এক্সপ্লোর

Kolkata News: গুলিবিদ্ধ দেহ উদ্ধার তারাতলায়, পাশে আগ্নেয়াস্ত্র

Dead Body Retrieved From Taratala: প্রকাশ্য় রাস্তায় পড়ে গুলিবিদ্ধ দেহ। পাশেই আবার আগ্নেয়াস্ত্র। প্রত্যন্ত এলাকা নয়, খাস কলকাতার বুকে এমন ঘটনা ঘটেছে।

প্রবীর চক্রবর্তী, কলকাতা: প্রকাশ্য় রাস্তায় পড়ে গুলিবিদ্ধ (Bullet) দেহ (body)। পাশেই আবার আগ্নেয়াস্ত্র (firearms)। প্রত্যন্ত এলাকা নয়, খাস কলকাতার বুকে এমন ঘটনা ঘটেছে। আরও নির্দিষ্ট করে বললে তারাতলার (taratala) হাইড রোড লাগোয়া গোডাউন পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। 

কী হয়েছে?

পুলিশ সূত্রে খবর, গত কাল রাতেই ওই ভয়ঙ্কর দৃশ্য দেখা যায় হাইড রোড লাগোয়া গোডাউন পাড়া এলাকায়। রাস্তায় পড়ে থাকা ব্যক্তিকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। কে তিনি? কোথা থেকে এলেন? কী ভাবেই বা মৃত্যু, এখনও স্পষ্ট নয়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। রহস্য উদঘাটনে বড় ভূমিকা নিতে পারে রিপোর্ট, ধারণা তদন্তকারীদের। আপাতত আগ্নয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, ওই ব্যক্তি আত্মঘাতী হয়ে থাকতে পারেন। সেক্ষেত্রে কেন এমন পথ তিনি বাছলেন সেটাও জানা দরকার। 

গুলিচালনায় মৃত্যু আগেও

গত মাসেই গুলিচালনায় মৃত্যুর এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থেকেছে মহানগর। অভিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের গার্ড হিসেবে কর্মরত পুলিশকর্মী দিনেদুপুরে পার্ক সার্কাসে ওই তাণ্ডব চালান। স্থানীয় বাসিন্দারা জানিয়েছিলেন, কোনও এক সহকর্মীকে খুঁজছিলেন ওই পুলিশকর্মী। তার পরই এলোপাথাড়ি গুলি। তাঁর এলোপাথাড়ি গুলির মুখে পড়ে যান এক মহিলা। গুলি লাগে তাঁর। মৃত্যুও হয়। ওই মহিলার সঙ্গে আরও একজন ছিলেন। জখম হন তিনি। চোড়ুপ লেপচা নামে ওই পুলিশকর্মী পরে নিজেকেও গুলি করেন জানান স্থানীয়রা। মোট আট-দশ রাউন্ড গুলি চলেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সম্ভবত মানসিক অবসাদেই তিনি এত বড় কাণ্ড ঘটিয়ে আত্মঘাতী হয়েছেন বলে ধারণা তদন্তকারীদের। নিজের রাইফেল থেকেই গুলি চালান চোড়ুপ। গোটা ঘটনায় হইচই পড়ে যায় রাজ্যে।  
তবে গত রাতের ঘটনায় ঠিক কী হয়েছে, সেটা এখনও স্পষ্ট নয়। এর  মধ্যেই তদন্ত করছে পুলিশ।  

আরও পড়ুন:জোড়া টিকা-বুস্টারের পরেও কোভিড আক্রান্ত বাইডেন, আরোগ্য কামনা করে বার্তা মোদির

সেরা শিরোনাম

West Bengal News Live: ফের বিপাকে হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করায় অভিযোগ দায়ের হল থানায়
ফের বিপাকে হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করায় অভিযোগ দায়ের হল থানায়
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর মৃত্যুকামনা? হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল
শুভেন্দু অধিকারীর মৃত্যুকামনা? হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল
Rejinagar Bye Election: 'কে, কোথায়, কার সঙ্গে সেটিং করে বসে আছে ধরা যাচ্ছে না', রেজিনগরে ভোট প্রচারে গিয়ে দাবি মদন মিত্রের
'কে, কোথায়, কার সঙ্গে সেটিং করে বসে আছে ধরা যাচ্ছে না', রেজিনগরে ভোট প্রচারে গিয়ে দাবি মদন মিত্রের
Suvendu On Mamata: শ্রীরামপুরে ১৫০ জনকে নিয়ে সভা করে আজাদি স্লোগান দিয়েছেন, মমতাকে আক্রমণ শুভেন্দুর
শ্রীরামপুরে ১৫০ জনকে নিয়ে সভা করে আজাদি স্লোগান দিয়েছেন, মমতাকে আক্রমণ শুভেন্দুর

ভিডিও

Kunal Ghosh Car Attack: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ
Madan Mitra: রেজিনগরে ভোট প্রচারে মদন মিত্র, সঙ্গী NCPI সাংসদ আবু তাহের
Nandigram News: নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশ
Madan Mitra:
Gyanesh Kumar News | মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইস্যুতে ক্রমশ এক মঞ্চে আসছে বিরোধীরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
IND vs WI: 'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
Boat Wreck in River: হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
Bank Strike : সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
Big Boss Bangla: 'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
Embed widget