এক্সপ্লোর

Burdwan : ধন্যবাদ পাননি পুর কর্মীরা, ক্ষোভ দেখিয়ে পুজো কার্নিভালের মঞ্চ ছাড়লেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান

Durga Puja Carnival : বিতর্ক শুরু হতেই পুরসভাকে ধন্যবাদ জানিয়েছেন জেলাশাসক। এদিকে, বর্ধমানের দুর্গাপুজোর কার্নিভালে উপস্থিত ছিলেন অভিনেতা চাঙ্কি পাণ্ডে।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : পুরসভা ও পুর কর্মীদের ধন্যবাদ না জানানোয়, ক্ষোভ প্রকাশ করে পুজো কার্নিভালের মঞ্চ ছাড়লেন বর্ধমান পুরসভার (Burdwan Municipality) চেয়ারম্যান। বিতর্ক শুরু হতেই পুরসভাকে ধন্যবাদ জানিয়েছেন জেলা শাসক।

বর্ধমানের কার্নিভালে বিতর্ক

বর্ধমানে দুর্গাপুজোর কার্নিভালে (Durga Puja Carnival) বিতর্ক! পুরসভা ও পুরকর্মীদের ধন্যবাদ না জানানোয়, কার্যত ক্ষোভপ্রকাশ করে মঞ্চ ছাড়লেন তৃণমূল (TMC) পরিচালিত বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার। শুক্রবার বর্ধমানের বড় নীলপুর থেকে শুরু হয় কার্নিভালের র‍্যালি। অংশ নিয়েছিল ৩০টি পুজো কমিটি। কার্নিভালের সূচনা করে ধন্যবাদ জ্ঞাপন করেন জেলাশাসক প্রিয়ঙ্কা সিংলা। কিন্তু অনুষ্ঠানে পুরসভা ও পুরকর্মীদের কোনও উল্লেখ না থাকায়, ক্ষোভপ্রকাশ করেন তৃণমূল পরিচালিত বর্ধমান পুরসভার চেয়ারম্যান। বিতর্ক শুরু হতেই পুরসভাকে ধন্যবাদ জানিয়েছেন জেলাশাসক। এদিকে, বর্ধমানের দুর্গাপুজোর কার্নিভালে উপস্থিত ছিলেন অভিনেতা চাঙ্কি পাণ্ডে।

পুজো কার্নিভাল

পুজো শেষ। উৎসবের রেশ জিইয়ে রেখে আজ রেড রোডে (Red Road) রাজ্য সরকারের (West Bengal Government) উদ্যোগে পুজো কার্নিভালের আয়োজন করা হয়েছে। বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর এটাই প্রথম পুজো কার্নিভাল। তাই আয়োজনও আগের বছরগুলোর থেকে কিছুটা আলাদা। এবছর ৯৫টি পুজো কার্নিভালে অংশ নেবে। এক-একটি পুজো কমিটির জন্য বরাদ্দ ৩ মিনিট সময়। প্রতিটি পুজো কমিটির তরফে সর্বাধিক ৫০ জন কার্নিভালে যোগ দিতে পারবেন। প্রত্যেক পুজো কমিটি সর্বাধিক ৩টি ট্যাবলো নিয়ে কার্নিভালে যোগ দিতে পারবে। 
পুজো কার্নিভাল উপলক্ষ্যে সেজে উঠেছে রেড রোড চত্বর। থাকছে বড় LED স্ক্রিন। মুখ্যমন্ত্রীর বসার মঞ্চটি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এবার কার্নিভালে বিদেশি অতিথিরা উপস্থিত থাকবেন, তাই রেড রোড চত্বরে কড়া নিরাপত্তা। থাকছে পুলিশ কন্ট্রোল টাওয়ার। কার্নিভালে এবার অংশ নেবে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরীর ছাত্রীরা। কার্নিভালে দেখা যাবে সৌরভের পাড়ার ক্লাব বড়িশা প্লেয়ার্স কর্নারের প্রতিমাও।

এদিকে, পুজো কার্নিভাল আয়োজন নিয়ে কড়া ভাষায় সরকারকে আক্রমণ শানিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, 'কার্নিভাল তো বাংলা শব্দ নয়। প্রকৃত বাংলা করলে বোঝায় মোচ্ছব। আমরা ইতিহাসে পড়েছি, শরৎচন্দ্র, বঙ্কিম চন্দ্রের লেখায় পুজোটুজোর পর কলকাতার বাবুরা পায়রা ওড়াতেন, এই ধরনের মোচ্ছব করতেন, সেই বাবু সংস্কৃতি বোধহয় ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে'।

আরও পড়ুন- 'সরকারি টাকায় মোচ্ছব, বাবুঘাট বা কলকাতার কোনও ঘাটে হলে কার্নিভাল হত না', আক্রমণ শুভেন্দুর

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Abhishek Banerjee: 'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা

ভিডিও

Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?
Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget