এক্সপ্লোর

West Bengal News: ভারতীয় সেনায় পাকিস্তানি নাগরিক! CID-কে অভিযোগ গ্রহণের নির্দেশ আদালতের

একাধিক প্রশাসনিক আধিকারিক জাল আবাসিক শংসাপত্র, জাতিগত শংসাপত্র বানিয়ে সহযোগিতা করছে। থানা ও পুরসভার মাধ্যমে এই দুর্নীতি চলছে বলে অভিযোগ।

সৌভিক মজুমদার, কলকাতা: ভারতীয় সেনায় (Indian Army) পাকিস্তানি নাগরিক! আইএসআই ভারতীয় সেনায় লোক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে আশঙ্কাপ্রকাশ। ২ পাক নাগরিক এই মুহূর্তে ব্যারাকপুরে সেনা ক্যাম্পে কাজ করছে বলে মামলায় অভিযোগ। অবিলম্বে সিআইডি-কে অভিযোগ গ্রহণের নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। 

ভারতীয় সেনায় লোক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা?

এদিন বিচারপতি মান্থা মন্তব্য করেন, “মারাত্মক অভিযোগ, দেশের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ, মন্তব্য বিচারপতি মান্থার।’’ সিবিআই, জিওসি ইস্টার্ন কমান্ড ও মিলিটারি পুলিশকে মামলায় পার্টি করার নির্দেশ। সিআইডি-র কাছ থেকে প্রাথমিক রিপোর্ট তলব। অভিযোগ, রাজ্যের পুলিশ, ভিনরাজ্যের পুলিশ, সেনাতে কর্মরত আধিকারিক ও প্রভাবশালী ব্যক্তিরা যুক্ত আছে বলে অভিযোগ। একাধিক প্রশাসনিক আধিকারিক জাল আবাসিক শংসাপত্র, জাতিগত শংসাপত্র বানিয়ে সহযোগিতা করছে। থানা ও পুরসভার মাধ্যমে এই দুর্নীতি চলছে বলে অভিযোগ।                                               

নিয়োগে দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার ভারতীয় সেনায় নিয়োগেও দুর্নীতির অভিযোগ উঠল। যা নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলাকারীর অভিযোগ, পুলিশ ও প্রভাবশালী ও সেনা বাহিনীতে কর্মরতরা এই নিয়োগে যুক্ত। এই নিয়ে ফেক ডোমিসিয়াল সার্টিফিকেট জোগাড় করে দিচ্ছে। ভিন দেশ থেকে লোক এসে ফেক সার্টিফিকেট দিয়ে যোগ দিচ্ছে। জয়কান্ত কুমার, প্রদ্যুম্ন কুমার নামে দুই পাকিস্তানি এখনও সেনায় রয়েছে। বর্তমানে ব্যারাকপুরে কর্মরত তারা।  অভিযোগ, খড়দা থানা সার্টিফিকেট দিয়েছে। স্থানীয় কাউন্সিলরও তাদের সার্টিফিকেট দিয়েছে।                     

চলতি মাসে হুগলির এসপি মগরার বাসিন্দা বিষ্ণু চৌধুরী হাইকোর্টে মামলা দায়ের করেন। মামলাকারীর অভিযোগ শুনে, মারাত্মক অভিযোগ বলে মন্তব্য করেছেন বিচারপতি। এদিন বিচারপতি নির্দেশ দেন, CID আগে মামলাকারী ওই ব্যক্তির অভিযোগ নেবে। সিবিআই ও কেন্দ্রকে মামলায় যুক্ত করতে হবে। যুক্ত করা হবে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি)-কেও।  CID ও অন্য সব পক্ষকে প্রাথমিক রিপোর্ট দিতে হবে। ২৬ জুন পরবর্তী শুনানি। পাশাপাশি মামলাকারী বিষ্ণু চৌধুরীকে প্রয়োজনে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Food Tips: পাতে কোন পেয়ারা? কাঁচা না কি পাকা? কোনটায় বেশি উপকার?

সেরা শিরোনাম

Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Annapurna Yojana: অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা
অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget