এক্সপ্লোর

Budge Budge Incident: বজবজ বিস্ফোরণের পর বিপুল পরিমাণ বাজি উদ্ধার, ধৃতদের জামিন আদালতের

West Bengal News: এবার দক্ষিণ ২৪ পরগনার বজবজ। বেআইনিভাবে মজুত বাজিতে বিস্ফোরণে মৃত্যু হল এক নাবালিকা-সহ ৩ জনের।

আবির দত্ত, কলকাতা: বজবজ বিস্ফোরণের পর বিপুল পরিমাণ বাজি উদ্ধারের ঘটনায় ধৃতদের জামিন। ধৃত ৪০ জনকে ১ হাজার টাকার বন্ডে জামিন দিল আদালত। ধৃতদের বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় মামলা পুলিশের। বজবজ বিস্ফোরণের ঘটনায় ধৃত ব্যক্তির পুলিশ হেফাজত। অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা দায়ের। ৩০ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ।                        

একটা সপ্তাহও পেরোয়নি। পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ভয়াবহতা কার্যত কাঁপিয়ে দিয়েছে গোটা রাজ্যকে। একের পর এক দগ্ধ দেহের ছবি, শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দিয়েছে। এগরার রেশ কাটতে না কাটতেই এবার দক্ষিণ ২৪ পরগনার বজবজ। বেআইনিভাবে মজুত বাজিতে বিস্ফোরণে মৃত্যু হল এক নাবালিকা-সহ ৩ জনের। স্থানীয়দের একাংশের দাবি, বজবজের নন্দরামপুর দাসপাড়ায় দীর্ঘদিন ধরে বাজির কারবার চলে। অভিযোগ, প্রায় প্রতি বাড়িতেই বেআইনিভাবে বাজি মজুত থাকে। রবিবার রাত পৌনে ৮টা নাগাদ, একটি বাড়ির ছাদে আগুন লাগে। ভেঙে পড়ে অস্থায়ী টিনের ছাউনি। তাতেই চাপা পড়ে যান তিনজন। আর বেরোতে পারেননি। মৃত্যু হয় যমুনা দাস (৬৫), তাঁর মেয়ে পম্পা ঘাটি (৪৫) এবং নাতনির।                 

ঘটনাস্থল বজবজ থানার অন্তর্গত হলেও, সেখান থেকে মহেশতলা থানার দূরত্ব মেরেকেটে ২। বজবজ দমকল কেন্দ্রের দূরত্ব মাত্র ৩.৪ কিলোমিটার। আর বজবজ থানার দূরত্ব সাড়ে ৬ কিলোমিটার। রবিবার, বিস্ফোরণের পর টনক নড়ে প্রশাসনের। দোকানে, বাড়িতে সর্বত্র চলে তল্লাশি অভিযান। উদ্ধার হয় বস্তা বস্তা বাজি। বজবজ, মহেশতলা, নোদাখালি ও কালীতলা আসুতি থানা এলাকায় ৪০ হাজার কেজি বেআইনি বাজি বাজেয়াপ্ত করা হয়।                  
 
ধৃতদের জামিন আদালতের: সোমবারও বিস্ফোরণস্থলের অদূরে সেখানে গিয়ে দেখা যায় পুকুরময় বারুদ। জলে ভাসছে বারুদ বোঝাই বস্তা। সোমবার ঘটনাস্থলে যায় সিআইডি ও ফরেন্সিক। এদিকে বিস্ফোরণের ঘটনায় ধৃত বেচু মণ্ডলকে,৩০ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে, ৩০৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অন্যদিকে বাজি উদ্ধারের ঘটনায়,গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যেই, ধৃত ৪০ জনের প্রত্যেকে জামিন পেয়ে গেলেন।

আরও পড়ুন: Hand Writing: আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda
Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget