এক্সপ্লোর

Calcutta High Court:'অসম্মানজনক মন্তব্য করতে পারবেন না মুখ্যমন্ত্রী' রাজ্যপালের মানহানি মামলায় নির্দেশ হাইকোর্টের

Governor-Mamata Banerjee Tussle:সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনের শপথ-টানাপোড়েনের মধ্যেই রাজ্যপালকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী।

সৌভিক মজুমদার, কলকাতা: রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্যে বিরত থাকার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যপালের করা মানহানি মামলায় মুখ্যমন্ত্রী-সহ ৪ তৃণমূল নেতা-নেত্রীকে নির্দেশ দিল আদালত। আদালত সাফ জানিয়েছে রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করতে পারবেন না মুখ্যমন্ত্রী। 

কী ঘটনা?

বরানগর বিধানসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী রেয়াত হোসেনের শপথ-টানাপোড়েনের মধ্যেই রাজ্যপালকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, "ওঁর রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তিকলাপ চলছে মেয়েরা যেতে ভয় পাচ্ছে।'' ২৯ জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দেন রাজ্যপাল। তিনি বলেন,  সব সীমা ছাড়িয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছি।

একনজরে সওয়াল-জবাব পর্ব:
এরপরই, এই বিতর্কের জল গড়ায় কলকাতা হাইকোর্টে। ২ জুলাই কলকাতা হাইকোর্টে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন রাজ্যপাল। সোমবার সওয়াল জবাব পর্বে, মুখ্যমন্ত্রীর আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "রাজ্যপালের সম্মানহানি হয় এমন কোনও মন্তব্য করা হয়নি। যদি সম্মানহানি না হয়ে থাকে, তাহলে আদালতের অন্তর্বর্তী নির্দেশ জারি করার কোনও প্রয়োজন নেই। যদি মূল অভিযোগ সত্যি বলে প্রমাণিত হয়, তাহলে জনগণের সেটা জানা প্রয়োজন।'' মুখ্যমন্ত্রীর তরফে আইনজীবী আরও বলেন, "একজন জনপ্রতিনিধি অভিযোগ করছেন যে তিনি রাজ্যপালের কারণে তাঁর দায়িত্ব পালন করতে পারছেন না। এটাতে কীভাবে সম্মানহানি হয়? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি মহিলাদের কাছ থেকে অভিযোগ পেয়েছেন যে তারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন। মে মাসে যে ঘটনা রাজভবনের ঘটেছে সেটাও প্রকাশ্যে রয়েছে।'' রাজ্যপালের তরফে আইনজীবী সওয়াল করেন, "বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ থেকে বিভিন্ন বিল পাস করা নিয়ে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে দীর্ঘদিন ধরেই মতানৈক্য আছে। তারপরে এই ধরনের অভিযোগ। তাই, এই এসব উদ্দেশ্যপ্রণোদিত এবং বিদ্বেষমূলক। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে চিঠি লিখে জানাতে পারতেন যে তিনি রাজভবনে আসতে ভয় পাচ্ছেন, সেটা তিনি করেননি। সবাই বলছেন যে তারা বিভিন্ন ব্যক্তিদের বা মহিলাদের কাছ থেকে অভিযোগ পেয়েছেন বা জানতে পেরেছেন যে রাজভবনে কি ঘটনা ঘটেছিল এবং তারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন, কিন্তু সেই বিভিন্ন ব্যক্তি বা মহিলা কে বা কারা? কারও কোনও বিষয়ে কোনও ব্যক্তিগত জ্ঞান নেই।

সোমবার এই মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখে কলকাতা হাইকোর্ট। আর এদিন আদালত নির্দেশ দিয়েছে, রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। মুখ্যমন্ত্রী-সহ ৪ তৃণমূল নেতা-নেত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে 'অসম্মানজনক এবং ভুল মন্তব্য করতে পারবেন না মুখ্যমন্ত্রী-সহ ৪জন।' মুখ্যমন্ত্রী ছাড়াও কুণাল, সায়ন্তিকা, রেয়াত হোসেনকে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ১৪ অগাস্ট পর্যন্ত অন্তর্বর্তী নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Asansol News: তৃণমূল ছাত্র পরিষদ বনাম শিক্ষাবন্ধু সমিতি, বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Durga Puja Weather: পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
Rejinagar By Poll Result: রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
Durga Pujo Weather Updates: পঞ্চমী থেকে দশমী, পুজোয় ভাসবে জেলা-শহর? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
পঞ্চমী থেকে দশমী, পুজোয় ভাসবে জেলা-শহর? বড় আপডেট দিল আবহাওয়া দফতর

ভিডিও

Suvendu Adhikari |যেদিন প্রচারে গিয়েছিলাম, শাখারভকে বলেছিলাম, পঞ্চাশহাজার ভোটে জিতবেন: মুখ্যমন্ত্রী
Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget