এক্সপ্লোর

Calcutta High Court: অসুস্থ শরীরে ১৪২ কিমি যাতায়াত, শিক্ষিকাকে বদলির নির্দেশ কোর্টের, একদিন সময় স্কুলকে

Teacher Transfer: শিক্ষিকার অভিযোগ, গত বছর থেকে চারবার বদলির জন্য এনওসি-র আবেদন জানালেও গুরুত্ব দেয়নি স্কুল কর্তৃপক্ষ।

সুনীত হালদার, সৌভিক মজুমদার, কলকাতা: অসুস্থতার কারণে বারবার আবেদন জানিয়েও বদলি না হওয়ার অভিযোগ। হাওড়ার (Howrah News) জয়পুরের এক স্কুল শিক্ষিকাকে আগামীকালের মধ্যে বদলির বন্দোবস্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের নির্দেশমতো ব্যবস্থা নেওয়া হবে।

অসুস্থতা নিয়েও রোজ ২৮৪ কিলোমিটার পথ যাতায়াত শিক্ষিকার। চারবার আবেদন জানিয়েও, বদলির জন্য এলওসি না দেওয়ার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে (Teacher Transfer)। ৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষিকাকে বদলির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 

অসুস্থতার কথা জানিয়েই বদলি মেলেনি বলে অভিযোগ

আদালতের নির্দেশে দেওয়া হবে নো অবজেকশন সার্টিফিকেট, জানাল স্কুল কর্তৃপক্ষ। বদলি বিতর্ক হাওড়ার জয়পুরের সুরঙ্গময়ী গার্লস হাইস্কুলে। বছর চারেক আগে এই স্কুল সংস্কৃত বিষয়ের শিক্ষিকা হিসেবে যোগ দেন বর্ধমানের চাণ্ডুলের বাসিন্দা স্নিগ্ধা দত্ত। তাঁর দাবি, অসুস্থার কারণে, রোজ বর্ধমান থেকে হাওড়ার জয়পুর পর্যন্ত যাওয়া-আসা মিলিয়ে ২৮৪ কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়া সম্ভব হচ্ছিল না। 

শিক্ষিকার অভিযোগ, গত বছর থেকে চারবার বদলির জন্য এনওসি-র আবেদন জানালেও গুরুত্ব দেয়নি স্কুল কর্তৃপক্ষ। এরপরই কলকাতা হাইকোর্টে মামলা করেন শিক্ষিকা। বুধবার আদালত নির্দেশ দেয়, ৪৮ ঘণ্টার মধ্যে স্কুল কর্তৃপক্ষকে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে।

আরও পড়ুন: Kolkata Medical College: চাকরিতে 'প্রতারণা', মেডিক্যাল কলেজের সামনে বিক্ষোভে বিজেপি

আদালত আরও জানায়, সরকারি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন- বাড়ি থেকে ১৪২ কিলোমিটার দূরের স্কুলে যাতায়াত করার মতো শারীরিক ক্ষমতা নেই। ওই শিক্ষিকা বলেন, "আমি যতটা অসুস্থ, তাতে স্কুলের এনওসি দেওয়া উচিত। পুজোর আগে ফাইল করি। এখন রায় পেলাম। ২০১৫ থেকে অসুস্থ। জার্নির কারণে রোগ বাড়ছে। মেডিক্যাল গ্রাউন্ডে আবেদন জানাই। ম্যানেজিং কমিটি ট্রান্সফার দেয়নি। স্কুল থেকে সহযোগিতা পাইনি।"

আদালতের নির্দেশ মানতে সম্মত স্কুল কর্তৃপক্ষ

যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, সংস্কৃতর কোনও শিক্ষিকা থাকায় তাঁকে ছাড়া যাচ্ছিল না। সুরঙ্গময়ী গার্লস হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভানেত্রী কবিতা সাউ বলেন, "আমাদের মাত্র ১৪ জন টিচার। বদলি হয়েছে পাঁচজনের। এতদিন কখনও মেডিক্যাল গ্রাউন্ডে ছুটি নেননি। বাড়িভাড়া করে ছিলেন। উনি যাবেন বলে ১৪২ কিমি যাতায়াতের কথা বলছি। আমরা মিটিং করব, কাল দিয়ে দেব।" স্কুল কর্তৃপক্ষের আশ্বাস, আদালতের নির্দেশমতো শুক্রবার শিক্ষিকাকে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হবে।

সেরা শিরোনাম

West Bengal News Live : আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget