এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee Death: 'একজন বিরল মানুষ, স্তম্ভ, আদর্শের রক্ষায় অতন্দ্র সৈনিক', বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে শোকপ্রকাশ ঋতুপর্ণার

Rituparna Sengupta: বৃহস্পতিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ঋতুপর্ণা। বিয়ের দিনের ছবি তাঁর, ফ্রেমে রয়েছেন বামনেতা বুদ্ধদেব ভট্টাচার্য।

কলকাতা: প্রয়াত কিংবদন্তি রাজনীতিক, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee Death)। শোকস্তব্ধ বঙ্গবাসী। দল-মত নির্বিশেষে, প্রত্যেক পেশার মানুষই এদিন শ্রদ্ধা জানিয়েছেন। অভিনেত্রী ঋতুুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন শ্রদ্ধা, এবিপি আনন্দকে দেওয়া প্রতিক্রিয়ায় কী জানালেন?

প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, শোকে বিহ্বল ঋতুপর্ণা সেনগুপ্ত

এবিপি আনন্দকে দেওয়া ফোনে প্রতিক্রিয়ায় অভিনেত্রী এদিন বলেন, 'খুবই দুঃখজনক ঘটনা। একজন স্তম্ভ চলে গেলেন। এসব মানুষরা বিরল এই পৃথিবীতে। তাঁদের ত্যাগ, তাঁদের মতাদর্শ, তাঁদের মানসিকতা, তাঁদের শিক্ষা আমাদের সমাজকে সবসময় উর্বর করেছে। আমাদের অনেক বেশি আলোকিত করেছে। আজ ওঁর মতো একজন শিক্ষিত মানুষ, এত বড় একজন ব্যক্তিত্ব, একজন রাজনীতিবিদ আমাদের মধ্যে থেকে চলে গেলেন। কিন্তু যা উনি রেখে গেছেন, যা যা ওঁর অবদান ওঁর পেশার ক্ষেত্রে, এবং আমাদের সকলের জন্য সেটা আমাদের কাছে বিশাল পাওয়া। ওঁর পরিবারের সকলকে আমার সমবেদনা। আমরা সবসময় ওঁকে মনে রাখব, সবকিছুতেই উনি আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন।'

 

বৃহস্পতিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ঋতুপর্ণা। বিয়ের দিনের ছবি তাঁর, ফ্রেমে রয়েছেন বামনেতা বুদ্ধদেব ভট্টাচার্য। ক্যাপশনে লেখেন, 'বুদ্ধদেব ভট্টাচার্য তো কেবলই একজন রাজনৈতিক স্টলওয়ার্ট নন। একজন বিরল মানুষ। একজন স্তম্ভ। আজ চলে গেলেন। কিন্তু ওঁর শিক্ষা, আদর্শ, ত্যাগ, মানসিকতা দিয়ে আমাদের সমাজকে উর্বর করে গেলেন। ওঁর মত একজন শিক্ষিত এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আমাদের সমাজে যে অবদান রেখে গেলেন, যে সম্যগদর্শন, যে পরিজ্ঞান সেও তো এক বিরাট সম্পদ। আজ খুব মনে পড়ছে আমার বিয়ের দিনের কথা। তখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। উনি এবং বুদ্ধদেব বাবু এসেছিলেন। আমাকে আশীর্বাদ করে গিয়েছিলেন। যদিও অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। আমি একদিন হাসপাতালে দেখতেও গিয়েছিলাম। বুদ্ধদেব ভট্টাচার্য তাঁর প্রজ্ঞায় ছিলেন অটল। আদর্শের রক্ষায় তিনি অতন্দ্র এক সৈনিক। নিজেকে উদাহরণ হিসেবে প্রস্তুত করা একজন মানুষকে আজ স্যালুট জানাই। আপনাকে আমরা সবসময়ই মনে রাখব এক বিরল মানুষ হিসেবে যিনি অনুপ্রাণিত করেছেন আমৃত্যু।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

আরও পড়ুন: Buddhadeb Bhattacharjee: 'মমতার জন্যই রাজ্যে মাথা তুলছে BJP, ওদের সুযোগ করে দেওয়া উচিত হচ্ছে না', একদশক আগে বলেছিলেন বুদ্ধদেব

আগামীকাল সকাল সাড়ে ১০টায় পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার উদ্দেশে নিয়ে যাওয়া হবে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর মরদেহ। সকাল ১১ থেকে ১১টা ৩০ পর্যন্ত বিধানসভায় শ্রদ্ধাজ্ঞাপন। বেলা ১২টা থেকে দুপুর ৩টে ১৫ পর্যন্ত মজফ্ফর আহমেদ ভবনে রাখা থাকবে প্রয়াত মুখ্যমন্ত্রীর মরদেহ। সাড়ে ৩টে থেকে ৩টে ৪৫ পর্যন্ত দীনেশ মজুমদার ভবনে জানানো হবে শেষশ্রদ্ধা। বিকেল ৪টেয় এনআরএস হাসপাতালে দেহদান করা হবে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget