এক্সপ্লোর

Calcutta High Court : ‘'১৭ নিয়ে বিজ্ঞপ্তি জারি, '১৪ নিয়ে চুপ প্রাথমিক শিক্ষা পর্ষদ? ’ প্রশ্ন তুলে আদালতে চাকরিপ্রার্থীরা

TET : টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের দাবি, ১ হাজার ৬৩০টির মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে জলপাইগুড়িতে (৯৬৬) এবং সবচেয়ে কম শূন্যপদ রয়েছে বাঁকুড়ায় (২৭)।

সৌভিক মজুমদার, কলকাতা : রাজ্য কাঁপানো নিয়োগ দুর্নীতি। একদিকে তদন্তে CBI, ED’র মতো কেন্দ্রীয় সংস্থা। অন্যদিকে শয়ে শয়ে চাকরিপ্রার্থীদের আন্দোলন, এরইমাঝে একাধিক বিষয়ে মঙ্গলবার ফের কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীরা। ‘২০১৭ নিয়ে বিজ্ঞপ্তি জারি করলেও কেন ২০১৪ নিয়ে চুপ প্রাথমিক শিক্ষা পর্ষদ ?’ প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ ২০১৪-র চাকরিপ্রার্থীরা।

একদিকে ২০১৬’র প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় শূন্যপদ পূরণের দাবিতে মামলা দায়ের হল। অন্যদিকে আদালতের নির্দেশ ২০১৭’র প্রাথমিক টেটে ৮২ নম্বর পাওয়া সংরক্ষিত বিভাগের প্রার্থীদের উত্তীর্ণ হিসেবে গণ্য করা হলেও ২০১৪’র টেটের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ কেন চুপ রয়েছে, সেই প্রশ্ন তুলেও দায়ের হল মামলা।  

'১৪-র টেট, কোথায় কত শূন্যপদ

২০১৪ সালে প্রাথমিকে টেট হয়। তার ভিত্তিতে প্রায় ৪২ হাজার শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় ২০১৬ সালে। এদিন আদালতে মামলাকারীর আইনজীবী দাবি করেন, সেই নিয়োগ প্রক্রিয়ায় এখনও ১ হাজার ৬৩০টি শূন্যপদ রয়ে গেছে। 

এদিন অবিলম্বে সেই শূন্যপদে নিয়োগের জন্য মেধাতালিকা প্রকাশের জন্য আদালতে আবেদন জানান ২০১৪’র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। এই মামলায় দ্রুত মামলাকারীদের সঙ্গে আলোচনায় বসার জন্য এদিন পর্ষদকে পরামর্শ দেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। 

পর্ষদের তরফে জানানো হয় বুধবার বৈঠকের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। ২০১৪’র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের দাবি, ১ হাজার ৬৩০টির মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে জলপাইগুড়িতে (৯৬৬) এবং সবচেয়ে কম শূন্যপদ রয়েছে বাঁকুড়ায় (২৭)।

'১৭ টেট প্রার্থীদের নম্বর প্রকাশ

এদিকে সোমবার ২০১৭’র টেটে প্রার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানে আদালতের নির্দেশে ৮২ নম্বর পাওয়া সংরক্ষিত প্রার্থীদের উত্তীর্ণ হিসেবে গণ্য করা হয়েছে। কিন্তু একই বিষয়ে ২০১৪’র ক্ষেত্রে কেন বিজ্ঞপ্তি দেওয়া হল না, সেই প্রশ্ন তুলেও এদিন আদালতের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। 

টেটে উত্তীর্ণ হতে গেলে ৫৫ শতাংশ নম্বরের প্রয়োজন। চাকরিপ্রার্থীদের দাবি, ২০১৪ এবং ২০১৭-র টেটে বহু চাকরিপ্রার্থী ১৫০-র মধ্যে ৮২ নম্বর পেয়েছেন। অর্থাত্‍ প্রাপ্ত নম্বরের হার ৫৪ দশমিক ৬-৭ শতাংশ। এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের আবেদনের ভিত্তিতে ৫৪ দশমিক ৬-৭ শতাংশ নম্বরকে ৫৫ শতাংশ নম্বর হিসেবে গণ্য করার নির্দেশ দেন বিচারপতি। 

কিন্তু তারপরও কেন ২০১৪’র ক্ষেত্রে সেই বিজ্ঞপ্তি জারি হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরিপ্রার্থীরা। যদিও ২০১৭’র টেটের নম্বর প্রকাশ করলেও, এখনও ২০১৪’র টেটের ক্ষেত্রে প্রাপ্ত নম্বর প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ।

আরও পড়ুন- CBI-এর OMR শিট সংক্রান্ত রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিতে বলল হাইকোর্ট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget