এক্সপ্লোর

Buxa Tiger Reserve: শিকারের পর হরিণের মাংস দিয়ে মহাভোজের পরিকল্পনা, গ্রেফতার ১

Buxa Forest Deer: রিণ যেখানে শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ, সেখানে বেআইনিভাবে হরিণ শিকার করে তার মাংস দিয়ে বনভোজনের পরিকল্পনা করা হয়েছিল

অরিন্দম সেন, জলপাইগুড়ি: মানুষের 'লালসার শিকারে' প্রাণ গেল এক নিরীহ প্রাণীর। শুধু তাই নয়, হরিণ যেখানে শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ, সেখানে বেআইনিভাবে হরিণ শিকার করে তার মাংস দিয়ে বনভোজনের পরিকল্পনা করা হয়েছিল। যদিও গভীর রাতের এই পরিকল্পনা ভেস্তে দিল বনদফতর। 

বনদফতরের আচমকা অভিযানে ওই দলের তিন-চার জন পালিয়ে গেলেও গ্রেফতার হয় এক। ধৃতকে আজ সোমবার আলিপুরদুয়ার আদালতে হাজির করে হেপাজতে নেবার আর্জি জানিয়েছে বনদফতর। 

ঠিক কী ঘটেছে? 

শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বক্সা ব্যাঘ্র প্রকল্প পূর্ব-বিভাগের অন্তর্গত নর্থ রায়ডাক রেঞ্জের ময়নাবাড়ির জঙ্গলে। ভূটান লাগোয়া এই জঙ্গলের মাঝেই গভীর রাতে চলছিল স্পটেড হরিণ শিকারের পর ভোজনের আয়োজন। জানা যায়, বনকর্মীদের গভীর রাতের টহলদারীতে জঙ্গলের মাঝে কিছু অস্বাভাবিক শব্দে সন্দেহ দানা বাধে। চলে তল্লাশি। বেশ কিছুক্ষণ তল্লাশির পর জঙ্গল মাঝে জলাশয়ের পাশেই নজরে আসে শব্দের রহস্য। 

সূত্রের খবর, কমপক্ষে তিন-চার জনের একটি দল তখন রান্নার প্রস্তুতিতে। আচমকা বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে জঙ্গলে গা ঢাকে দিয়ে পালাতে সক্ষম হলেও হাতেনাতে ধড়া পড়ে যায় একজন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় প্রায় ২০ কেজি কাঁচা হরিণের মাংস। এছাড়াও রান্নার সামগ্রীও উদ্ধার হয়েছে। ধৃতকে রবিবার আলিপুরদুয়ার আদালতে পেশ করার পর জেল হেফাজতে নির্দেশ দেওয়া হলেও ফের আজ বনদফতরের পক্ষ থেকে হেফাজতের আর্জিও করা হয়েছে। 

বনদফতর সূত্রে খবর, শিকার করা হরিণটি পূর্ণ বয়ষ্ক স্পটেড প্রজাতির। ওই ধৃত ব্যক্তির নাম অভিরাম টোপ্পো, শামুকতলা থানার অন্তর্গত কার্তিকা চা বাগানের ধোবি লাইনের বাসিন্দা সে। পেশায় শ্রমিক এই ব্যাক্তির বিরুদ্ধে জঙ্গলে অনাধিকার প্রবেশে বন্যপ্রাণী শিকারসহ ওয়াল্ড লাইফ আইনে মামলা রুজু করে হেফাজতের আর্জি করা হয়েছে।                                            

বক্সা ব্যাঘ্র প্রকল্প (পূর্ব বিভাগ)-এর উপক্ষেত্র অধিকর্তা দেবাশীষ শর্মা বলেন, সোমবার আলিপুরদুয়ার আদালতে ধৃতকে হেফাজতে নেবার আর্জি করা হয়েছে। কারা এর সঙ্গে যুক্ত সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। তারপর চলবে বাকিদের তল্লাশি।  পাশাপাশি গভীর রাতে জঙ্গলের টহলদারিতেও আরো কঠোর নজর দেওয়া হচ্ছে বলে জানান বক্সা পূর্ব বিভাগের উপক্ষেত্র অধিকর্তা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Hospital Nurse Death: NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget