এক্সপ্লোর

RG Kar Case: RG Kar-এ নিহত চিকিৎসকের পরিবারের মামলায় এই মুহূর্তে হস্তক্ষেপ নয়, জানালেন বিচারপতি; কী যুক্তি ?

RG Kar News: এমনই ৪২টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে, নতুন করে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আর জি কর মেডিক্য়ালের নিহত চিকিৎসকের মা-বাবা। 

সৌভিক মজুমদার, কলকাতা : আর জি করকাণ্ডে নিহত চিকিৎসকের পরিবারের মামলায় এই মুহূর্তে হস্তক্ষেপ করলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 'এই মামলা ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নজরদারি করছে। এই মুহূর্তে তাঁর পক্ষে এই মামলা গ্রহণ করা সম্ভব নয়', বলে জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। চিকিৎসকের পরিবারকে বিচারপতি জানান, 'আপনারা প্রধান বিচারপতির কাছে যান। তিনি যদি আমাকে এই মামলা শুনতে বলেন তাহলে আমি শুনব। তার আগে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়।' অর্থাৎ, প্রধান বিচারপতির কাছ থেকে ছাড়পত্র পেলে তবেই তিনি এই মামলার বিচারপর্ব এগিয়ে নিয়ে যেতে পারবেন। বিচারবিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ করা তাঁর পক্ষে সম্ভব নয় বলে জানান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ১৫ জানুয়ারি এই মামলায় পরবর্তী শুনানির সম্ভবনা।

কেন তড়িঘড়ি শেষকৃত্য় করা হল ? নিহত চিকিৎসকের বাবা দ্বিতীয়বার ময়নাতদন্ত চাওয়া সত্ত্বেও, কেন তা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হল ? মৃতদেহ উদ্ধারের দীর্ঘক্ষণ পর কেন মৃত ঘোষণা করা হয় ? তাহলে চিকিৎসককে যখন উদ্ধার করা হয়েছিল, তখন কি তিনি বেঁচে ছিলেন ? ইচ্ছাকৃতভাবেই কি তাঁকে বাঁচানোর চেষ্টা করা হয়নি ? এমনই ৪২টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে, নতুন করে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আর জি কর মেডিক্য়ালের নিহত চিকিৎসকের মা-বাবা। 

তাঁরা প্রশ্ন তুলেছেন, ক্রাইম সিনে (ঘটনাস্থলে) ধস্তাধস্তির চিহ্ন মেলেনি। তবে, কি ঘটনার পর ঘটনাস্থল সাজানো হয়েছিল ? ময়নাতদন্তে নৃশংসভাবে শ্বাসরোধ করে হত্যার কথা বলা হচ্ছে। কিন্তু, ধস্তাধস্তির কোনও শারীরিক প্রমাণ মেলেনি। ক্রাইম সিনকে ভুল পথে চালিত করতে ও ঘটনা পরম্পরা যাতে বোঝা না যায় তাই কি একাজ করা হয়ে থাকতে পারে? আরজি কর মেডিক্যাল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কেন থানায় এফআইআর দায়ের করলেন না তা খুঁটিয়ে দেখা দরকার। ওই দিন রাতে সন্দীপ ঘোষের টাওয়ার লোকেশন দেখা উচিত। তিনি কোথায় ছিলেন, কোথায় কোথায় গিয়েছিলেন ? 

CBI ৯০ দিনে চার্জশিট দিতে ব্য়র্থ হওয়ায় ধর্ষণ-খুনের মামলায় জামিন পেয়ে গেছেন সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এই প্রেক্ষাপটে চূড়ান্ত হতাশ আর জি কর মেডিক্য়ালের নিহত চিকিৎসকের মা-বাবা। নতুন করে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা। নিহত তরুণী চিকিৎসকের পরিবার প্রশ্ন তুলেছে, কেন ঘটনাস্থলে গিয়েছিলেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্য অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস ? কেন ৮ অগস্ট রাত ১১টার পর থেকে সিসিটিভি ফুটেজ CBI-কে দেওয়া হল না ?

নতুন করে তদন্তের আবেদন জানিয়ে নিহত চিকিৎসকের পরিবার এই প্রশ্নও তুলেছে, কেন স্থানীয় বিধায়ক এবং কাউন্সিলরের নজরদারিতে তড়িঘড়ি মৃতদেহ সৎকার করা হয়েছিল? নিহত চিকিৎসকের মোবাইল ফোনের ফ্রিঙ্গারপ্রিন্ট পরীক্ষা কি করা হয়েছে? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত অন্তত ৪
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত অন্তত ৪
Tarapith Fire : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget