এক্সপ্লোর

Recruitment Scam : নিয়োগ দুর্নীতি মামলার 'গুরুত্ব বুঝতে ব্যর্থ' হয়েছেন মুখ্যসচিব, কেন এমন মন্তব্য় আদালতের ?

Recruitment Scam : ভোটপর্বের মধ্যে আদালতের রায় নিয়ে রাজ্যে যখন তোলপাড় চলছে, তখন নিয়োগ দুর্নীতি মামলায়, মুখ্যসচিব বি পি গোপালিকার ভূমিকা নিয়ে ফের ক্ষোভপ্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী।

সৌভিক মজুমদার, কলকাতা : SSC নিয়োগ দুর্নীতি মামলায় সোমবারই কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। ২০১৬ সালের SSC-র পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের বিশেষ বেঞ্চের রায়ে চাকরি বাতিল হয়েছে ২৫ হাজার ৭৫৩ জনের। ভোটপর্বের মধ্যে আদালতের রায় নিয়ে রাজ্যে যখন তোলপাড় চলছে, তখন নিয়োগ দুর্নীতি মামলায়, মুখ্যসচিব বি পি গোপালিকার ভূমিকা নিয়ে ফের ক্ষোভপ্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী।

এই মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমোদন নিয়ে রাজ্যের অবস্থান জানানোর জন্য চতুর্থবার সময় দিল হাইকোর্ট। নির্দেশে বিচারপতি জয়মাল্য বাগচী বলেছেন, ২ মে-র মধ্যে অনুমোদন নিয়ে নিজের অবস্থান জানাতে হবে রাজ্যের মুখ্যসচিবকে। এরপরও মুখ্যসচিব নিজের অবস্থান না জানালে, আদালত অবমাননার রুল জারি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি। 

নিয়োগ দুর্নীতিকাণ্ডে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, SSC’র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, প্রাক্তন সচিব অশোককুমার সাহা-সহ একাধিক সরকারি আধিকারিককে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার এঁদের বিরুদ্ধে বিচার শুরু করতে গেলে রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন হয়। কিন্তু এই অনুমোদন নিয়েই চলছে দীর্ঘ টালবাহানা। 

২০২২ সালের নভেম্বর মাসে মুখ্যসচিবের থেকে সেই সংক্রান্ত অনুমোদন চায় CBI। সেই থেকে আজ পর্যন্ত এই নিয়ে কিছুই জানায়নি রাজ্য। বরং আদালত তাদের সময় দিয়েই চলেছে। আর রাজ্যও  সেই রিপোর্ট দিচ্ছে না।  এখনও সেই রিপোর্ট না আসায় ক্ষুব্ধ হন বিচারপতি জয়মাল্য বাগচী।  

এর আগে মুখ্যসচিব হাইকোর্টে যে রিপোর্ট দেন, তাতে বলা হয় লোকসভা নির্বাচনের পর রাজ্যের অবস্থান জানানো হবে। এদিন বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, 'মুখ্যসচিবের রিপোর্টে আদালত মোটেই সন্তুষ্ট নয়। নির্বাচনের সঙ্গে মুখ্যসচিবের এই সিদ্ধান্ত গ্রহণের কোনও সম্পর্ক নেই। তিনি অযথা এবিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি করছেন। মুখ্যসচিব এই মামলার গুরুত্ব বুঝতে ব্যর্থ হয়েছেন, বিধিবদ্ধ দায়িত্ব পালন করতে পারেননি। তাঁকে মাথায় রাখতে হবে, দুর্নীতির শিকড় গভীরে, অনেক উচ্চপদস্থ কর্তার বিরুদ্ধে অভিযোগ আছে।' বিচার শুরুর সিদ্ধান্ত নিতে মুখ্যসচিবকে প্রভাবমুক্ত থাকতে হবে বলেও মন্তব্য করেছেন বিচারপতি। 

আরও পড়ুন:SSC নিয়োগ দুর্নীতি মামলায় স্কুলে ২৫ হাজার ৭৫৩জনের চাকরি বাতিল করল হাইকোর্ট 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget