এক্সপ্লোর

By- Election 2022 : মনোনয়ন জমা বাবুল-শত্রুঘ্নর

By- Election 2022 : গতকালই রাজ্যে পৌঁছন শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। আর পৌঁছেই ‘বহিরাগত’ তকমা নিয়ে বিরোধীদের একহাত নেন তিনি

আসানসোল ও বালিগঞ্জ : মনোনয়ন জমা দিলেন আসানসোল ও বালিগঞ্জের দুই তৃণমূলপ্রার্থী। আসানসোল লোকসভা কেন্দ্রের উপ নির্বাচনের জন্য আজ মনোনয়ন জমা দেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। হুডখোলা গাড়িতে চড়ে কর্মী, সমর্থকদের নিয়ে মিছিল করে যান জেলাশাসকের দফতরে। 

অন্যদিকে, ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রেও উপ নির্বাচন। আজ আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এরপর সন্ধেয় মে ফেয়ার রোড ও মল্লিকবাজার এলাকায় দুটি কর্মিসভা রয়েছে বালিগঞ্জের তৃণমূল প্রার্থীর।

গতকালই রাজ্যে পৌঁছন শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। আর পৌঁছেই ‘বহিরাগত’ তকমা নিয়ে বিরোধীদের একহাত নেন তিনি। জানিয়ে দেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) যদি বারণসী থেকে ভোটে দাঁড়িয়ে নির্বাচিত হতে পারেন, গুজরাত থেকে বারাণসী গিয়ে তিনি যদি বহিরাগত না হন, তাহলে তিনিও বহিরাগত নন। রাজনীতিতে অন্য রাজ্য থেকে দাঁড়ানোর চল (Outsider Row) বহু দিন ধরেই চলে আসছে বলেও জানান ‘বিহারিবাবু’ ।

আরও পড়ুন ; 'নরেন্দ্র মোদি বারাণসী থেকে ভোটে লড়েন যে'! 'বহিরাগত' বিতর্কে মন্তব্য শত্রুঘ্নর

শত্রুঘ্ন বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারাণসী থেকে লড়েন। উনি কোথাকার মানুষ ? উনি বারাণসীর নিজের লোক, নাকি বহিরাগত ? বিহার থেকে একসময় ভোটে লড়েছেন জর্জ ফার্নান্ডেজও। সব জায়গাতেই হয়। মাননীয় প্রধানমন্ত্রী বারাণসীতে যদি বহিরাগত না হন, আমি কেন হব ?”

অন্যদিকে, গতকাল জোরকদমে উপনির্বাচনের প্রচার চালান তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। পার্ক সার্কাসে জনসংযোগ করেন তিনি। 'দল ভরসা রেখেছে। প্রত্যাশার চাপ রয়েছে। নেত্রীর ভরসার মর্যাদা রাখার চেষ্টা করব', বলে মন্তব্য করেন বাবুল। উল্লেখ্য, আসানসোলে (Asansol) শত্রুঘ্নর বিরুদ্ধে অগ্নিমিত্রা পালকে (Agnimitra Paul) প্রার্থী করেছে বিজেপি। বালিগঞ্জ (Ballygunje) বিধানসভা কেন্দ্রে আবার বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) বিরুদ্ধে কেয়া ঘোষকে (Keya Ghosh) প্রার্থী করেছে গেরুয়া শিবির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget