এক্সপ্লোর

Abhijit Ganguly: দুর্নীতির বিরুদ্ধে লড়তেই রাজনীতিতে, BJP কি দুর্নীতিমুক্ত? যা বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Abhijit Ganguly on BJP: প্রশ্নের উত্তর এড়ালেন কলকাতা হাইকোর্টের পদত্যাগী বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

কলকাতা: ঘোষণা মতোই বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন। জল্পনার অবসান ঘটিয়ে জানিয়েছেন BJP-তেই যোগদান করছেন। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়ে যে দলে যোগ দিতে চলেছেন তিনি, সেই BJP কি দুর্নীতিমুক্ত? প্রশ্নের উত্তর এড়ালেন কলকাতা হাইকোর্টের পদত্যাগী বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়। (Abhijit Ganguly)

মঙ্গলবার সকালে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে ডাকযোগে পদত্যাগপত্র পাঠিয়ে দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানমের চেম্বারে গিয়েও পদত্যাগপত্রের প্রতিলিপি জমা দেন। এর পর দুপুরে সাংবাদিক বৈঠক করে BJP-তে যাওয়ার ঘোষণা করেন তিনি। সেখানে তৃণমূলকে দুর্বৃত্তদের দল বলে উল্লেখ করেন। তৃণমূল জমানায় সব ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, যার অনেক কিছু এখনও ঢাকা পড়ে রয়েছে বলে জানান। (Abhijit Ganguly on BJP)

কিন্তু যে দলে তিনি যাচ্ছেন, সেই BJP কি দুর্নীতিমুক্ত? প্রশ্নের জবাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "বিজেপি দুর্নীতিমুক্ত, নাকি নয়, সেটা আমার মনে করার কথা নয়। আমি যদি কোনও দায়িত্ব পাই  সেই দলে, আমি যে কাজটা করব, সেটা অবশ্যই দুর্নীতি মুক্ত করার কাজ।" যাঁরা দুর্নীতি করেন না, তাঁদের এদিন রাজনীতিতে আহ্বানও জানান তিনি। ভদ্রলোক, শিক্ষিত বাঙালিদের রাজনীতিতে দেখতে চান বলে জানান। 

আরও পড়ুন: Abhijit Ganguly: CPM-এ গেলেন না কেন? 'ধর্মে বিশ্বাসী তাই', জবাব অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

লোকসভা নির্বাচনের আগে সম্প্রতি কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের নির্বাচনী বন্ড প্রকল্প বাতিল করেছে সুপ্রিম কোর্ট। নির্বাচনী বন্ডের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলকে কোটি কোটি টাকার চাঁদা দিতেন তাবড় শিল্পপতি এবং কর্পোরেট সংস্থা। সেই সংক্রান্ত কোনও তথ্য সামনে আনা হতো না। ফলে চাঁদা দেওয়া ব্যক্তি বা সংস্থা বিনিময়ে কিছু সুবিধা পাচ্ছেন কি না, তাও জানার উপায় ছিল না। যে কারণে নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করে দেশের শীর্ষ আদালত। 

এই নির্বাচনী বন্ডকে ঘিরে বিতর্ক আজকের নয়। এই বন্ডের মাধ্যমে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ। এদিন সেই নিয়ে প্রশ্ন করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "নির্বাচনী বন্ড দুর্নীতির উপায় না হলেও, স্বচ্ছতার অভাব ছিল।  সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা ঠিক করে দিয়েছেন।"

অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিজেপি-তে যোগ দিচ্ছেন, এককালে নারদকাণ্ড নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করতে শোনা গিয়েছে তাদের। অধুনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ওই স্টিং অপারেশনের ফুটেজে টাকা নিতে দেখা গিয়েছিল। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত শুভেন্দুকেও সেই নিয়ে বার বার আক্রমণ করেছে BJP. কিন্তু সেই মতামত চাইলে এদিন গোটা ঘটনাক্রমকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য, "নারদকাণ্ড একটা চক্রান্ত। একটা লোক আছে, তালপাতার সেপাই না সেনাপতি, কী একটা বলে তাকে যেন ডাকে তৃণমূলের লোকজন। ওর খুড়শ্বশুরের অ্যালকেমিস্ট নামের একটা সংস্থা ছিল। তাঁকে দিয়ে এই কাণ্ড ঘটানো হয়। এটা পুরো চক্রান্ত।" নাম না করলেও, তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই তিনি 'তালপাতার সেপাই' বা 'সেনাপতি' নিশানা করেছেন বলে মত রাজনৈতিক মহলের।

সেরা শিরোনাম

Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
News Live Update :বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা
বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget