এক্সপ্লোর

SSC Group-D: গ্রুপ ডি মামলায় ফের সিবিআই অনুসন্ধানের নির্দেশ কলকাতা হাইকোর্টের

SSC Group-D: আদালত সূত্রে খবর, কেন কমিটি রিপোর্ট পেশ করতে পারল না? রিপোর্ট পেশের ক্ষেত্রে বাধা কী? ২ মাস হয়ে গেলেও অনুসন্ধানের ক্ষেত্রে কোনও কার্যকর পদক্ষেপ কমিটি করেছে বলে আদালত মনে করছে না।

সৌভিক মজুমদার, কলকাতা: গ্রুপ ডি (SSC Group D) মামলায় ফের সিবিআইকে (CBI) অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। সেইসঙ্গে ডিভিশন বেঞ্চ নিযুক্ত কমিটিকে খারিজ করা হয়েছে।

আদালত সূত্রে খবর, কেন কমিটি রিপোর্ট পেশ করতে পারল না? রিপোর্ট পেশের ক্ষেত্রে বাধা কী? ২ মাস হয়ে গেলেও অনুসন্ধানের ক্ষেত্রে কোনও কার্যকর পদক্ষেপ কমিটি করেছে বলে আদালত মনে করছে না। এরপরই বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, আগামী ১৬ মার্চ, বেলা ১২টার মধ্যে এ নিয়ে রিপোর্ট পেশ করবে সিবিআই। সেইসঙ্গে সিঙ্গল বেঞ্চের নির্দেশে বলা হয়েছে, আজকের মধে সিবিআই এর আগে নিযুক্ত অনুসন্ধান কমিটির চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের সঙ্গে যোগাযোগ করে সব নথি সংগ্রহ করবে। কাল সকালে সিবিআইকে আদালতে জানাতে হবে, তারা আজকের নির্দেশের প্রেক্ষিতে কী করেছে।  

সূত্রের খবর, এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য।  এদিন গ্রুপ ডি (SSC Group D) মামলায় বিরক্তিপ্রকাশ করলেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। আদালত সূত্রে খবর, এই মামলায় গতকাল দেওয়া ডিভিশন বেঞ্চের নির্দেশ এখনও কেন হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড করা হয়নি? কেন নির্দেশনামা পাননি মামলার সঙ্গে যুক্তরা?  রেজিস্ট্রার জেনারেলের জবাব তলব করেছেন বিচারপতি।

অন্যদিকে, এবার গ্রুপ সি-তেও সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছে। সিবিআই অনুসন্ধানের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তদন্তে নজরদারি করবেন সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা। ভুয়ো চাকরির অভিযোগে বাতিল ৩৫০ জনের চাকরি। বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় অবিলম্বে ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশ দেন। পাশাপাশি তিনি বলেন, বেতন ফেরত দিতে হবে, না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা। ব্যবস্থা নেবেন জেলা স্কুল পরিদর্শক’। ৩৫০ জন চাইলে আদালতে হলফনামা দাখিল করতে পারেন। হলফনামা দাখিল করতে জানাতে হবে, কার কাছে থেকে সুপারিশপত্র পেয়েছেন। এতদিন পর্যন্ত কত টাকা বেতন হিসেবে পেয়েছেন জানাতে হবে তাও।  ১৫ মার্চ এই মামলার পরবর্তী শুনানি। 

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...

ভিডিও

Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |
Anubrata Mondal News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget