এক্সপ্লোর

Nadia: তাহেরপুরে ব্যবসায়ীকে গুলি করে খুন, গ্রেফতার চার

Taherpur Update: নদিয়ার তাহেরপুর থানার বাদকুল্লা ভাদুড়ি এলাকায় ঘটনাটি ঘটেছিল। নিহত ব্যাবসায়ীর নাম রাজা ভৌমিক।

সুজিত মণ্ডল, তাহেরপুর: নদিয়ার (Nadia) তাহেরপুরে ব্যবসায়ীকে ঘরে ঢুকে গুলি করে খুনের ঘটনায় গ্রেফতার চার।  গত ৮ ডিসেম্বর বাড়িতে ঢুকে গুলি করে এক ব্যবসায়ীকে খুনের ঘটনা ঘটে। মহিলা মাস্টার মাইন্ড সহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

খুনের ঘটনায় গ্রেফতার: নদিয়ার তাহেরপুর থানার বাদকুল্লা ভাদুড়ি এলাকায় ঘটনাটি ঘটেছিল। নিহত ব্যাবসায়ীর নাম রাজা ভৌমিক। ব্যবসার পাশাপাশি তিনি একটি বেসরকারি সংস্থায় নেটওয়ার্কের কাজও করতেন।  পুলিশ সূত্রে খবর, ঘরে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় তাঁকে। গুরুতর আহত অবস্থায় বাদকুল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে চিকিৎস তাকে মৃত বলে ঘোষণা করেন।

ধৃতদের মধ্যে এক দম্পতি রয়েছে। রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ জানান, খুনের কারণ টাকা লেনদেন নিয়েই। মাস্টারমাইন্ড হিসাবে ধৃত মহিলার নাম রাসমণি বিশ্বাস। তাকে বর্ধমান থেকে গ্রেফতার করা হয়। পরে তাহেরপুর থেকে আরেক অভিযুক্ত সৌরভ মজুমদারকে গ্রেফতার করে তাহেরপুর থানার পুলিশ। বাকি দেবব্রত বিশ্বাসকে রাজস্থান ও হৃদয় মণ্ডলকে নবী মুম্বই থেকে গ্রেফতার করা হয়।  ধৃতদের বাড়ি হবিবপুর ও তাহেরপুর এলাকায়। কিন্তু কেন খুন? পুলিশ সূত্রে খবর, জেরায় ধৃত দেবব্রত বিশ্বাসের জানিয়েছে, ৪ লক্ষ টাকা সুদে নিয়েছিল। ২০ লক্ষ টাকা চেয়েছিলেন রাজা ভৌমিক। তাতেই গুলি চালিয়েছে অন্যতম ওই অভিযুক্ত।

মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য:  চলতি সপ্তাহে কসবায় (Kasba) ষাটোর্ধ্ব এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। ঘটনার দিন কসবার রাজডাঙা মেন রোডের ভাড়াবাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল মৃতদেহ। মৃতের মুখে ছিল আঘাতের চিহ্ন। খুন নাকি অন্য কারণে মৃত্যু? তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার সকালে, কসবার রাজডাঙা মেন রোডে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। মৃতের নাম মোহন শর্মা। বয়স ৬০ বছর। পেশায় কাঠমিস্ত্রি। আদতে বিহারের বাসিন্দা হলেও, ২৫ বছর ধরে কসবার এই বাড়িতে ভাড়া থাকতেন তিনি। মঙ্গলবার সকালে সেই ঘর থেকেই উদ্ধার হয়েছিল তাঁর মৃতদেহ। মুখে ক্ষতচিহ্ন ছিল।অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Burdwan Update: 'কোনও রক্ষণাবেক্ষণই হত না' বর্ধমানের ঘটনায় ক্ষোভ প্রকাশ যাত্রীদের

 

 

সেরা শিরোনাম

West Bengal Latest News Update: রাজ্য পাবে নতুন পুরসভা, ৩১ ডিসেম্বরের মধ্যে শুনানি শেষ করে সিএএ সার্টিফিকেট দেওয়া হবে, ঠাকুরনগর থেকে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজ্য পাবে নতুন পুরসভা, ৩১ ডিসেম্বরের মধ্যে শুনানি শেষ করে সিএএ সার্টিফিকেট দেওয়া হবে, ঠাকুরনগর থেকে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর
News Live: জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে INDI জোটের সমাবেশ
জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে INDI জোটের সমাবেশ
CM Suvendu Adhikari: মতুয়াগড়ে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রীর,
মতুয়াগড়ে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রীর, "পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে না সরালে গ্রেটার বাংলাদেশ হয়ে যেত.."
Kali Puja 2026: কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ

ভিডিও

Sujan Chakraborty:
Indranil Sen Arrested | 'মাস আর্ট'-এর মধুছন্দা, এবার লালবাজারের স্ক্যানারে ইন্দ্রনীল সেনের স্ত্রী
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে মতুয়া গোঁসাই সম্মেলনে মুখ্যমন্ত্রী, মতুয়াদের উদ্দেশে কী বার্তা?
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে গিয়ে ঠাকুরবাড়ির পুজো যোগদান, আরতি করলেন মুখ্যমন্ত্রী
INDI Alliance Ramlila Maidan Rally : হুডখোলা গাড়ি চড়ে ময়দানের পথে বিরোধীরা, রয়েছেন রাহুল, মমতা, অখিলেশ-সহ প্রথমসারির নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget