টাকা দিয়েছিলাম। বলেছিল, কোথাও যেতে হবে, হাসপাতাল, পঞ্চায়েত যেখানে যার সই লাগবে সব ওরাই করিয়ে দেবে।

এখানেই শেষ নয়। ফর্ম ফিলাপের নামে বারবার টাকা নিয়ে হেনস্থার অভিযোগও উঠছে। অভিযোগকারী সূর্যকান্ত ঘোষ আরও জানিয়েছেন, কয়েকদিন আগে ফোন করে বলছে একটা তথ্যে ভুল আছে। আবার ৪০০ টাকা নিল। এই কয়েকবার হয়ে গেল তথ্যে ভুল করা ওদের। প্রতিবারই টাকা দিচ্ছি।

ডোমজুড়ের ব্যবসায়ী আফরোজা বেগমের কথায়,ল্যাপটপ, ডঙ্গল আছে। আমার প্রতি অনেকের হিংসে আছে। কোনও টাকা পয়সা নিইনি, উনি পুরো মিথ্যা অভিযোগ করেছেন।

অথচ ডোমজুড় বিডিও অফিস চত্বরেই রয়েছে বাংলা সহায়তা কেন্দ্র। সেখানে নিখরচায় সরকারি প্রকল্পের ফর্ম ডাউনলোড করে দেওয়া হয়। অভিযোগের প্রেক্ষিতে কড়া ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ডোমজুড় ব্লকের বিডিও। 

ডোমজুড় ব্লকের  বিডিও দীপঙ্কর দাস জানিয়েছেন, সব দোকানদারদের ডেকেছিলাম। অফিসের আশপাশে সব দোকানে টাকা নিয়ে এধরনের কাজ বন্ধ করতে বলেছি। বিডিও-র কড়া পদক্ষেপের পর, দালাল রাজ বন্ধ হয় কিনা, সেটাই দেখার। 

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী
BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget