এক্সপ্লোর

Gangasagar Mela: গঙ্গাসাগর মেলা করার অনুমতি দিল হাইকোর্ট

Calcutta High Court : শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। কোভিড (Covid19) বিধি মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

সৌভিক মজুমদার, কলকাতা: গঙ্গাসাগর মেলা করার অনুমতি দিল হাইকোর্ট। শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার  (Gangasagar Mela) অনুমতি দিল কলকাতা হাইকোর্ট Calcutta High Court । কোভিড বিধি  (Covid19) মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

কলকাতা হাইকোর্ট জানিয়েছে, এখনও করোনা বিধি যে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তা মেনে মেলার আয়োজন করতে হবে। যাঁরা মেলায় যাঁবেন তাঁদেরও মানতে হবে করোনা বিধি। একইসঙ্গে আদালত জানিয়েছে, গোটা বিষয়টার উপর নজর রাখতে হবে মুখ্যসচিবকে। যথাযথভাবে কোভিড বিধি মানা হচ্ছে কি না সেদিকে নজর দিতে হবে। এই ৩ সদস্যের কমিটিতে মুখ্যসচিব থাকবেন। একইসঙ্গে থাকবেন বিরোধী নেতা বা তাঁর প্রতিনিধি, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বা তাঁর প্রতিনিধি। এই কমিটির কাজই হবে সরকারের জারি করা বিধি মেলার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখা। কোথায় খামতি রয়েছে তা দেখতেও হবে এই কমিটিকে। 

চিকিৎসক অভিনন্দন মণ্ডল মামলা দায়ের করে বলেছিলেন, বর্তমানে রাজ্যের যে করোনা পরিস্থিতি তাতে এই মেলা বন্ধ করতে অবিলম্বে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিক। চিকিৎসকদের একটা বড় অংশ আক্রান্ত হয়েছেন। পুলিশ প্রশাসনের বড় অংশ মেলাতে থাকবেন। ফলে সেখান থেকে তাঁদের সংক্রমণের ঝুঁকি থাকবে। চিকিৎসকরা আক্রান্ত হলে পুলিশ আক্রান্ত হলে এরাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো থেকে আইনশৃঙ্খলা ভেঙে পড়বে। গতকালই সব পক্ষের সওয়াল জবাব শোনেন বিচারপতি। এরপর আজ আদালত জানিয়ে দেয় শর্তসাপেক্ষে করা যাবে গঙ্গাসাগর মেলা। 

গতকাল, রাজ্যের তরফে অ্যাডোভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় গঙ্গাসাগর মেলা হওয়ার পক্ষে সওয়াল করে বলেন, ৭১.৮৭ শতাংশ রাজ্যবাসী প্রথম ডোজ পেয়েছেন। দ্বিতীয় ডোজ হয়েছে ৪৯.৫১ শতাংশের। সাগরমেলা যে ব্লকে হচ্ছে সেই সাগরদ্বীপের সব বাসিন্দার টিকাকরণ হয়েছে। রাজ্য আশা করছে ৫ লক্ষ জনসমাগম হবে। গঙ্গাসাগরে আসতে পারেন ৫০ হাজার সাধু।  মন্দির থেকে ২৫০ মিটারের মধ্যে আছে হাসপাতাল। কিছু দূরে আরও একটি হাসপাতাল আছে। ২৩৫টি শয্যা নিয়ে তৈরি করা হয়েছে সেফ হাউস। তৈরি আছে কোভিড  হাসপাতালও।  সরকার ই - স্নান ও ই - দর্শনের উপর জোর দিচ্ছে। এমনকী সাধারণ মানুষকে আমরা গঙ্গাসাগরে যাওয়ার উৎসাহ দিচ্ছি না।

এদিকে গঙ্গাসাগর মেলা উপলক্ষে ভিড় জমতে শুরু করেছে আউট্রাম ঘাটে। ভিনরাজ্য থেকে আসা পুণ্যার্থীদের অধিকাংশেরই মুখে মাস্ক নেই। ক্যামেরার সামনে চাদর দিয়ে মুখ ঢাকার চেষ্টা। কারও যুক্তি, গঙ্গাসাগরে পুণ্য করতে যাচ্ছেন। করোনার পাপ তাঁদের স্পর্শ করবে না। সকালে দেখা মেলেনি পুলিশের। তবে বেলা বাড়তেই বাবুঘাটে মাস্ক বিলি করতে শুরু করে পুলিশ। আগামীকাল থেকে পুলিশ কিয়স্কেই হবে করোনা পরীক্ষা। তার প্রস্তুতিও শুরু হয়েছে।  

আরও পড়ুন: Prime Minister Narendra Modi: "বাংলাকে ১১ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে,'' বললেন প্রধানমন্ত্রী

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget