এক্সপ্লোর

BSF Jawan Death:বিএসএফ জওয়ানের রহস্যমৃত্যু কোচবিহারের শীতলকুচিতে

BSF Jawan Reportedly Finished Himself:কোচবিহারের শীতলকুচিতে বিএসএফ জওয়ানের রহস্যমৃত্যু। রাজাবাড়ি বর্ডার আউটপোস্টে কর্মরত অবস্থায় রহস্যমৃত্যু হয় ১৫৭ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানের।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারের শীতলকুচিতে বিএসএফ জওয়ানের রহস্যমৃত্যু। রাজাবাড়ি বর্ডার আউটপোস্টে কর্মরত অবস্থায় রহস্যমৃত্যু হয় ১৫৭ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানের। (BSF Jawan Death) 
নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন, খবর পুলিশ সূত্রে। নিহত বিএসএফ জওয়ানের নাম এন এন স্বামী। তিনি কর্নাটকের বাসিন্দা, খবর পুলিশ সূত্রে। কী কারণে এমন ঘটল, খতিয়ে দেখছে পুলিশ। (police) 

নতুন নয়...
এই ধরনের ঘটনা নতুন নয়। গত বছর জানুয়ারি মাসে খানিকটা একই রকম ঘটনার কথা শোনা যায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের ধুকুরঝারি সীমান্তচৌকি এলাকায়। সে বার মারা গিয়েছিলেন বিএসএফ জওয়ান নিশীথ কুমার দেহারী। বয়স ৩২ বছর। ছত্তিশগড়ের বাসিন্দা বিএসএফ-এর ১৭৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ান নিশীথ কুমার দেহারীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করে কালিয়াগঞ্জ থানার পুলিশ। প্রাথমিক ভাবে জানা যায়, ঘটনার আগের দিন উত্তর দিনাজপুর জেলায় অনন্তপুর গ্রামপঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্ত প্রহরায় কর্তব্যরত ছিলেন ১৭৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ান নিশীথ কুমার দেহারী। পর দিন ভোররাতে গুলির শব্দ শুনতে পান অন্যান্য বিএসএফ  জওয়ানেরা। সঙ্গে সঙ্গে তাঁরা ছুটে যান। বর্ডারে বিএসএফ জওয়ান নিশীথ কুমার দেহারীর দেহ উদ্ধার হয়। খবর দেওয়া হয় ১৭৫ নম্বর সীমান্তচৌকিতে। বিএসএফ সূত্রে দাবি, নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন বিএসএফ জওয়ান নিশীথ কুমার দেহারী। 

সেই ঘটনার আগে, ২০২১ সালের নভেম্বর মাসে সিআরপিএফের ছত্তিশগড়ের সুখমায়, ৫০ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত রাজীব মণ্ডলের  মৃত্যু হয়। ৩২ বছর বয়সি রাজীবের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবারে। জানা যায়, ২০১০ সালে সিআরপিএফ-এ যোগ দিয়েছিলেন রাজীব। প্রথম পোস্টিংই ছিল কাশ্মীরে। যে কাশ্মীরে সিআরপিএফ-জঙ্গি লড়াই লেগেই থাকত। কিন্তু প্রাণে বেঁচেছিলেন তিনি সেখানে। গুলিতে সহকর্মীর প্রাণ হারানোর ঘটনায় হতবাক সতীর্থরাও।  একই ঘটনায় জখম হন আরও ৩ জন জওয়ান। জানা যা্য়, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) ক্যাম্পে এক জওয়ান তাঁর সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। রাজ্যের বস্তার অঞ্চলের ইন্সপেক্টর জেনারেল সুন্দররাজ পি জানিয়েছিলেন, জেলার লিঙ্গমপল্লি গ্রামে সিআরপিএফের ৫০ তম ব্যাটেলিয়নের শিবিরে এক জওয়ান তাঁর সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান। তিনি জানিয়েছিলেন, এই ঘটনায় চার জওয়ানের মৃত্যু হয়েছে। জখম হন আরও তিন জন। মৃত ৪ জওয়ানের মধ্যেই একজন হলেন রাজীব মণ্ডল।

 

আরও পড়ুন:জি২০ সম্মেলনের সাফল্য কামনায় গোয়ালিয়র ঘাটে গঙ্গাপুজো রাজ্যপালের

সেরা শিরোনাম

জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
NIA Search Operation: জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক

ভিডিও

Bad Road Condition : কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা | ABP Ananda
Teachers Agitation : চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন চত্বর | ABP
University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget