এক্সপ্লোর

Kolkata Kidnap: দেড়লক্ষ টাকা মুক্তিপণ দাবি, পাওনা টাকা আদায়ে ব্যবসায়ীর ছেলেকে অপহরণ

Kolkata News: গাড়ির পিছনে ডাক্তারদের স্টিকার। ছেলের ভিডিও রেকর্ডিং পাঠিয়ে ব্যবসায়ীর কাছে দেড়লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা।

পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: পাওনা টাকা আদায়ে ব্যবসায়ীর ছেলেকে বাড়ি থেকে অপহরণের অভিযোগ। দেড় লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন। টাকা নেওয়ার সময়ে প্রগতি ময়দান থানার পুলিশের হাতে পাকড়াও ৪।

ছেলেকে অপহরণের অভিযোগ: গাড়ির সামনে লাগানো কলকাতা পুরসভার বোর্ড। আর পিছনে লাগানো চিকিৎসকদের স্টিকার। এই গাড়িতে করেই দিনেদুপুরে খাস কলকাতায় ফের ব্যবসায়ী-পুত্রকে অপহরণের অভিযোগ। ফিল্মি কায়দায় সাদা পোশাকে অনুসরণ করে অপহরণকারীদের ধরল পুলিশ। টাকা নেওয়ার সময়ে প্রগতি ময়দান থানার পুলিশের হাতে পাকড়াও ৪। উদ্ধার অপহৃত, বাজেয়াপ্ত করা হয়েছে অপহরণে ব্যবহৃত গাড়িটি।

পুলিশ সূত্রে খবর, ওষুধ ব্যবসার জন্য সঞ্জয় রজক নামে এক ব্যক্তির কাছে কিছু টাকা ধার করেছিলেন ব্যবসায়ী। সুদ সহ সেই টাকা শোধ না করায়, ঝামেলা শুরু হয়। ব্যবসায়ীর দাবি, মঙ্গলবার দুপুরে তাঁর পূর্ব যাদবপুর থানা এলাকার বাড়িতে আসেন সঞ্জয় সহ কয়েকজন যুবক। ধারের টাকা সুদ সহ শোধ করার জন্য চাপ দেন তাঁরা। কিন্তু টাকা দিতে পারেননি ব্যবসায়ী। অভিযুক্তরা চলে যাওয়ার পরেই মোবাইল ফোনে একটি ভিডিও বার্তা আসে বলে দাবি ব্যবসায়ীর। যেখানে তাঁর ছেলে জানান, মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ না দিলে মেরে ফেলবে বলছে।

পুলিশ সূত্রে খবর, এরপরই ব্যবসায়ীর ফোনে দেড় লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ফোন আসে। হাওড়ার একটি জায়গায় গিয়ে টাকা দিতে বলা হয়। প্রগতি ময়দান থানার দ্বারস্থ হন ব্যবসায়ী। পুলিশের নির্দেশ মতো, ব্যবসায়ী সন্ধেয় টাকা দিতে যান হাওড়ায়। ফিল্মি কায়দায়, সাদা পোশাকে তাঁকে অনুসরণ করেন প্রগতি ময়দান থানার পুলিশকর্মীরা। টাকা দিয়ে ছেলেকে নেওয়ার সময় ঝাঁপিয়ে পড়ে পুলিশ। হাতেনাতে গ্রেফতার করা হয়, সঞ্জয় রজক (৪৫), রাজেশ মল্লিক (৪৮), সোনু মল্লিক (২৭) ও
বিশাল যাদব (৩৪)-কে।

পুলিশ জানতে পেরেছে, ধার দেওয়া টাকা না পেয়ে দলবল নিয়ে ব্যবসায়ীর ছেলেকে অপরহণের ছক করেন সঞ্জয়। বাড়িতে এসে কাজ না হওয়ায় মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ করা হয় ব্যবসায়ীর ছেলেকে। অপহরণকারীদের গ্রেফতার করার পর, ঘটনাস্থল থেকে অপহরণে ব্যবহৃত গাড়িটিও উদ্ধার করেছে পুলিশ। গাড়ির ভিতরে পুরসভার নাম লেখা একাধিক ফাইল মিলেছে বলে পুলিশ জানিয়েছে। এই ফাইলগুলি কেন গাড়ির ভেতরে ছিল, কেনই বা গাড়িতে একাধিক বোর্ড ও স্টিকার লাগানো ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: Bus Accident: নিয়ন্ত্রণ হারিয়ে পর পর গাড়িতে ধাক্কা, ফের বাস দুর্ঘটনা শহরে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget