এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee Demise: বুদ্ধবাবুর মৃত্যুতে বিরল দৃশ্য দেখল বিধানসভা, এক সারিতে দাঁড়িয়ে শ্রদ্ধাজ্ঞাপন অভিষেক-শুভেন্দুর

Buddhadeb Bhattacharjee Demise News: আজ পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভায় নিয়ে যাওয়া হয় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য়ের দেহ। সেখানে তাঁকে শেষ সম্মান জানান তৃণমূল ও বিজেপির বিধায়কে

কলকাতা: দল, রঙ, বিরোধ-বিরোধিতা.. সব কিছুকে যেন মিলিয়ে দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। শেষবারের মতো তিনি যখন বিধানসভায় এলেন, তখন সেখানো কোনও বিরোধিতা নেই, রাজনৈতিক রঙ নেই, দলাদলি নেই, একে অপরকে আক্রমণ করা নেই। তৃণমূল ও বিজেপি বিধায়কেরা যেন নিস্তব্ধ, নিশ্চুপ। একই সারিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। সারাবছরের আক্রমণ, রোষ... সব যেন ভুলিয়ে দিল এই মৃত্যু। 

আজ পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভায় নিয়ে যাওয়া হয় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য়ের দেহ। সেখানে তাঁকে শেষ সম্মান জানান তৃণমূল ও বিজেপির বিধায়কেরা। হাজির ছিলেন সাংসদ অভিষেকও। তবে এদিন দেখা গেল না মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রত্যেকেই সাদা পোশাক পরে এসেছিলেন। কিন্তু যে সাদা পোশাক ছিল তাঁর পরিচয়, সেই বুদ্ধদের ভট্টাচার্য্যের দেহ আজ ঢাকা পড়ে গিয়েছে লাল ফুলে, পতাকায়। বিধানসভায় আধঘন্টা রেখে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিসে। সেখানে অগণিত মানুষ অপেক্ষা করছেন তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। 

এদিন এক অবাক ছবি দেখল বিধানসভা। রোজ যে বিধানসভা অভ্যস্ত দলাদলি, রাজনৈতিক কলহ দেখে, সেখানে দেখা গেল এক পোশাক, এক রঙ। একই সারিতে দাঁড়িয়ে রইলেন সমস্ত শাসক ও বিরোধিরা। এদিন অভিষেক ও শুভেন্দু ছাড়াও উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও অন্যান্য তৃণমূলের বিধায়কেরা। হাজির ছিলেন বিজেপি বিরোধিরাও। আজ বিধানসভার সামনে কেবলই লাল পতাকা। লাল ফুল আর পতাকায় প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাল কলকাতা। 

বঙ্গ রাজনীতিতে বুদ্ধ-অধ্যায়ের পরিসমাপ্তি। শেষ যাত্রায় গণতন্ত্রের মন্দির বিধানসভায় শাসক-বিরোধী সবাইকে এক সূত্রে বাঁধলেন প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। এক ফ্রেমে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীকে। বিধানসভার অলিন্দে মিলেমিশে একাকার শাসক ও বিরোধী শিবির। এদিন সকাল ১১টা ৪ মিনিটে পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভা ভবনে পৌঁছয় বুদ্ধদেব ভট্টাচার্যর মরদেহ। ঠিক যে জায়গায় শেষ শ্রদ্ধা জানানো হয়েছিল জ্যোতি বসুকে, ঠিক সেখানেই তাঁর উত্তরসূরীর দেহ শায়িত রাখা হয়। সিঁড়িতে ওঠার পথে বিছানো ছিল সবুজ গালিচা। শববাহী গাড়ি বিধানসভা ভবনে ঢুকতেই বাম যুব নেতাকর্মীদের তরফে ওঠে লাল সেলাম স্লোগান। ফুল দিয়ে প্রথমেই প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তারপর একে একে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা বুদ্ধবাবুকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। বিধানসভায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনার। 

আরও পড়ুন: Buddhadeb Bhattacharjee Death Live : বুদ্ধবাবুর শেষযাত্রায় বিধানসভায় মিশে গেল সব রং , একসারিতে শ্রদ্ধাজ্ঞাপন শুভেন্দু - অভিষেকের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Arpita Sarkar : 'ওই মেয়েটা বোরখা পরে থাকত'... মেয়ের জ*ঙ্গিযোগ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, কার দিকে আঙুল অর্পিতার বাবার
'ওই মেয়েটা বোরখা পরে থাকত'... মেয়ের জ*ঙ্গিযোগ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, কার দিকে আঙুল অর্পিতার বাবার
Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget