এক্সপ্লোর

WB Doctors Security: নিরাপত্তা-সঙ্কটে চিকিৎসকরা, জেলার হাসপাতালের অবস্থা কেমন?

West Bengal News: জেলায় জেলায় শুরু হয়েছে আন্দোলন। এর মধ্যেই বিভিন্ন জায়গায় উঠে এসেছে নিরাপত্তার কঙ্কালসার চেহারাটা।

রাজা চট্টোপাধ্যায় ও সন্দীপ সমাদ্দার এবং জলপাইগুড়ি ও পুরুলিয়া: খাস কলকাতায় সরকারি হাসপাতালের মধ্যে মহিলা চিকিৎসককে ধর্ষণ, খুনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের অন্যতম দাবি, সুরক্ষা। জেলায় জেলায় এই নিরাপত্তার ছবিটা ঠিক কেমন? চিকিৎসকদের কথায় ধরা পড়ল আতঙ্ক।

নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে: RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় কোনও শব্দবন্ধই যথেষ্ট নয়। ওই ঘটনার পর থেকেই নিজেদের সুরক্ষা-সহ একাধিক দাবিতে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। জেলায় জেলায় শুরু হয়েছে আন্দোলন। এর মধ্যেই বিভিন্ন জায়গায় উঠে এসেছে নিরাপত্তার কঙ্কালসার চেহারাটা।

নিরাপত্তার ছবিটা বেআব্রু জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে। নেই পুলিশ ফাঁড়ি। নিরাপত্তার অভাব বোধ করেন চিকিৎসকরা। ওই হাসপাতালের চিকিৎসক স্বস্তিশোভন চৌধুরী বলেন, "মত্ত অবস্থায় অবাঞ্ছিত লোকজন একটা সামান্য কিছু নিয়ে চলে আসে। তাই নিয়ে একসঙ্গে সবাই মিলে হই-হই করতে থাকে। রাজনৈতিক প্রতাপ-প্রতিপত্তির যে আক্রমণ, দম্ভ যেটা।এটা হয় তো, প্রায়শই হয়।'' একদিকে পর্যাপ্ত চিকিৎসকের অভাবে রোগী সামলাতে গিয়ে হিমশিম দশা। আরেক দিকে রাত-বিরেতে মত্ত ব্যক্তিদের দাপট। সরকারি চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন এক বিশেষজ্ঞ চিকিৎসক। অস্থিরোগ বিশেষজ্ঞ কমলেশ বিশ্বাস বলেন,  "দেখা গেল, রাত্রিবেলা মত্ত অবস্থায় একটা দঙ্গল চলে গেল।ওই সময় একটা যদি রিপ্লাই করি, তাহলে পেটানি খেয়ে যাব। আমাকে মুখ বন্ধ করে কাজটা করে যেতে হচ্ছে।আমরা তো ডাক্তার। মারামারি করে তো বড় হইনি।'' 

পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পুরুলিয়া শহরে। আর আউটডোর পরিষেবা মেলে ৭ কিলোমিটার দূরে হাতুয়াড়ায়। সেখানে বেশ কয়েকটি বিভাগ ও পড়ুয়া-চিকিৎসকদের হস্টেল রয়েছে। নাইট ডিউটি থাকলে এই রাস্তাটুকু প্রাণ হাতে নিয়েই যাতায়াত করতে হয় বলে জুনিয়র চিকিৎসকদের অভিযোগ। RG কর মেডিক্যাল কলেজের ঘটনার পর অবস্থান-বিক্ষোভে বসেছেন তাঁরা। এক জুনিয়র চিকিৎসক সানিয়া আহমেদের অভিযোগ, "আমাদের এখান থেকে ৭ কিলোমিটার দূরে সদর হাসপাতালে যেতে হয়। রাতের বেলা যেতে হয়, বিকেলে যেতে হয়। এমনিতেও এটা গ্রামীণ এলাকার মধ্যে। কোনও ট্রান্সপোর্টেশন নেই, কিচ্ছু নেই। আজকে যেটা RG কর-এ হয়েছে, ওটা কাল আমাদের সঙ্গে হতে পারে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar Doctor's Death: আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুন, CBI তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Sumit Roy: অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
Dev: প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন বৈঠকে থাকতে পারলেন না ? 'কারণ' জানালেন দেব
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন বৈঠকে থাকতে পারলেন না ? 'কারণ' জানালেন দেব

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget