এক্সপ্লোর

C V Ananda Bose : মূর্তি সরল রাজভবন থেকে, নিজের মূর্তি বিতর্কে নিজেই তদন্ত কমিটি তৈরি করলেন রাজ্যপাল !

C V Ananda Bose On Statue Controversy : রবিবার প্রথমে রাজভবনের তরফে দাবি করা হয়, মূর্তিটি উপহার পেয়েছেন রাজ্যপাল। আর সোমবার সেই মূর্তিই সরিয়ে ফেলা হল। তাহলে বসানোই বা হল কেন, সরানোই বা হল কেন ! 

কলকাতা : শনিবার রাজভবনে উন্মোচন হয় রাজ্যপাল সি ভি আনন্দ বোসের মূর্তি। সেদিন সেই মূর্তির পাশে দাঁড়িয়েছিলেন খোদ রাজ্য়পালই!তখনই  নানা মহলে প্রশ্ন ওঠে, রাজ্যপাল নিজেই নিজের মূর্তি উন্মোচন করছেন! এ আবার কী ? জমে ওঠে তরজা। বয়ে যায় তীর্যক মন্তব্যের বন্যা।  বিতর্ক শুরু হতে রবিবার প্রথমে রাজভবনের তরফে দাবি করা হয়, মূর্তিটি উপহার পেয়েছেন রাজ্যপাল। আর সোমবার সেই মূর্তিই সরিয়ে ফেলা হল। তাহলে বসানোই বা হল কেন, সরানোই বা হল কেন ! 
 
আশ্চর্যের এখানেই শেষ নয়। বিকেলে আবার নিজেরই মূর্তি বিভ্রাটে তদন্ত কমিটি গঠন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে শনিবার রাজভবনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।   সেখানেই এই মূর্তি উন্মোচন করেন সি ভি আনন্দ বোস। 

এই ছবি প্রকাশ্যে আসতেই X হ্য়ান্ডেলে শিক্ষামন্ত্রী তীর্যক মন্তব্য,  'এ তো পুরো জটায়ু!! রাজভবনে ম্য়াকমোহন'  ব্রাত্য বসু আরও লেখেন, নিজেই নিজের মূর্তি উন্মোচন করলেন রাজ্যপাল। এরপর থেকেই চলছে বিতর্ক। 
এই প্রেক্ষাপটে রবিবার রাজভবন মিডিয়া সেলের তরফে X হ্য়ান্ডেলে লেখা হয়,'অনেক শিল্পী তাদের শিল্পকর্ম মাননীয় রাজ্যপালকে উপহার দেন। অনেক চিত্রশিল্পী মাননীয় রাজ্যপালের প্রতিকৃতি এঁকে তাঁকে উপহার দিয়েছেন। অনুরূপভাবে, এক সৃষ্টিশীল ভাস্কর মাননীয় রাজ্যপালের একটি মূর্তি তৈরি করে উপহার দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনাকে ‘নিজের মূর্তি উন্মোচন’ বলে উল্লেখ করা হয়েছে।' 

সোমবার, ফের রাজভবন মিডিয়া সেলের তরফে X হ্যান্ডেলে লেখা হয়,  '২০২৪ সালের ২৩ নভেম্বর একটি বিশেষ মুহূর্তে মাননীয় রাজ্যপাল একটি আবক্ষ মূর্তি গ্রহণ করেন, যা এক ‘সাধারণ’ ভাস্কর তৈরি করেছিলেন। এই ভাস্কর কখনো মাননীয় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেননি বা কখনো রাজভবন, কলকাতা পরিদর্শন করেননি। তিনি পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন এবং তাঁর শিল্পকর্মটি রাজ্যপালের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা থেকে উৎসারিত। এই মূর্তি, যা মাননীয় রাজ্যপালের নেতৃত্বের দুই বছরের পূর্তি উদযাপনের জন্য নিবেদিত, এক অভূতপূর্ব শ্রদ্ধার প্রকাশ।'

এরপরই, সোমবার বিকেলে রাজভবনের তরফে জানানো হয়, রাজভবনে মূর্তি কাণ্ডে তদন্ত কমিটি গঠন করেছেন রাজ্যপাল। সূত্রের খবর, প্রোটোকল ভেঙে কীভাবে ওই মূর্তি ওখানে বসানো হয় সেই তদন্ত করবে কমিটি। এই তদন্তকে 'এসব তদন্ত এগুলো লোকদেখানো হাস্যকর কাজকর্ম' বলে কটাক্ষ করেছেন। সবমিলিয়ে, রাজ্য়পালের মূর্তি বিতর্ক নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর।  

আরও পড়ুন : চিন্ময় প্রভুর গ্রেফতারির পর হিন্দুদের প্রতিবাদে উত্তাল ঢাকা, চট্টগ্রাম, সেখানেও 'আক্রমণ অতর্কিতে'

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
Howrah News: মুদির দোকান থেকে 'তোলাবাজি', অভিযোগ করতে থানায় যেতে চাইলে রাস্তায় ফের 'মারধর'
মুদির দোকান থেকে 'তোলাবাজি', অভিযোগ করতে থানায় যেতে চাইলে রাস্তায় ফের 'মারধর'
KMC Election : পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
থমকে গেলো পুরো নির্বাচন ! আদালতের বড় নির্দেশ
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ

ভিডিও

CEC News: ভোট চুরির অভিযোগ বিরোধীদের, মুখ খুললেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার SY Quraishi
Bihar News | বিহারের পাটনায় এনকাউন্টারে মৃত্য়ু ৩ কুখ্যাত অপরাধীর | #abpananda
KMC News | পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
Shamim Ahmed | মমতা-তৃণমূলেই রয়েছেন তিনি, অবস্থান স্পষ্ট করলেন বিধায়ক শামিম আহমেদ
Suvendu Adhikari : 'কেউ তোলাবাজি করলে হেল্পলাইনে অভিযোগ জানান, ১৫ মিনিটেই ব্যবস্থা নেওয়া হবে', বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget