এক্সপ্লোর

Calcutta High Court:'অস্ত্রোপচার সফল হলেও রোগী মৃত', গার্ডেনরিচ-কাণ্ডে পুরসভার রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট

Garden Reach Building Disaster: গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ের পর, কলকাতা পুরসভার রিপোর্ট নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

সৌভিক মজুমদার, সুমন ঘড়াই ও সমীরণ পাল, কলকাতা: গার্ডেনরিচে বহুতল (Garden Reach Disaster) বিপর্যয়ের পর, কলকাতা পুরসভার রিপোর্ট নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ (Calcutta High Court On KMC Report)। অস্ত্রোপচার সফল হলেও রোগী মৃত বলে মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। 

কী বলল হাইকোর্ট?
গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় রিপোর্ট পেশ করার পর কলকাতা পুরসভার উদ্দেশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির মন্তব্য, 'যদি রাজনৈতিক ব্যক্তিদের ইচ্ছা অনুযায়ী কাজ করতে যান তাহলে কিছুই হবে না। অস্ত্রোপচার সফল কিন্তু রোগী মৃত।' বৃহস্পতিবার কলকাতা পুরসভার উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, 'খাতায় - কলমে দেখে সব ভালই লাগছে। কিন্তু আসলে কিছুই হচ্ছে না। প্রশাসনিক সদিচ্ছা থাকলে অনেক কিছু করা সম্ভব, কিন্তু সেটা না থাকলে কিছুই হবে না। সরকারি আধিকারিকদের হাত বেঁধে রেখে, তাঁদের যদি রাজনৈতিক ব্যক্তিদের ইচ্ছা অনুযায়ী কাজ করতে বলা হয় তাহলে কোনওদিনই কিছু হবে না।' এদিন প্রধান বিচারপতির বক্তব্যে উঠে আসে কলকাতা পুরসভা এলাকায় হকার সমস্যার প্রসঙ্গও। বলেন, 'আপনারা ( কলকাতা পুরসভা) নিজেদের অফিসের সামনে হকার সমস্যার সমাধান করতে পারছেন না, কারণ সদিচ্ছার অভাব। কোনওদিন এই সমস্যা সমাধানের চেষ্টা করেছেন?'

আর যা...
গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ের পর, ওই এলাকায় কীভাবে একটি বহুতলের ওপর আরেকটি বহুতল হেলে রয়েছে সেই ছবি তুলে ধরেছিল এবিপি আনন্দ। এদিন প্রধান বিচারপতি প্রশ্ন করেন, 'আমি ছবিতে দেখছিলাম, গার্ডেনরিচের ওই ঘটনাস্থলে আরও একটি হলুদ রঙের বাড়ি আছে। তার অবস্থাও ভাল না। কী করেছেন আপনারা? বিধাননগরে যে বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল তার কী হল? আপনারা বলছেন যে মানুষের প্রতিবাদের কারণে ভাঙা যাচ্ছেন না। অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি। যেভাবে জমির চরিত্র পাল্টে দিচ্ছেন তা দেখে আমরা বিস্মিত! একটা ৪০ বছরের পুকুর বুজিয়ে দিয়ে বাড়ি করে বলা হচ্ছে ক্ষতিপূরণ হিসাবে আরেকটি জলাশয় বানিয়ে দেওয়া হচ্ছে। এটা কী করে হয়? একটা বড় জলাশয় বুজিয়ে ছোট্ট একটা জলাশয় বানালে কি ক্ষতিপূরণ হয় ? নির্বাচিত জনপ্রতিনিধিদের জিজ্ঞাসা করা হলে তাঁরা বলেন যে আমরা জানি না। তাহলে তো তাঁদের অবিলম্বে অপসারণ করা উচিত।' এদিন কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী নির্দেশ দেয় , আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, বৈধ অনুমোদন নেই, এমন নির্মাণের ক্ষেত্রে কোনও ব্যক্তিকে সেল ডিড, পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া যাবে না। গার্ডেনরিচে বহুতল ভেঙে নিহতদের ৫ লাখ এবং আহতদের ১.৫০ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। এর পাশাপাশি, তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল এবং ধৃত প্রোমোটারকে মামলা সংক্রান্ত নোটিস দেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। ৯ মে এই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন:মুখ ফেরাননি নির্বাচনের ডিউটি থেকে; প্রত্যয়ী 'চাকরিহারা' বলছেন, "লড়াই চলবে"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget