এক্সপ্লোর

Kalatan Dasgupta: জামিন পেলেন সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্ত

Calcutta High Court: সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্তর গ্রেফতারিতে এদিন হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ে রাজ্য

কলকাতা: সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্তর (Kalatan Dasgupta) জামিন। অডিও-কাণ্ডে গ্রেফতারির ৫দিন পর হাইকোর্টে জামিন মঞ্জুর হল। কলতান দাশগুপ্তকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। 

জামিন পেলেন যুবনেতা: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা যে ধর্না অবস্থান করছেন, সেখানে হামলার ষড়যন্ত্রের অভিযোগে DYFI নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু, বৃহস্পতিবার তাঁকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। দেওয়া হল রক্ষাকবচও। সেই সঙ্গে রাজ্য় সরকারের উদ্দেশে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ প্রশ্ন তুললেন, অডিও রেকর্ডিং পুলিশ কোথা থেকে পেল? গ্রেফতারির আগে একজন রাজনৈতিক ব্যক্তি কী করে এই অডিও ক্লিপ হাতে পেলেন? তাঁর ক্ষেত্রে কী পদক্ষেপ করেছে পুলিশ? যে সোর্স থেকে (অডিও) পেয়েছেন তার তথ্যানুসন্ধান করেছেন?

গত শুক্রবার একটি অডিও সামনে এনে তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অভিযোগ করেন, জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার ষড়যন্ত্র করা হয়েছিল। এই ঘটনায় প্রথমে কসবার হালতু থেকে সঞ্জীব দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে গত শনিবার গ্রেফতার করা হয় DYFI নেতা কলতান দাশগুপ্তকে। এরপর DYFI নেতা কলতানকে বেআইনিভাবে গ্রেফতারের অভিযোগে হাইকোর্টে দায়ের হয় মামলা। সেই মামলায় এদিন  বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ জানতে চান, এই অডিও রেকর্ডিং পুলিশ কোথা থেকে পেল? উত্তরে রাজ্য সরকারের আইনজীবী বলেন, আমাদের একজন সোর্সের থেকে পেয়েছি। বিচারপতি জানতে চান, গ্রেফতারির আগে একজন রাজনৈতিক ব্যক্তি কী করে এই অডিও ক্লিপ হাতে পেলেন? তাঁর ক্ষেত্রে কী পদক্ষেপ পুলিশ করেছে? যে সোর্স থেকে পেয়েছেন, তার তথ্যানুসন্ধান করেছেন? এখনও পর্যন্ত কণ্ঠস্বরের পরীক্ষা হয়নি। আন্দোলনকারী চিকিৎসকদের নিরাপত্তা সবার আগে। এই দিকটাও তাহলে CBI খতিয়ে দেখুক। সঞ্জীব দাসের ক্ষেত্রে সব জামিনযোগ্য ধারা হলেও, কলতান দাশগুপ্তর ক্ষেত্রে কেন একটি জামিন অযোগ্য ধারা (বিভেদ তৈরির চেষ্টা) দেওয়া হল? তাহলে তো একই ধরনের অপরাধে একজন জামিন পাবেন এবং আরেকজন পাবেন না।

দু-পক্ষের সওয়াল-জবাব শোনার পর, DYFI নেতা কলতান দাশগুপ্তর জামিন মঞ্জুর করে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশনামায় উল্লেখ করেন, এই মামলায় পুলিশের তরফে যে সতর্কতা নেওয়ার দরকার ছিল। যে স্ক্রুটিনি করা দরকার ছিল সেটা পুলিশের তরফে করা হয়নি। পুলিশের এই ধরনের মনোভাবের ফলে এক ব্যক্তির সংবিধানিক অধিকার খর্ব হয়েছে।কলতান দাশগুপ্তর এর আগে অপরাধের কোনও পূর্ব ইতিহাস নেই। প্রমাণ নষ্ট করেছেন তারও প্রমাণ নেই। যেহেতু পুলিশ তাঁর বয়ান রেকর্ড করেছে এবং তাঁর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে, তাই এই মামলা বা অন্য কোনও মামলায় কলতান দাশগুপ্তর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে আদালতের অনুমতি নিতে হবে। সব মিলিয়ে সিপিএমের যুবনেতার গ্রেফতারি মামলাতেও অস্বস্তি বাড়ল রাজ্য সরকারের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: RG Kar News: আর জি কর কাণ্ডের তদন্তে নতুন মোড়, CBI র‍্যাডারে তৃণমূল নেতা

সেরা শিরোনাম

West Bengal News Live : মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
Abhishek Banerjee:
"যা ভোটে জিতেছিলে, তার থেকে একটা হলেও বেশি ভোটে হারাব", অভিষেককে ডায়মন্ড হারবারে হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Hormuz Attack : ভেতরে ২৭ ভারতীয় নাবিক, হরমুজে বড় হামলা ট্যাঙ্কারে, এবার নতুন বিপদ লিম্পেট মাইন !
ভেতরে ২৭ ভারতীয় নাবিক, হরমুজে বড় হামলা ট্যাঙ্কারে, এবার নতুন বিপদ লিম্পেট মাইন !
Chandranath Rath Muder : চন্দ্রনাথ রথকে হত্যা করিয়েছিল কে, কী উদ্দেশ্যে ? বড় দাবি অর্জুন সিংয়ের, নাম করে হুঁশিয়ারি
চন্দ্রনাথ রথকে হত্যা করিয়েছিল কে, কী উদ্দেশ্যে ? বড় দাবি অর্জুন সিংয়ের, নাম করে হুঁশিয়ারি

ভিডিও

BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget