এক্সপ্লোর

Student Death: প্রেমিকার শোকে আত্মঘাতী তরুণ, ছাত্রের মৃত্যুতে শোকের ছায়া বর্ধমান বিশ্ববিদ্যালয়ে

East Burdwan News: মৃত ছাত্রের নাম অর্জুন মাল। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরে বোটানি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন অর্জুন।

পূর্ব বর্ধমান: প্রেমিকা আত্মহত্যা করেন কয়েকদিন আগেই। আর এবার ভয়ঙ্কর পদক্ষেপ প্রেমিকের। প্রেমিকার শোকে আত্মহত্যার পথ বেছে নিলেন প্রেমিক। ঘটনায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চিত্তরঞ্জন ছাত্রাবাসে শোকের ছায়া।

মৃত ছাত্রের নাম অর্জুন মাল। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরে বোটানি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন অর্জুন। এদিন সকালে অর্জুনের সহপাঠীরা তাঁকে ডেকে সাড়া পাচ্ছিলেন না। দরজায় ধাক্কা দেয় দিয়ে ঘরে ঢোকেন তাঁরা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস থেকেই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিক্যাল কলেজে পাঠায়। পরিবার সূত্রে জানা গেছে বেশ কয়েকদিন ধরেই অর্জুন মানসিক অবসাদে ভুগছিলেন। একটি মেয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। অর্জুনের বাবার অভিযোগ, মেয়ের বাড়ির লোক জোর করে অন্য জায়গায় বিয়ে ঠিক করছিল। মেয়েকে তাঁরা মারধর করতেন বলেও অভিযোগ তাঁর। এরপরই আত্মহত্যা করেন এই তরুণী। সেই আত্মহত্যা করলেন অর্জুনও। ঘটনায় শোকের ছায়া বর্ধমান বিশ্ববিদ্যালয়ে।

ট্যাংরার অতুল শূর রোডে ব্যবসায়ী প্রণয় ও প্রসূন দে-র বাড়ি চিত্তনিবাস ঘিরে রহস্যের জট। আপাতত পুলিশের নজরে এই বাড়ির তিনতলার ডাইনিং স্পেস ও শৌচাগার। পুলিশ সূত্রে খবর, খাবার জায়গা এবং টয়লেটের মেঝে এবং দেওয়ালে রক্তের দাগ পাওয়া গেছে। তিনতলা থেকে মিলেছে একটি কাগজ কাটার ছুরি। অথচ ৩ জনের দেহ উদ্ধার হয়েছে দোতলার ৩টি ঘর থেকে। তবে কি তিনতলাতেই হাত কাটা হয়েছিল? নিজেরাই শিরা কেটেছিলেন? নাকি হাত কাটার পর দোতলায় পালিয়ে এসেছিলেন প্রণয়ের স্ত্রী সুদেষ্ণা, প্রসূনের স্ত্রী রোমি এবং তাঁর কিশোরী মেয়ে প্রিয়ম্বদা? আহতদের বয়ানের সঙ্গে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ মিলিয়ে দেখে জট খোলার চেষ্টা করছে পুলিশ। 

আহতদের দাবি, সোমবার রাতে কড়া ডোজের ঘুমের ওষুধ ও প্রেশারের ওষুধ মেশানো পায়েস খেয়েছিলেন পরিবারের ৬ সদস্য। মঙ্গলবার সকালে ছোট ভাই প্রসূনের মেয়ে প্রিয়ম্বদা বমি করে সংজ্ঞাহীন হয়ে পড়ে। তাকে মৃত ভেবে পরিবারের বাকি সদস্যরা নিজেদের হাতের শিরা কেটে ফেলে। এরপর বড় ভাই প্রণয়, ছোট ভাই প্রসূন ও বড় ভাইয়ের নাবালক ছেলে, ৩ জন ছাদে গিয়ে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয় বলে দাবি।  মঙ্গলবার গভীর রাতে গাড়ি নিয়ে বেরিয়ে যান প্রণয়, তাঁর ছেলে ও ছোট ভাই প্রসূন। দুই ভাইয়ের বয়ানের সত্যতা যাচাই করছে পুলিশ।  

আরও পড়ুন: Tangra News Update: ট্যাংরায় ৩ জনকেই খুন করা হয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ

সেরা শিরোনাম

Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget