এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee : শববাহী শকটে বাড়ি ছাড়লেন বুদ্ধদেব, দূরে দাঁড়িয়ে রইল সাদা অ্য়াম্বাসাডর, কী কী ঘটনার সাক্ষী সে?

Buddhadeb Bhattacharjee Death : বৃহস্পতিবার লাল পতাকায়  মুড়ে পাম অ্যাভনিউয়ের বাড়ি থেকে বেরলেন তিনি। এবার শববাহী গাড়িতে। ভিড় থেকে দূরে দাঁড়িয়ে, দীর্ঘদিনের বন্ধুকে হয়তো শেষ বিদায় জানাল প্রাক্তন মুখ্য়মন্ত্রীর এক নির্বাক সঙ্গীও।

আবির দত্ত, কলকাতা : বুদ্ধদেব ভট্টাচার্যর পথচলা থামল। একা পড়ে রইল তাঁর এক ছায়াসঙ্গী। তাঁর বাহন। বৃহস্পতিবার পাম অ্য়াভিনিউয়ের বাড়ি থেকে শেষবারের মতো বিদায় নিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। শববাহী শকট যখন তাঁকে নিয়ে চলে যাচ্ছে, তখন দূরে দাঁড়িয়ে প্রাক্তন মুখ্য়মন্ত্রীর দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী, সেই সাদা অ্য়াম্বাসাডর। সিপিএম নেতা, মুখ্য়মন্ত্রী কিংবা প্রাক্তন মুখ্য়মন্ত্রী, যে পদেই থাকুন, বুদ্ধদেব ভট্টাচার্যর পছন্দ ছিল সাদা অ্যাম্বাসাডরটি। বৃহস্পতিবার বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণে একা হয়ে গেল সেই বাহন। ঊনষাট, A, নম্বর পাম অ্য়াভিনিউয়ের ফ্ল্য়াট হেক বা আলিমুদ্দিন স্ট্রিটের অফিস, যখন যেখানে থেকেছেন সঙ্গে থেকেছে এই গাড়িটি। শেষবার রাজনৈতিক সভায় গিয়েছিলেনও এই গাড়িটি চড়ে। বহুদিন বাড়ি থেকে বেরনো বন্ধ হয়ে গেলেও সবসময় অন-ডিউটি প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই গাড়ি।

বৃহস্পতিবার লাল পতাকায়  মুড়ে পাম অ্যাভনিউয়ের বাড়ি থেকে বেরলেন তিনি। এবার শববাহী গাড়িতে। ভিড় থেকে দূরে দাঁড়িয়ে, দীর্ঘদিনের বন্ধুকে হয়তো শেষ বিদায় জানাল প্রাক্তন মুখ্য়মন্ত্রীর এক নির্বাক সঙ্গীও। সেই দুধসাদা বুলেটপ্রুফ অ্য়াম্বাসাডর। সাদা ধুতি-পাঞ্জাবি, সাদা চুলের বুদ্ধদেব ভট্টাচার্যর সাদামাটা জীবনের, আরেক সফেদ সঙ্গী, যে কোনও গন্তব্য়ে পৌঁছে দিতে তাঁর বিশ্বস্ত বাহন।

এই অ্য়াম্বাসাডর শুধু বুদ্ধদেব ভট্টাচার্যর গাড়ি নয়, ব্র্য়ান্ড বুদ্ধর আরেক পরিচিতি হয়ে উঠেছিল। তিনি পাম অ্য়াভিনিউয়ের বাড়ির বাইরে পা রাখলেই, গরগর করে উঠল গাড়ির ইঞ্জিন। যেন সওয়ারিকে স্বাগত জানাতে। আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিস হোক বা ব্রিগেডের ময়দান, দূর থেকে সাদা গাড়ি আর নম্বর প্লেটটা (WB-02 0001) চোখে পড়লেই সবাই বুঝে যেত, তিনি আসছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বুদ্ধদেব ভট্টাচার্য বহু দায়িত্ব পালন করেছেন। সিপিএম নেতা, মন্ত্রী, উপমুখ্য়মন্ত্রী, মুখ্য়মন্ত্রী, প্রাক্তন মুখ্য়মন্ত্রী। কিনতু, বাহন হিসেবে তাঁর সঙ্গে থেকে গেছে এই সাদা অ্য়াম্বাসাডরই। মন্ত্রী বা মুখ্য়মন্ত্রী থাকাকালীন সকালে পাম অ্য়াভিনিউ থেকে রাইটার্স বিল্ডিং। দুপুরে মধ্য়াহ্নভোজের জন্য় রাইটার্স থেকে বাড়ি। সন্ধেয় আলিমুদ্দিন স্ট্রিটে দফতর কিংবা কখনও সখনও নন্দন। এই দুধসাদা অ্য়াম্বাসাডরের অন্দরেই স্বচ্ছন্দ্য় ছিলেন তিনি।

২০১১ সালে শেষবার মুখ্য়মন্ত্রী পদে ইস্তফা দিয়ে যখন রাজভবন ছাড়েন, তখনও এই অ্য়াম্বাসাডরে। ২০১৯ সালে অক্সিজেনের নল নাকে নিয়ে, শেষবার সিপিএমের ব্রিগেডে এসেছিলেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী। পাম অ্য়াভিনিউ থেকে তাঁকে ব্রিগেড অবধি নিয়ে এসেছিল এই বাহনই।

গতবার যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাঁকে অ্য়ামবুল্য়ান্সে করে নিয়ে যেতে হয়েছিল। কিন্তু তিনি যতদিন হাসপাতালের বিছানায়, ততদিন ঠায় বাইরে দাঁড়িয়ে ছিল তাঁর বাহন। গত কয়েক বছর ধরেই বুদ্ধদেব ভট্টাচার্য শয্য়াশায়ী। কোথাও আসা যাওয়ার প্রশ্ন নেই। তবু প্রতিদিন সকালে নিয়ম করে, পাম অ্য়াভিনিউয়ের বাড়ির বাইরে এসে দাঁড়াত সেই অ্য়াম্বাসাডর। এবারও তিনি বেরলেন, অন্যগাড়িতে। শববাহী শকটে চেপে চিরবিদায় জানালেন তাঁর চিরসঙ্গী সাদা অ্যাম্বাসাডারটিকে।  

আরও পড়ুন                                        

দলীয় পতাকা, ফুলে শেষ শ্রদ্ধা, পিস ওয়ার্ল্ডে শায়িত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ

 

সেরা শিরোনাম

Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget