এক্সপ্লোর

I-PAC Raid ED Case: এজলাসে আইনজীবী প্রবেশে 'কড়া নিয়ম', লাইভ স্ট্রিমিং-শুনানি, হাইকোর্টে 'এই মামলা' নিয়ে বড় সিদ্ধান্ত!

Calcutta High Court: ইতিমধ্যেই এই মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। সেখানে ইডি তাঁদের পিটিশনে দাবি করেছে, শুনানি যাতে না হয়, তার জন্য প্রবল হৈ হট্টগোলের পরিবেশ তৈরি করা হয়।

সৌভিক মজুমদার, কলকাতা: শুক্রবার এজলাসে হৈ হট্টগোলে, জোড়া মামলার শুনানি পিছিয়ে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। শুক্রবার কলকাতা হাইকোর্টে ইডি এবং তৃণমূলের জোড়া মামলার শুনানি ১৪ তারিখ অবধি পিছিয়ে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। বুধবারই এই মামলার শুনানি আছে। এর আগে বড় সিদ্ধান্ত। 

কাল রুদ্ধদ্বার শুনানির কথা জানান হয়েছে। আইপ্যাককাণ্ডে ইডি-তৃণমূলের জোড়া মামলার কাল হাইকোর্টে শুনানি হবে তবে তা 'ক্লোজড ডোর'। এজলাসে থাকতে পারবেন শুধু মামলার সঙ্গে সম্পর্কিত আইনজীবীরা। কাল বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলায় লাইভ স্ট্রিমিং-শুনানি হবে। 

ইতিমধ্যেই এই মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। সেখানে ইডি তাঁদের পিটিশনে দাবি করেছে, শুনানি যাতে না হয়, তার জন্য প্রবল হৈ হট্টগোলের পরিবেশ তৈরি করা হয়। তার জেরে হাইকোর্ট মামলা শুনতে পারেনি এবং শুনানির উপযুক্ত পরিবেশ না থাকার কথা উল্লেখ করে, শুনানি পিছিয়ে দেন বিচারক। এই হৈ হট্টগোলে যে মুখ্যমন্ত্রীর সমর্থকরা যুক্ত, তা হোয়াটসঅ্য়াপ গ্রুপের মেসেজ থেকেই স্পষ্ট। যেখানে দলের সদস্যদের কোর্টে এসে জমায়েত করতে বলা হয়।' 

এই ঘটনা নিয়ে নতুন অভিযোগ তুলেছে বিজেপি। স্ক্রিনশট শেয়ার করে বিজেপির আইনজীবী নেতা তরুণজ্যোতি তিওয়ারি অভিযোগ করেছিলেন, তৃণমূলের লিগাল সেলের গ্রুপে জমায়েতের বার্তা দেওয়া হয়। তার জেরেই বিশৃঙ্খলা তৈরি হয়। সেখানে তিনি লেখেন, শুক্রবার সকাল থেকে তৃণমূলের লিগাল সেলের বিভিন্ন গ্রুপে মেসেজ ছড়িয়ে দেওয়া হয়। যেখানে তৃণমূলের প্যানেল ভুক্ত আইনজীবীদের নির্দেশ দেওয়া হয়, শুনানির সময় ৫ নম্বর কোর্টে জমায়েত করতে। এর ফলে এজলাসে বিশৃঙ্খলা তৈরি হয়, শুনানি করা যায়নি। তৃণমূল অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও একই অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন, 'কলকাতা হাইকোর্টে বেলা আড়াইটেয় শুনানির সময় তৃণমূল কংগ্রেস লিগাল সেল কয়েকশো আইনজীবীকে জড়ো করে, কার্যত মাননীয়া বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে অচলাবস্থা তৈরি করেছিলেন, এই ঘটনার মূল দায়ী মুখ্যমন্ত্রীকে বাঁচানোর জন্য। তাই কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানির পরিবশ নেই বুঝেই ED-র পক্ষ থেকে যে উদ্য়োগ নেওয়া হয়েছে, আমি মনে করি তা সঠিক।'            

এখন কাল কী হয় শুনানিতে সেদিকেই নজর সকলের।                             

সেরা শিরোনাম

Suvendu Adhikari: ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
BJP MLA Attacked: তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget