এক্সপ্লোর

Budge Budge ESI Hospital Fire: দাউদাউ করে জ্বলছে আগুন, মধ্যরাতে আতঙ্ক ESI হাসপাতালে

South 24 Parganas: গতকাল রাতে আনুমানিক পৌনে বারোটা নাগাদ বজবজ ইএসআই হাসপাতালে প্যাথলজি বিভাগে আগুন লেগে যায়। দমকল এবং হাসপাতালের প্রাথমিক অনুমান শর্ট-সার্কিট থেকেই এই আগুন লাগে।

জয়ন্ত রায়, বজবজ: বজবজ ESI হাসপাতালে আগুন। দমকলের দুটি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক অনুমান শর্ট-সার্কিট থেকেই এই আগুন লাগে (ESI Hospital Fire)। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। 

মধ্যরাতে আতঙ্ক ESI হাসপাতালে: গতকাল রাতে আনুমানিক পৌনে বারোটা নাগাদ বজবজ ইএসআই হাসপাতালে প্যাথলজি বিভাগে আগুন লেগে যায়। দমকল এবং হাসপাতালের প্রাথমিক অনুমান শর্ট-সার্কিট থেকেই এই আগুন লাগে। পরবর্তী সময়ে সেই আগুন কম্পিউটার রুমে ছড়িয়ে পরে। সাময়িকভাবে হাসপাতালের সমস্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। হাসপাতালের দোতলায় প্যাথলজি বিভাগে আগুন লাগলেও তার ধোঁয়া উপর তলাতেও পৌঁছাতে শুরু করে। কোন কিছু বুঝে ওঠার আগেই রোগীর পরিজন সহ রোগীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। হাঁটতে চলতে সক্ষম বেশকিছু রোগী এবং তাঁদের পরিজনেরা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন। যাঁদের পক্ষে সম্ভব না তাঁদের খুব দ্রুততার সঙ্গে হাসপাতালের কর্মীরাই ওপর থেকে নিচে নামিয়ে নিয়ে আসে। খবর দেওয়া হয় দমকলে। দুটি ইঞ্জিন প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে এসে পৌঁছন এসডিপিও কামরুজ্জামান মোল্লা সহ মহেশতলা থানার পুলিশ। পাশাপাশি স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুকান্ত বেরাও ঘটনাস্থলে এসে হাসপাতাল কর্মীদের সঙ্গে তিনিও উদ্ধার কাজে হাত লাগান। সমগ্র ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি কারণ হাসপাতাল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া রাতে পাওয়া যায়নি। তবে কাউন্সিলরের কথা অনুযায়ী হতাহতের কোনও খবর নেই।

গত কয়েকদিনে শহরেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত ২৬ এপ্রিল বাইপাসের ধারে কলকাতার পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ধাপার দুর্গাপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রথমে ট্রান্সফর্মার থেকে আগুন লাগে বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় এলাকার ৪টি গোডাউন। সেখানে চামড়া, প্লাস্টিকের মতো দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি গাড়িও ভষ্মীভূত হয়ে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকায়। দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। এরপর গতকাল সকাল সাড়ে ৬টা নাগাদ সল্টলেকের CE ব্লকের ৮৬ নম্বর বাড়ির দোতলায় আগুন লাগে। দমকলের ২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরে আগুন লাগে। আতঙ্কিত বাড়ির বাসিন্দারা  রাস্তায় বেরিয়ে আসেন। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ করে ওই পরিবার। 

সেরা শিরোনাম

Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget