এক্সপ্লোর

Kolkata Kidnapping: খাস কলকাতায় ব্যবসায়ীকে গাড়িতে তুলে চম্পট অপহরণকারীদের, হোটেল থেকে উদ্ধার

Businessman Kidnapping:খাস কলকাতায় ফের অপহরণ! ভর সন্ধ্যায় নিউ মার্কেট এলাকা থেকে ব্যবসায়ীকে অপহরণ করা হয় বলে অভিযোগ।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: খাস কলকাতায় ফের অপহরণ (Kolkata Businessman Arrest)! ভর সন্ধ্যায় নিউ মার্কেট এলাকা থেকে ব্যবসায়ীকে অপহরণ করা হয় বলে অভিযোগ। ফিল্মি কায়দায় ব্যবসায়ীকে গাড়িতে তুলে চম্পট দেয় অপহরণকারীরা, এমনই জানা গিয়েছে। তার পর ১২ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ব্যবসায়ীর বাবাকে ফোন করা হয়। মুক্তিপণের টাকা না পেলে খুনের হুমকির অভিযোগ পরিবারের। দেড়দিনের মাথায় মুকুন্দপুরের হোটেল থেকে উদ্ধার ব্যবসায়ী। ৮ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তদন্ত এগোতেই নতুন মোড় আসে। 

যা জানা গেল...
পুলিশ সূত্রে খবর, অপহৃত ব্যবসায়ী নরেন্দ্রপুরে একটি বেআইনি কল সেন্টার চালাতেন। পুলিশি হানায় কল সেন্টারটি বন্ধ হয়ে যায়। পুলিশের ধারণা, এক বন্ধুর থেকে ১৬ লক্ষ টাকা ধার নিয়েছিলেন ওই ব্যবসায়ী। সেই টাকা উদ্ধার করতেই অপহরণ, দাবি পুলিশ সূত্রে। এর আগে, গত মার্চ মাসে,  ভবানীপুরের ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছিল। সে বার নিমতায় বিজনেস পার্টনারের বাড়ি থেকে দেহ উদ্ধার হয়। নিহত ব্যবসায়ীর নাম ছিল ভাবিয়া লাখানি। 

নিমতার ঘটনা...
সে বার ব্যবসায়ীকে অপহরণ করে খুন করার অভিযোগ উঠেছিল নিমতার রবীন্দ্রপল্লিতে। নিমতায় নিজের বাড়িতে নিয়ে গিয়ে উইকেট দিয়ে পিটিয়ে মারার অভিযোগ ছিল। পরে, ব্যবসায়ীরই বিজনেস পার্টনার অনির্বাণ গুপ্তর বাড়ির জলের ট্যাঙ্কের নীচে লুকিয়ে রাখা হয় দেহ, দাবি পুলিশের। জলের ট্যাঙ্কের নীচে বস্তাবন্দি দেহ ঢুকিয়ে রাতারাতি পাঁচিল গেঁথে ফেলা হয়। মৃত ভাবিয়া লাখানি ভবানীপুরের বাসিন্দা। তাঁর ব্যবসায়িক অংশীদারকে গ্রেফতার করে বালিগঞ্জ থানার পুলিশ। আরও একজনকে আটকও করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, শোভাবাজার এলাকা থেকে কাগজে মোড়ানো অবস্থায় উদ্ধার হয়েছে মৃতের মোবাইল ফোন। বিজনেস পার্টনারের কাছ থেকে ২১ লক্ষ টাকা পেতেন ওষুধ ব্যবসায়ী, তাই নিয়ে বিবাদের জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃত ব্যবসায়ীর পরিবারের দাবি, ঘটনার দিন অফিসের মিটিংয়ে বালিগঞ্জে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন বছর ৪৪-এর ভাবিয়া লাখানি। দুপুর ৩টে নাগাদ পরিবারের লোকজনের সঙ্গে শেষবার কথা হয়। তারপরই বন্ধ হয়ে যায় মোবাইল ফোন। পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ীর ফোনের শেষ টাওয়ার লোকেশন ছিল শোভাবাজার এলাকায়। পরে সেখান থেকেই উদ্ধার হয় ব্যবসায়ীর ফোন। বালিগঞ্জ থানার পাশাপাশি তদন্তে নামে লালবাজারের হোমিসাইড ও গুন্ডাদমন শাখা।

আরও পড়ুন:আজ দিনভর মেঘলা আকাশে কতটা বৃষ্টির সম্ভাবনা মহানগরে? ছাতা কি লাগবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Murshidabad Pool Car Accident: পড়ুয়াদের পুলকার দুর্ঘটনার পরেই বড় পদক্ষেপ, কর্ণসুবর্ণে তৈরি হচ্ছে লেভেল ক্রসিংয়ের বিকল্প!
পড়ুয়াদের পুলকার দুর্ঘটনার পরেই বড় পদক্ষেপ, কর্ণসুবর্ণে তৈরি হচ্ছে লেভেল ক্রসিংয়ের বিকল্প!
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget