এক্সপ্লোর

Calcutta High Court: নিয়োগ-দুর্নীতি মামলায় সিবিআইয়ের সিটের প্রধানকে তলব

Justice Abhijit Ganguly: তদন্তের জন্য সিবিআইয়ের যে সিট গঠন করা হয়েছিল, তার যিনি প্রধান তাঁকে আগামীকাল দুপুর ২টো নাগাদ তলব করা হয়েছে।

কলকাতা: নিয়োগ-দুর্নীতি মামলায় সিবিআইয়ের সিটের প্রধানকে তলব। সিবিআইয়ের (CBI) সিটের প্রধানকে তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামীকাল দুপুর ২টোয় সিটের প্রধানকে তলব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly)।

সিটের প্রধানকে তলব: নিয়োগ দুর্নীতিকাণ্ডে মামলার পাহাড় জমছে। বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সুবিচারের দাবিতে লাগাতার আন্দোলন চলছে। এই পরিস্থিতিতে সিটের প্রধানকে তলব করা হল। তদন্তের জন্য সিবিআইয়ের যে সিট গঠন করা হয়েছিল, তার যিনি প্রধান তাঁকে আগামীকাল দুপুর ২টো নাগাদ তলব করা হয়েছে। এই মামলার একেবারে প্রাথমিক পর্যায়ে সব নিয়োগ অর্থাৎ, এসএসসি-র গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণি মিলিয়ে প্রায় ৮ হাজার ভুয়ো নিয়োগ হয়েছে। কিন্তু প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) সিবিআইয়ের (CBI) কাছে জানতে চান "ভুয়ো নিয়োগের প্রকৃত সংখ্যা কত?'' সেই কারণেই সিবিআইয়ের সিটের প্রধানকে তলব করেছেন বিচারপতি। এদিন তিনি প্রশ্ন করেন, "কারা জমা দিয়েছিলেন সাদা খাতা? সেই তালিকা কি কমিশনকে দিয়েছে সিবিআই? পরীক্ষায় ২-৩ নম্বর প্রাপ্তদের নম্বর বাড়িয়ে ৫২-৫৩ করা হয়েছে। এই সংখ্যাটা কত? সেই তালিকা তৈরি করে কি সিবিআই কমিশনকে দিয়েছে?''জানতে চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

কবে শেষ হবে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত? আগেই সিবিআইয়ের কাছে জানতে চেয়েছেনন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাগ কমিটির রিপোর্ট জমা পড়ার পরে নিয়োগ দুর্নীতিকাণ্ডে পরপর CBI তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তদন্তে নেমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ অনেককে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। কিন্তু, এরপর তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে এগোচ্ছে? বিভিন্ন মহলে, এই প্রশ্ন ওঠার আবহে সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় CBI-এর আইনজীবীকে বলেন, “কাল এক জায়গায় গিয়েছিলাম। বহু সমাজের উপর তলার মানুষ সেখানে ছিলেন। তারা একের পর এক আমাকে জিজ্ঞেস করছেন, তদন্ত কবে শেষ হবে?’’  বিচারপতি আরও বলেন, “লোক কোথায়? CBI’কে লোক বাড়াতে হবে। ’’

এই প্রসঙ্গেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, “আমার চোখে যা পড়ছে, তাতে আরও দুর্নীতির ইঙ্গিত আসছে। সেক্ষেত্রে SIT-এ লোক না বাড়ালে হবে না। প্রয়োজনে অর্ডার দেবো। কারণ CBI আরও বহু মামলার তদন্ত করছে।’’ সারদা, রোজভ্যালি থেকে নারদ - রাজ্যে একাধিক হেভিওয়েট মামলার তদন্ত করছে সিবিআই। মাঝে অনেকগুলো বছর কেটে গেছে। কিন্তু, তদন্ত বা বিচার প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। এই প্রেক্ষাপটেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সব মহল।

আরও পড়ুন: Primary Recruitment: প্যানেল প্রকাশ হলেও অনিশ্চয়তা বহাল ২০০৯-এর দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিকের চাকরিপ্রার্থীদের

সেরা শিরোনাম

Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Durgapuja 2026: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget