এক্সপ্লোর

Shootout Case: ভরদুপুরে বজবজে শ্যুটআউট ! সাক্ষীই আক্রান্ত

Budge Budge Shootout Case: ভরদুপুরে বজবজে শ্যুটআউট, কোর্ট থেকে ফেরার পথে আক্রান্ত হলেন খোদ সাক্ষীই।

কলকাতা: বৃষ্টিতে ভিজে রয়েছে শহরের রাস্তা। মাঝে মাঝে পেট্রোল-ডিজেলের ড্রপ পড়ে রামধনু বৃত্ত। আর এমন সুন্দর দিনেই ঘটে গেল অঘটন শহরে। চলল গুলি ! ভরদুপুরে বজবজে শ্যুটআউটকাণ্ডে (Budge Budge Shootout Case) আক্রান্ত হলেন খোদ সাক্ষীই।

না কোনও বলিউড মুভি নয়, এমনই ঘটনা ঘটেছে বুধবার ভরদুপুরে বজবজে। এদিন দুপুরে আলিপুর কোর্টে সাক্ষী দিয়ে ফেরার পথে আক্রান্ত ১ ব্যক্তি। একটি পুরনো মামলায় সাক্ষী দিতে গিয়েছিলেন শেখ আলতাব উদ্দিন। ট্রেনে বজবজ ফিরে বাইকে ওঠেন আলতাব, তারপরেই হামলা। অভিযোগ, বাইক লক্ষ্য করে গুলি চালায় শোবরাজ গাজি নামে এক দুষ্কৃতী। গুলি লেগে জখম হন শেখ আলতাব উদ্দিন। এরপরেই এসএসকেএম হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন শেখ আলতাব উদ্দিন।

অপরদিকে, অভিযুক্ত শোবরাজ গাজির খোঁজ চলছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তবে আহত শেখ আলতাব উদ্দিনের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। পুরনো শত্রুতার জেরেই হামলা? খতিয়ে দেখছে পুলিশ। সম্প্রতি রাজ্যের একাধিক জেলায় শ্যুটআউটের ঘটনা ঘটেছে। মালদায় রাতের অন্ধকারে শ্যুটআউটের একটি ঘটনা ঘটেছিল।গুলিবিদ্ধ হয়েছিলেন এক ঠিকাদার শ্রমিক। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল  মালদা জেলার কালিয়াচক থানার (Malda Kaliachak Police Station) দারিয়াপুর এলাকায়। 

ঘটনাটি ঘটেছিল কালিয়াচক থানার মোজমপুর এলাকায়। অভিযুক্তের নাম রেজাউল হক বাড়ি কালিয়াচক থানা চাঁদপুর এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে আরও জানা গিয়েছিল, দীর্ঘদিন ধরেই শামসুল হকের সঙ্গে অভিযুক্ত যুবক রেজাউল হকের ভিন রাজ্যের শ্রমিক পাঠানো নিয়ে দুই ঠিকাদার শ্রমিকের মধ্যে টাকা-পয়সা ভাগাভাগি নিয়ে বিবাদ চলছিল। তারপরেই ঘটনা মোড় নেয়। 

আরও পড়ুন, প্রবল গ্রীষ্ম বাড়ায় অ্যাজ়মার প্রবণতা, তীব্র হয় কষ্ট, কীভাবে বাঁচবেন

আরও পড়ুন, সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?

প্রসঙ্গত, এর আগে দিনদুপুরে শ্যুটআউটের ঘটনা ঘটেছিল টিটাগড়েও। টিটাগড়ে (Titagarh) গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছিলেন আনোয়ার আলি নামে এক ব্যক্তি। বাড়ি ফেরার পথে দুষ্কৃতীর (Miscreants) গুলিতে মৃত্যু হয়। নিহত আনোয়ার আলি তাঁদের দলের কর্মী বলে দাবি করেছিল তৃণমূল (TMC)। নিহত আনোয়ার আলি ইমারতি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তোলাবাজির বখরা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। শাসকদলকে কটাক্ষ করে বিজেপি (BJP)। পুলিশ (Police) সূত্রে খবর, ঘটনায় উঠে আসে সানি বলে একজনের নাম। 

সেরা শিরোনাম

Cyclone Akvan Landfall : ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...
ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan News: ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
Cyclone Akvan : উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget