এক্সপ্লোর

R G Kar Protest: 'দেখব তদন্ত কোন দিকে গড়াচ্ছে' আরজি কর কাণ্ডে CBI নির্দেশ প্রসঙ্গে মন্তব্য আন্দোলনকারীদের

West Bengal News: পুলিশ-হাসপাতালের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করে আর জি কর-কাণ্ডে আদালতের নজরদারিতে CBI তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

কলকাতা: আর পুলিশ নয়, আর জি কর কাণ্ডের (R G Kar Protest) তদন্ত করবে সিবিআই। মুখ্যমন্ত্রীর দেওয়া সময়ের আগেই মামলা সিবিআইয়ের হাতে দিল কলকাতা হাইকোর্ট। চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনার বিচার চেয়ে আন্দোলনে নেমেছেন চিকিৎসককূল। আদালতের নির্দেশের পর কী বলছেন তাঁরা?

কী বলছেন আন্দোলনকারীরা? 

মুখ্য়মন্ত্রী ৬ দিনের ডেডলাইন দিয়েছিলেন। কলকাতা হাইকোর্ট একদিন সময় নিল। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ডেডলাইনের ২৪ ঘণ্টার মধ্য়ে, প্রথম শুনানিতেই পুলিশ-হাসপাতালের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করে আর জি কর-কাণ্ডে আদালতের নজরদারিতে CBI তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আর জি কর কাণ্ডে এক আন্দোলনকারী চিকিৎসক বলেন, "আমরা প্রথম থেকেই বলছি পুলিশ, প্রশাসন, শাসক দল আই ওয়াশ করার চেষ্টা করছে। আজকে হাইকোর্ট যে পর্যবেক্ষণ রাখল আমাদের সঙ্গে তা মিলে গেল। সারা ভারতে যে আন্দোলনের চাপ সৃষ্টি হয়েছে তাতে সিবিআই অনুসন্ধানে বাধ্য হল। আমরা বিচারবিভাগীয় তদন্ত চেয়েছিলাম। সিবিআই তদন্তে আদৌ আমরা সন্তুষ্ট কিনা তা জিবির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। এই ঘটনায় প্রভাবশালী যোগের আশঙ্কা এবং কাউকে লুকানোর চেষ্টা করা হচ্ছে। যেভাবে নির্যাতিতার বাবাকে আত্মহত্যার গল্প বলা হয়েছিল এইরকম একাধিক বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। আমরা সিটে একেবারেই সন্তুষ্ট ছিলাম। একশো সদস্যের সিট হলেও বিচার হত না। আমাদের আন্দোলন আপাতত চলবে। সিবিআইকে দিল মানেই সুবিচার পাবে তা নয়। আমরা দেখব কোন দিকে এগোচ্ছে।'' 

সিবিআই তদন্তের নির্দেশ আসার আগে, মঙ্গলবার লালবাজারে তলব করা হয় আরজি কর মেডিক্যাল কলেজের পদত্য়াগী অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছাড়াও ৩৭ জনকে। এরমধ্য়ে ছিলেন, চেস্ট মেডিসিনের ৪জন PGT ট্রেনি। অ্য়াসিস্টান্ট সুপার, যিনি ফোন করে চিকিৎসকের বাড়িতে খবর দিয়েছিলেন। চেস্ট মেডিসিন বিভাগের প্রধান, নার্সিং স্টাফ, নিরাপত্তা কর্মী ছাড়াওএই ঘটনা নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন এমন ১৫ জনকে চিহ্নিত করে ডাকা হয়েছিল। আরজি কর মেডিক্যাল কলেজের পদত্য়াগী অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছাড়া সকলেই উপস্থিত হন। এরমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ জানা যায়।

এদিকে, কলকাতা হাইকোর্টের নির্দেশের পর মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা নাগাদ টালা থানায় পৌঁছয় সিবিআইয়ের টিম। এদিন আরজি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালে যান জাতীয় মহিলা কমিশনের দুই সদস্য। পাশাপাশি, আর জি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। রাজ্যের মুখ্যসচিব ও DG-কে নোটিস পাঠিয়েছে তারা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: WB Doctors Security: নিরাপত্তা-সঙ্কটে চিকিৎসকরা, জেলার হাসপাতালের অবস্থা কেমন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
Suvendu Adhikari : জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget