এক্সপ্লোর

Hooghly SIR News: এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের দিন হুগলিতে পথে TMC, বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে মিছিল

Hooghly News: হুগলির চুঁচুড়ার সাহাগঞ্জ থেকে তৃণমূল কংগ্রেস শনিবার এসআইআরের বিরোধিতা করে মিছিল বের করে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এই মিছিলে অংশ নেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা।

Hooghly SIR News: আজ, ২৮ ফেব্রুয়ারি শনিবার এসআইআরের চূড়ান্ত তালিকা (SIR Final List) প্রকাশের দিন। গোটা রাজ্যজুড়ে ধাপে ধাপে এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে জানা যাচ্ছে, এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকায় সব জেলা মিলিয়ে আপাতত ৭ লক্ষের বেশি নাম 'ডিলিটেড' ক্যাটেগরির অধীনে। খসড়া ভোটার তালিকায় আগেই নাম বাদ গেছিল ৫৮ লক্ষের। তবে নির্বাচন কমিশন সূত্রে খবর, সব মিলিয়ে রাজ্যজুড়ে আপাতত মোট ৬৫ লক্ষেরও বেশি নাম বাদ। এমতাবস্থায় আজ এসআইআর বিরোধিতায় পথে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। 

হুগলির (Hooghly) চুঁচুড়ার (Chinsurah) সাহাগঞ্জ থেকে তৃণমূল কংগ্রেস শনিবার এসআইআরের বিরোধিতা করে মিছিল বের করে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের (Asit Mazumdar) নেতৃত্বে এই মিছিলে অংশ নেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। শাসকদলের দাবি, এদিন বিজেপি (BJP) ছেড়ে প্রায় ২৫০ জন কর্মী তৃণমূলে যোগদান করেছে। তৃণমূলের দাবি, আজ গেরুয়া শিবির ছেড়ে বেশ কয়েকজন ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। তাঁরা আজ এই মিছিলে যোগদান করেন বলেও জানানো হয়েছে শাসকদলের তরফে। 

এসআইআরের (SIR) বিরোধিতায় শুরু থেকেই সরব রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এর বিরোধিতায় সুর চড়িয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। এবার এসআইআরের চূড়ান্ত ফলপ্রকাশের দিনেই পথে নামলেন হুগলির চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। দলীয় পতাকা হাতে সেই মিছিলে পা মেলাতে দেখা যায় বহু তৃণমূল কর্মী ও সমর্থকদের। বিধায়ক অসিত মজুমদার ছাড়াও মিছিলে অংশ নেন জেলার একাধিক নেতৃত্ব।  

প্রসঙ্গত বলে রাখা ভালো, নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী, অনলাইনে (Online) প্রকাশিত হবে এসআইআরের চূড়ান্ত তালিকা। কী হবে ভোটারদের ভবিষ্যৎ? তা জানতে কোন কোন পোর্টালে তালিকা পাওয়া যাবে তার একটি তালিকা দিয়ে দিয়েছে কমিশন। কমিশন সূত্রে খবর, ceowestbengal.wb.gov.in পোর্টালে মিলবে তালিকা। এছাড়াও voters.eci.gov.in ও electoralsearch.eci.gov.in নামে দুই পোর্টালে মিলবে পুরো তালিকা। এছাড়া মোবাইল থেকেও দেখতে পারেন তালিকা। সেক্ষেত্রে ECINET অ্য়াপটি (Application) ফোনে ইনস্টল করে নিতে পারেন। পাশাপাশি, অফলাইন (Offline) মোডেও প্রকাশিত হবে তালিকা। যা ধাপে ধাপে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এছাড়াও, ৮টি স্বীকৃত রাজনৈতিক দলের কাছে থাকবে এসআইআর চূড়ান্ত তালিকার হার্ড কপি ও সফট কপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Police: অনুপ্রবেশ রুখতে টাস্ক ফোর্স গড়ল কলকাতা পুলিশ, NIA-র আদলে রাজ্যে হবে SIA
অনুপ্রবেশ রুখতে টাস্ক ফোর্স গড়ল কলকাতা পুলিশ, NIA-র আদলে রাজ্যে হবে SIA
West Bengal News Live Updates: ২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
Shrabani Mela 2026: হেলিকপ্টার থেকে পূণ্যার্থী ওপর পুষ্পবৃষ্টি, তৈরি হল সেবা-শিবির... শ্রাবণী মেলার জন্য বিশাল আয়োজন সরকারের
হেলিকপ্টার থেকে পূণ্যার্থী ওপর পুষ্পবৃষ্টি, তৈরি হল সেবা-শিবির... শ্রাবণী মেলার জন্য বিশাল আয়োজন সরকারের
CM Suvendu Adhikari : নিত্যযাত্রীদের বড় সুবিধা, 'যাত্রী সাথী'র সঙ্গে জুড়ল 'ভারত ট্যাক্সি', কী ঘোষণা মুখ্যমন্ত্রীর ?
নিত্যযাত্রীদের বড় সুবিধা, 'যাত্রী সাথী'র সঙ্গে জুড়ল 'ভারত ট্যাক্সি', কী ঘোষণা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget