এক্সপ্লোর

TMC Inner Clash : নবজোয়ার কর্মসূচিতে ফের উঠল কারচুপির অভিযোগ, পূর্ব বর্ধমানে ভোটই দিলেন না তৃণমূলের একাংশ

দলীয় কোন্দল মেটাতে বারবার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চালাচ্ছেন, জেলার নেতারাও। কিন্তু, তারপরও ভোটাভুটি নিয়ে দলের অন্তর্দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে চলে আসছে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান : বিজেপি থেকে আসা লোকজনের নাম ভোটার তালিকায় রেখেছেন ব্লক সভাপতি। এই অভিযোগ তুলে গোপন ব্যালটে ভোটদান থেকেই বিরত থাকলেন পঞ্চায়েত প্রধান-সহ ব্লকের নেতা-কর্মীরা। এবার আউশগ্রামে ভোটাভুটি নিয়ে প্রকাশ্যে চলে এল তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব (TMC Inner Clash)। দলে অনেক আবর্জনা এসেছে, কার্যত কোন্দলের কথা স্বীকার করে নিলেন পঞ্চায়েতমন্ত্রীও।

পঞ্চায়েত ভোটে প্রার্থী কে হবেন ? তা ঠিক করতে, দলের মধ্যেই গোপন ব্যালটে ভোটাভুটি চালু করেছে তৃণমূল (TMC)। কিন্তু, সেই নবজোয়ার কর্মসূচিতে (Nabo Joyar Campaign) ফের উঠল কারচুপির অভিযোগ। ব্লক সভাপতির বিরুদ্ধে সরব হলেন পঞ্চায়েত প্রধান-সহ অন্যান্য নেতা-কর্মীরা।এমনকি ভোটদান থেকেও বিরত থাকলেন তাঁরা।

পূর্ব বর্ধমানের মানকর কলেজ মাঠে চারটি বিধানসভা কেন্দ্র - গলসি, মঙ্গলকোট, ভাতার ও আউশগ্রামের পঞ্চায়েতগুলির প্রার্থী নির্বাচনের জন্য গোপন ব্যালটে ভোটাভুটির আয়োজন করা হয়েছিল সোমবার। কিন্তু সেই ভোটদানে অংশ নেননি আউশগ্রাম ২ নম্বর ব্লকের তৃণমূল নেতা-কর্মীদের একটা বড় অংশ। এরজন্য তাঁরা গলসি এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি জনার্দন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলেছেন।

কোথাও ব্যালটে ছাপ্পা ভোটের অভিযোগ। তো কোথাও স্বজনপোষণ। তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে, ভোটাভুটি নিয়ে দলের অন্দরের ভিন্ন ভিন্ন অভিযোগ উঠেছে। যা নিয়ে আবার কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, 'লোকের কাছে আরও পরিষ্কার হয়ে যাচ্ছে, লুঠেরার পার্টি জল্লাদের পার্টি, অঞ্চলের যিনি সভাপতি, ব্লকের সভাপতি, তাদের অধিকার কেড়ে নিয়ে, ভাইপোর লোক করছে।'

দলের অন্দরে অভিযোগ, পাল্টা অভিযোগের মাঝেই, সোমবার আউশগ্রাম ২ নম্বর ব্লকের ভোটাভুটি বাতিল হয়ে যায়। দলীয় কোন্দলের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন পঞ্চায়েত মন্ত্রীও। তৃণমূল বিধায়ক ও রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেছেন, 'দলের অনেক আবর্জনা তো এসেছে, সেই জন্য এই ধরনের ঘটনা আমাদের চোখে পড়ছে। তাই নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, আবার নতুন ভোট হবে, এরকম অন্যায় হয়ে থাকলে আবার ভোট হবে, কী অসুবিধা আছে।'

আরও পড়ুন- ছিঁড়ে দেওয়া হল উর্দি, লাঠি হাতে পুলিশকে তাড়া গ্রামবাসীদের ! তপ্ত গরায় মৃত বেড়ে অন্তত ৭

দলীয় কোন্দল মেটাতে বারবার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চালাচ্ছেন, জেলার নেতারাও। কিন্তু, তারপরও ভোটাভুটি নিয়ে দলের অন্তর্দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে চলে আসছে।

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget