এক্সপ্লোর

Asansol News: তৃণমূল ছাত্র পরিষদ বনাম শিক্ষাবন্ধু সমিতি, বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার

Kazi Nazrul Islam University: আসানসোলের নজরুল বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের ছাত্র সংগঠন বনাম শিক্ষা বন্ধুসমিতির দ্বন্দ্ব তুঙ্গে।

কৌশিক গাঁতাইত, আসানসোল: আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে (Kazi Nazrul Islam University) ধুন্ধুমার কাণ্ড। তৃণমূল ছাত্র পরিষদ বনাম শিক্ষাবন্ধু সমিতির দ্বন্দ্ব তুঙ্গে। গন্ডগোলের জেরে বন্ধ হয়ে গেল আইন বিভাগের ভর্তির প্রক্রিয়া। গত ৭ দিন ধরে উপাচার্য সহ প্রশাসনিক ভবনের সব দফতরে তালা লাগিয়ে দেয় ছাত্র সংগঠনের সদস্যরা। তাদের অভিযোগ ছাত্র ভর্তির টাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আইনি লড়াইয়ের খাতে খরচ হয়েছে। ছাত্র আন্দোলনের জেরে ব্য়াহত হয় প্রশাসনিক কাজকর্ম। ছাত্র সংগঠনের আন্দোলনকে বহিরাগতদের আন্দোলন বলে অভিহিত করে পাল্টা বিক্ষোভ শিক্ষাবন্ধু সমিতির। 

বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার: আসানসোলের নজরুল বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের ছাত্র সংগঠন বনাম শিক্ষা বন্ধুসমিতির দ্বন্দ্ব তুঙ্গে। প্রশাসনিক ভবনে অচলাবস্থা তৈরি করেছে ছাত্র সংগঠন আর তাদের আন্দোলনকে অনৈতিক আখ্যা দিল শিক্ষা বন্ধু সমিতি। আর জেরে থমকে গেল আইন বিভাগের ভর্তি প্রক্রিয়া । গত ৭ দিন ধরে উপাচার্য সহ প্রশাসনিক ভবনের সমস্ত দপ্তরে তালা দিয়ে আন্দোলন চালায় তৃণমূল ছাত্র পরিষদ। তাদের অভিযোগ ছাত্র ভর্তির টাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আইনি লড়াইয়ের খাতে খরচ করা হয়েছে। সেই টাকার হিসাব ও টাকা ফেরত দিতে হবে। পঠন পাঠন চললেও তাদের এই আন্দোলনের জেরে প্রশাসনিক কাজকর্ম স্তব্ধ হয়ে যায়। তৃণমূল ছাত্র সংগঠনের এই আন্দোলনকে বহিরাগতদের আন্দোলন বলে অভিহিত করে এর তীব্র নিন্দা করে আজ পাল্টা আন্দোলনে নামে তৃণমূলেরই শিক্ষা বন্ধু সমিতি। প্রশাসনিক ভবনের গেটের  সামনে বিক্ষোভ অবস্থানে বসেন সমিতির সদস্যরা।

সারা বাংলা শিক্ষা বন্ধু সমিতির যুগ্ম সম্পাদক দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, "অনৈতিক দাবি নিয়ে কিছু বহিরাগত ছাত্র ছাত্রী বিশ্ববিদ্যালয়ে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছে । তাঁর অভিযোগ রেজিস্ট্রার সহ মহিলা অশিক্ষক কর্মচারীদের হেনস্থা করা হয়েছে। তিনি বলেন, "ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে এই বিশ্ববিদ্যালয়কে কালিমালিপ্ত করতে দেব না।'' বিশ্ববিদ্যালয় এখন সুষ্ঠু চলছে বলে দাবি করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিনব মুখোপাধ্যায়ের দাবি, "আসানসোলের যারা ভাল চান , ছাত্র ছাত্রীদের স্বার্থে তাঁদের আন্দোলন। দল ঠিক করবে কারা প্রকৃত তৃণমূল।''  অন্যদিকে ভর্তি হতে এসে সমস্যার মুখে পড়া শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চন্দন কোনার বলেন, "সমস্যা মিটে যাবে। সকালে একটা সমস্যা হয়েছিল। আজ যারা ভর্তি হতে পারেননি তাঁদের জন্য অনলাইনের ব্যবস্থা করা হবে।'' এরই মাঝে ভর্তি হতে আসা ছাত্র ছাত্রীদের অভিভাবকরা প্রশাসনিক ভবনে TMCP লাগানো তালা ভেঙে দেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: TMC Rift In Birbhum: বীরভূমে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, 'ভাইজান'-এর অনুষ্ঠানে গরহাজির চন্দ্রনাথ-আশিস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget