এক্সপ্লোর

High Court: হাইকোর্টে স্বস্তি! রক্ষাকবচ পেলেন সৌমেন্দু অধিকারী

Soumendu Adhikari: পঞ্চায়েত নির্বাচনের মুখে নতুন মামলার মুখে পড়ার আশঙ্কায় মঙ্গলবার আদালতের দ্বারস্থ হন কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী।

সৌভিক মজুমদার, কলকাতা: দাদার পর এবার ভাই! শুভেন্দুর পর সৌমেন্দু অধিকারীকেও রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। সৌমেন্দু অধিকারীকে ১৫ জুলাই পর্যন্ত রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নিদেশে, তাঁর বিরুদ্ধে চটজলদি কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। পঞ্চায়েত নির্বাচনের মুখে নতুন মামলার মুখে পড়ার আশঙ্কায় মঙ্গলবার আদালতের দ্বারস্থ হন কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী। 

বৃহস্পতিবার মামলার শুনানি হয় বিচাররপতি রাজাশেখর মান্থার এজলাসে। সৌমেন্দু অধিকারীকে ১৫ জুলাই পর্যন্ত রক্ষা কবচ দিয়ে বিচারপতি বলেন, 'তাঁর বিরুদ্ধে হঠাৎ করে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। কোনও কড়া পদক্ষেপ করতে হলে ১৫ দিন আগে তাঁকে জানাতে হবে। কারণ এর আগে সৌমেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া ৮টি মামলা হাইকোর্টের বিভিন্ন এজলাসে খারিজ হয়েছে বা তিনি রক্ষাকবচ পেয়েছেন। এমনকী সুপ্রিম কোর্টেও তাঁর বিরুদ্ধে মামলা খারিজ হয়েছে।'

এই প্রেক্ষিতেই পঞ্চায়েত ভোটের আগে সৌমেন্দুর বিরুদ্ধে কড়া পদক্ষেপে নিষেধাজ্ঞা আদালতের। তৃণমূলে থাকাকালীন প্রায় ১০ বছর কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন সৌমেন্দু অধিকারী। পুরসভার মেয়াদ শেষের পর সামলেছেন প্রশাসকের দায়িত্ব।            

 

কী আবেদন:
একুশের বিধানসভা ভোটের মুখে দাদা শুভেন্দু অধিকারীর মতো তিনিও বিজেপিতে যোগ দেন।  এরপর, শ্মশান উন্নয়ন ও টেন্ডার দুর্নীতির অভিযোগ সহ একাধিক অভিযোগে সৌমেন্দুর বিরুদ্ধে মামলা রুজু হয়। একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়। কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হওয়ার সময় সৌমেন্দু জানান, তাঁর বিরুদ্ধে ১২টি এফআইআর রয়েছে। মিথ্য়ে মামলায় তাঁকে জড়ানো হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের জন্য এবার বেশ কয়েকটি এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে সৌমেন্দু অধিকারীকে। তাই তাঁর আশঙ্কা, সুযোগ পেলেই তাঁর বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করা হতে পারে। এই প্রেক্ষিতেই রক্ষাকবচ পেলেন সৌমেন্দু। যার ফলে পঞ্চায়েত ভোটের আবহে অনেকটাই স্বস্তিতে কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী। 

এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া ২৬টি FIR-এর ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। তাঁর নির্দেশ ছিল, আগামী দিনে শুভেন্দুর বিরুদ্ধে কোনও FIR করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। 

আরও পড়ুন: একের বেশি ফর্ম ১৬ থাকলে কীভাবে ফাইল করবেন ইনকাম ট্যাক্স রিটার্ন ? রইল সহজ সমাধান

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget