এক্সপ্লোর

Calcutta High Court: বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় নিয়ে কড়া হাইকোর্ট

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভিতরে রাজনৈতিক দলের বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

সৌভিক মজুমদার, কলকাতা: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভিতরে রাজনৈতিক দলের বেআইনি নির্মাণ নিয়ে কড়া কলকাতা হাইকোর্ট। বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। নির্দেশ কার্যকর করে ৪৫ দিনের মধ্যে রিপোর্ট দেবে কলকাতা পুরসভা।

বেআইনি নির্মাণ নিয়ে কড়া কলকাতা হাইকোর্ট: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভিতরে রাজনৈতিক দলের বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি, কলকাতা পুরসভার আইনজীবীকে উদ্দেশ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, কে বা কারা এই বেআইনি নির্মাণ করেছে সেটা যদি আপনারা না জানেন, তাহলে পুরসভা বন্ধ করে দিন। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মহর্ষি ভবনের পিছন দিকে একটি ঘরে তৃণমূলের শিক্ষা বন্ধু সমিতির অফিস তৈরি হয়। যা নিয়ে বিতর্কের সূত্রপাত।                                                                                          

হেরিটেজ ভবন ভেঙে পার্টি অফিস তৈরির অভিযোগে মামলা দায়ের হয় হাইকোর্টে। জোড়াসাঁকো ক্যাম্পাসের মতোই একই অভিযোগ বি টি রোড ক্যাম্পাসের মরকতকুঞ্জেও। এখানেই প্রথম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে চাক্ষুস করেন বালক রবীন্দ্রনাথ। তার পাশেই তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির বিরুদ্ধে পার্টি অফিস তৈরির অভিযোগ উঠেছে। সামনেই তৈরি হয়েছে বিশ্ববাংলার স্ট্রাকচার।                           

সেই মামলায় এদিন, দলীয় প্রতীক-সহ সমস্ত কিছু সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি, নির্দেশে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, হেরিটেজ ভবনকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। বেআইনি নির্মাণ ভাঙার সময়, উপস্থিত থাকবেন কলকাতা পুরসভার আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। আদালতের নির্দেশ কার্যকর করে ৪৫ দিনের মধ্যে রিপোর্ট দেবে কলকাতা পুরসভা। এরপর কলকাতা পুরসভার আইনজীবীর উদ্দেশে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, 'বুধবারের মধ্যে বেআইনি নির্মাণ ভাঙুন। বিশ্ববিদ্যালয় বা অন্য কোনও সংস্থা বলেনি যে বেআইনি নির্মাণ হয়নি। তাহলে এতদিন ফেলে রেখেছেন কেন? দ্রুত বেআইনি নির্মাণ সরিয়ে ফেলুন। আপনারা শহরের অভিভাবক। ইচ্ছে থাকলে ৬ ঘণ্টার মধ্যে কাজ শুরু করা যায়।'

আরও পড়ুন: Jibankrishna Saha Update:মোবাইলভর্তি ভয়েস রেকর্ড কার? আর্জি জীবনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget