এক্সপ্লোর

Koustav Bagchi: বাড়ির সামনে ৫ পুলিশ! কৌস্তভকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

Calcutta High Court: আদালত প্রাথমিকভাবে মনে করছে, নিজের নিরাপত্তা নিয়ে কৌস্তভ যে আশঙ্কাপ্রকাশ করেছেন, তার যৌক্তিকতা রয়েছে।

সৌভিক মজুমদার ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচিকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, আদালত প্রাথমিকভাবে মনে করছে, নিজের নিরাপত্তা নিয়ে কৌস্তভ যে আশঙ্কাপ্রকাশ করেছেন, তার যৌক্তিকতা রয়েছে।

প্রদেশ কংগ্রেসের মুখপাত্র এবং আইনজীবী কৌস্তভ বাগচীর নিরাপত্তার যে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট তাতে বলা হয়েছে তাঁর বাড়ির সামনে ৫ জন পুলিশ মোতায়েন থাকবে। কৌস্তভের নিরাপত্তায় সব সময় মোতায়েন থাকবেন একজন সশস্ত্র কনস্টেবল। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার জন্য CRPF-কে জানানোর নির্দেশও দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা

হাইকোর্টের নির্দেশ:
কদিন আগেই নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কাপ্রকাশ করেছিলেন। রাজভবন ও পুলিশকে মেল করে সেই কথা জানিয়েছিলেন তিনি। এবার কৌস্তভের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করল হাইকোর্টও। বিচারপতি রাজশেখর মান্থা জানান, প্রাথমিকভাবে আদালত মনে করেছে, কৌস্তভ বাগচী নিরাপত্তা নিয়ে যে আশঙ্কা প্রকাশ করেছেন, তার বাস্তবতা আছে। সোমবার, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার জন্য CRPF-কে জানাতে হবে। তারা নিরাপত্তা দিতে পারবে কি না? তা জানাবে CRPF। এই সময়ের জন্য কৌস্তভ বাগচীর বাড়িতে অন্তত ৫ জন পুলিশের নিরাপত্তা দিতে হবে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশকে। কৌস্তভের নিরাপত্তায় তাঁর সঙ্গে সবসময় একজন সশস্ত্র কনস্টেবল দিতে হবে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার এই নিরাপত্তা নিশ্চিত করবেন।

কী বলছে পরিবার:কৌস্তভ বাগচীর বাবা কুশল বাগচী বলেন, 'নিরাপত্তা দিয়েছে হাইকোর্ট ভাল কথা, যদিও রাজ্য পুলিশ, তবে রাজ্য পুলিশ হলেও আমাদের আস্থা আছে, কেন্দ্রীয় বাহিনী হলে আরও ভাল হয়। সেদিন রাতের আতঙ্ক আজও তাড়া করছে। বেল বাজলেই জিজ্ঞাস করি কে কে?' কৌস্তভ বাগচীর মা শিউলি বাগচী বলেন, 'সেদিন রাতে বাড়িতে এসেছিল রাজ্য পুলিশ, আজ নিরাপত্তায় রাজ্য পুলিশ। এই পুলিশের উপর আমাদের অতটা আস্থা রাখতে পারছি না। কেন্দ্রীয় বাহিনী হলে ভাল হয়।'

কৌস্তভের কিছু বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই ঘটনার পরেই রাতে তাঁর বাড়িতে যায় পুলিশ। তা নিয়ে দীর্ঘ টানাপড়েনের পরে অবশেষে তাঁকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় শেষপর্যন্ত আদালতে ধাক্কা খায় রাজ্য। আদালত থেকে জামিন মেলে কৌস্তভের। জামিন পেয়েই রাজ্য সরকার-মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন তিনি। মাথা মুড়িয়ে প্রতিজ্ঞা করেন যতদিন না পর্যন্ত এই সরকার উৎখাত করবেন ততদিন তিনি মাথা মুড়িয়েই থাকবেন। কৌস্তভের জামিনের মামলায় এক ছাতার তলায় আসতে দেখা যায় সিপিএম-কংগ্রেস আইনজীবীদের।     

বুধবার মধ্যরাতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কৌস্তুভ বাগচীর বাড়িতে পাঁচ জন নিরাপত্তারক্ষী এবং কৌস্তভ বাগচীর সঙ্গে একজন সশস্ত্র নিরাপত্তার রক্ষী দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 'ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছেন সওকত মোল্লা'! থানায় অভিযোগ ফুরফুরার পিরজাদার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
West Bengal News Live : আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget