এক্সপ্লোর

চলে গিয়ে,দিয়ে গেলেন দৃষ্টি, বুদ্ধদেবের দুটি কর্নিয়ায় আলোর দেখা পেলেন দুই অন্ধ-মানুষ

buddhadeb bhattacharjee Eye Donation : মৃত্যুর পর গতকালই বুদ্ধদেব ভট্টাচার্যর কর্নিয়া সংরক্ষণ করা হয়। সেই কর্নিয়াই শেষ পর্যন্ত আলো ফেরালো দুই অন্ধমানুষের জীবনে।

ঝিলম করঞ্জাই, কলকাতা : চলে গেলেন ধুতি পাঞ্জাবী পরিহিত বাঙালি ভদ্রলোকের আদর্শ প্রতীক বুদ্ধদেব ভট্টাচার্য। আজীবন তিনি আপসহীন মূল্য়বোধ , রাজনৈতিক আদর্শে অবিচল, নীতি-নৈতিকতায় কঠোর বিশ্বাসী। বরাবর চেয়েছিলেন মৃত্যুর পরও তাঁর দেহটি ও অঙ্গ-প্রত্যঙ্গ অন্য মানুষের কাজে লাগুক। তাঁর ইচ্ছেমাফিক, মৃত্যুর পর গতকালই কর্নিয়া সংরক্ষণ করা হয়। সেই কর্নিয়াই শেষ পর্যন্ত আলো ফেরালো দুই অন্ধমানুষের জীবনে।

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর দুটি কর্নিয়া সফলভাবে দু'জনের চোখে প্রতিস্থাপিত হয়েছে।  কলকাতার রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি সূত্রে এই খবর মিলেছে। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যর কর্নিয়া যে দু’জনের চোখে প্রতিস্থাপন করা হয়েছে, তাঁরা কর্নিয়াজনিত অন্ধত্বে ভুগছিলেন। বৃহস্পতিবারই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের পর তাঁরা এখন স্থিতিশীল রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক। 

বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের পর তাঁরা এখন স্থিতিশীল রয়েছেন। চোখের সমস্যায় বরাবরই ভুগতেন বুদ্ধদেব ভট্টাচার্য। শেষ ক’বছর অনেকটাই কম দেখতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেকারণে পড়ে পড়ে শোনাতে হত তাঁকে।  RIO সূত্রে খবর, রেটিনার সমস্যা থাকলেও, বুদ্ধদেব ভট্টাচার্যর কর্নিয়া ঠিক ছিল। ছানি অপারেশন না করানোয় তাঁর কর্নিয়ার গুণগত মানও ভাল ছিল। RIO সূত্রে খবর, সকালে গ্রহীতাদের শারীরিক অবস্থা যাচাই করে দেখা গিয়েছে, অবস্থা সন্তোষজনক। রবীন্দ্রনাথ ঠাকুর  লিখেছিলেন, অন্ধজনে দেহ আলো। আজীবন রবীন্দ্র-অনুরাগী হিসেবে পরিচিত বুদ্ধবাবু জীবনের ওপারে চলে গিয়েও, যেন তাঁর জীবনদেবতার বাণীই বাস্তবায়িত করে গেলেন। 

সিপিএম সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টাচার্যর মরদেহ বৃহস্পতিবার পিস ওয়ার্ল্ডে রাখা হয়েছে। শুক্রবার সকাল ১০.৩০ টায় পিস ওয়ার্ল্ড থেকে দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভা ভবনে। বিধানসভা ভবনে দেহ রাখা থাকবে আধঘণ্টা। বেলা ১২ থেকে দুপুর ৩.১৫ পর্যন্ত শ্রদ্ধা জানানো যাবে আলিমুদ্দিন স্ট্রিটের মুজফ্ফর আহমেদ ভবনে। দুপুর ৩.৩০টে থেকে দেহ থাকবে দীনেশ মজুমদার ভবনে, দুপুর ৩.৪৫-এ সেখান থেকে শুরু হবে শেষ যাত্রা। বিকেল ৪টেতে NRS মেডিক্য়াল কলেজে হবে দেহদান ।         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন                                        
দলীয় পতাকা, ফুলে শেষ শ্রদ্ধা, পিস ওয়ার্ল্ডে শায়িত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ

সেরা শিরোনাম

Nandigram By Election 2026: উপনির্বাচনের আগে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশ
Nandigram By Election 2026: উপনির্বাচনের আগে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশ
Debjit On Kunal Ghosh: BJP-র বিরুদ্ধে হামলার অভিযোগে সরব কুণাল, কী প্রতিক্রিয়া রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিতের ?
BJP-র বিরুদ্ধে হামলার অভিযোগে সরব কুণাল, কী প্রতিক্রিয়া রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিতের ?
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Kunal Ghosh Car Attack: কুণাল ঘোষের গাড়িতে হাতুড়ি ও রিভলভার নিয়ে 'হামলা', ‘ফলো’ করা হচ্ছিল বিধায়কের বাড়ির সামনে থেকেই, ফুলবাগান মোড় আসতেই..
কুণাল ঘোষের গাড়িতে হাতুড়ি ও রিভলভার নিয়ে 'হামলা', ‘ফলো’ করা হচ্ছিল বিধায়কের বাড়ির সামনে থেকেই, ফুলবাগান মোড় আসতেই..

ভিডিও

CM Suvendu Adhikari : পিতৃপক্ষে প্য়ান্ডেল উদ্বোধন নয়, অষ্টমীতে মদ বিক্রি নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee |
Kunal Ghosh Car Demolished : মমতাপন্থী বিধায়কের গাড়ি লক্ষ্য করে পরপর ডিম |
Gyanesh Kumar News | বিতর্কের মুখে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ২ কমিশনারের ছবি পোস্ট কমিশনের
CM Suvendu Adhikari :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
IND vs WI: 'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
Boat Wreck in River: হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
Bank Strike : সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
Big Boss Bangla: 'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
Embed widget