এক্সপ্লোর

Nadia News:বাসকর্মীকে মারধরের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ নদিয়ার ২ রুটে

Bus Owners Association On Indefinite Strike:বাসকর্মীকে মারধরের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখাল বাস মালিক সমিতি। নদিয়ার পলাশী পাড়ার সাহেবনগরের ঘটনা।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: বাসকর্মীকে (Bus Worker Beaten In Nadia) মারধরের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে (Bus Owners Association On Indefinite Strike In Nadia) দিয়ে বিক্ষোভ দেখাল বাস মালিক সমিতি। নদিয়ার পলাশী পাড়ার (Nadia News) সাহেবনগরের ঘটনা। বাসকর্মীকে মারধরের আপাতত বেতাই-পলাশী এবং পলাশী পাড়া-কৃষ্ণনগর রুটের সমস্ত বাস চলাচল বন্ধ করে দিয়েছে  বাস মালিক সমিতি। 

কী জানা গেল?
অভিযোগ, দীর্ঘ দিন ধরে অটো চালকরা অবৈধভাবে এই রুটে অটো চালাচ্ছেন। বিষয়টির প্রতিবাদ করলেই হুমকির মুখে পড়তে হচ্ছে বাস কর্মীদের, এমনও অভিযোগ রয়েছে। আজ, অর্থাৎ মঙ্গলবার সকালে একই ভাবে অটোয় যাত্রী তুলছিলেন এক চালক। সেই সময় এক বাস কর্মী তাঁকে বাধা দিলে ওই কর্মীকেই বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। শেষে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পলাশীপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় পরে জখম বাসকর্মীকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করতে হয় বলে খবর। এর পরই পলাশীপাড়া বাস মালিক সমিতির উদ্যোগে পলাশীপাড়ার সমস্ত বাস চালানো বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত হয়। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠলেও দোষীদের শাস্তির দাবি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেন বাস মালিকরা। এই রুটে বাস চলাচল বন্ধ থাকলে সমস্যায় পড়বেন কয়েক লক্ষ মানুষ। শুধু তাই নয়, আজ হঠাৎ বাস বন্ধ হয়ে রাস্তায় যাওয়ায় আটকে পড়েছেন অসংখ্য যাত্রী ও পরীক্ষার্থী। তাঁদের দুর্ভোগ চরমে। গত মাসে কিছুটা এক পরিস্থিতি তৈরি হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার বড় অংশে।

বন্ধ বাস, মিনিবাস পরিষেবা...
অবৈধ যানের চলাচল ও পুলিশি জুলুমের অভিযোগের বিরুদ্ধে সে বার প্রায় হাজারের কাছাকাছি বাস ও মিনিবাস বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। হাতে গোনা সরকারি বাস ছিল বটে, কিন্তু তাতেও গাদাগাদি ভিড়। জয়েন্ট কমিটি অফ বাস অপারেটর্স অ্যাসোসিয়েশন, দক্ষিণ ২৪ পরগনা শাখার তরফে অভিযোগ করা হয়, সুন্দরবন ও ডায়মন্ড হারবারে অবাধে চলাচল করছে পারমিটহীন অটো, টোটো, ট্রেকার। এছাড়াও, পুলিশি জুলুমের অভিযোগ তোলেন বাস মালিকরা তাদের দাবি, দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধ যানে যাত্রী পরিবহন চলছে। যার ফলে লোকসানের মুখে পড়তে হচ্ছে বাস ও মিনিবাসগুলিকে। বারে বারে প্রশাসন ও আরটিওকে জানিয়ে কোনও সুরাহা হয়নি। প্রশাসন যদি দাবি না মানে, লাগাতার বাস বন্ধ রেখে আন্দোলন চলবে,এও জানান তাঁরা। সব মিলিয়ে তীব্র ভোগান্তির মুখে পড়েন দক্ষিণ ২৪ পরগনার বড় অংশের বাসিন্দা।

আরও পড়ুন:আপাতত বৃষ্টিহীন মহানগর, আর কী বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget