এক্সপ্লোর

C-Voter Exit Poll : পুরভোটে পুনরাবৃত্তি '২১-এর বিধানসভা ভোটের ওয়ার্ড-ভিত্তিক ফলাফলই, বলছে সি ভোটার সমীক্ষা

C-Voter Exit Poll : তৃণমূল কংগ্রেস পেতে পারে ৫৮ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ২৮ শতাংশ ভোট...

কলকাতা : ২০২১ এর বিধানসভা ভোটের ওয়ার্ড-ভিত্তিক ফলাফল যা ছিল, কলকাতা পুরভোটে সেই সাফল্যই ধরে রাখতে চলেছে ঘাসফুল শিবির। বিশেষ কিছু পরিবর্তন না হলে বিজেপিও নিজেদের জায়গা ধরে রাখতে চলেছে। বাম-কংগ্রেসের অবস্থা একই রকম থাকতে পারে বলে সি ভোটার এক্সিট পোলের সমীক্ষায় ইঙ্গিত।

২০২১-এর বিধানসভা ভোটের ওয়ার্ড ভিত্তিক ফলাফলে তৃণমূল এগিয়ে ছিল-১৩১টি ওয়ার্ডে। বিজেপি ১২টিতে, বামেরা শূন্য এবং কংগ্রেস ১টি ওয়ার্ডে। সি ভোটারের সমীক্ষায়(চূড়ান্ত) দেখা যাচ্ছে, তৃণমূল পেতে পারে ১৩১টি আসন। অর্থাৎ একক সংখ্যা গরিষ্ঠতার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বিজেপির ঝুলিতে যেতে পারে ১৩টি আসন(বিধানসভার ফলাফলের তুলনায় একটি কম)। তবে বাম বা কংগ্রেস খাতা খুলতে পারবে না বলে উঠে এসেছে সমীক্ষায়। 

আরও পড়ুন ; গোটা নির্বাচনই বাতিল করতে হবে, দাবি বিজেপি-র

সি ভোটারের বুথ ফেরত চূড়ান্ত সমীক্ষা অনুযায়ী, কলকাতা পুরসভা ভোটে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৫৮ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ২৮ শতাংশ ভোট। বামফ্রন্ট পেতে পারে ৫ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ৭ শতাংশ ভোট। অন্যান্যরা পেতে পারে ২ শতাংশ ভোট। 

কলকাতা পুরসভায় (KMC Election 2021) মোট ওয়ার্ড ১৪৪টি। ম্যাজিক ফিগার ৭৩। মোট ৪ হাজার ৯৫৯টি বুথে ভোটগ্রহণ হয়েছে। তবে, ভোটগ্রহণ ঘিরে আজ সকাল থেকেই অশান্তির ছবি ধরা পড়ল বিভিন্ন এলাকায়। 

এই পরিস্থিতিতে আজ রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, ‘ভোটের নামে প্রহসন হয়েছে। বাংলায় ন্যূনতম গণতন্ত্র নেই। নির্বাচন কমিশনের কাছেও যাব।’ তিনি আরও বলেছেন, ‘কলকাতা হাইকোর্ট আমাদের দাবি মেনে কলকাতা পুরসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী দেয়নি ঠিকই, কিন্তু আদালত এই মামলার নিষ্পত্তিও করেনি। ২৩ তারিখ আমরা প্রমাণ করে দেব। আপনারা দেখিয়েছেন না দেখিয়েছেন আমি জানি না, কিন্তু আমার কাছে ১৫০ থেকে ২০০ ফুটেজ আছে। একজন ভোট দিচ্ছে, অন্যজনের হাতে কালি লাগানো হচ্ছে। প্রকাশ্যে দেখা যাচ্ছে পার্ট নম্বর, ভোটার লিস্ট নম্বর দিয়ে আর একটা হরিদাস পাল ভাইপো, সে বলছে ফুটেজ দেখান।’

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়
Weather Update: চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget