এক্সপ্লোর

Madrasah Recruitment:৬ মাসের মধ্যে মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষার রেজাল্ট প্রকাশের নির্দেশ হাইকোর্টের

Calcutta High Court:১২ বছর পরে হতে চলেছে পরীক্ষার রেজাল্ট আউট! মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষার ফলপ্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

সৌভিক মজুমদার, কলকাতা: ১২ বছর পরে হতে চলেছে পরীক্ষার রেজাল্ট আউট! মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষার (Madrasah Group D Recruitment) ফলপ্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ৬ মাসের মধ্যে পরীক্ষার ফলপ্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ২০১০ সালে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল। ২০১১ সালে লিখিত পরীক্ষা নেওয়া। তার পর ১২ বছর কেটে গেলেও ফলপ্রকাশ হয়নি। সেই মামলাতেই ফলপ্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 

বিক্ষোভ...
গত এপ্রিলে নিয়োগের দাবিতে হাজরা মোড়ে বিক্ষোভ দেখিয়েছিলেন মাদ্রাসা সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা। ২০১৩ সালে মাদ্রাসা কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি না পাওয়ার অভিযোগে সে বার হাজরা মোড় থেকে মিছিল শুরু হয়। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। তবে সেটিই বিক্ষোভের প্রথম ঘটনা নয়। এপ্রিলের আগে, গত ফেব্রুয়ারিতেও মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কালীঘাট অভিযান করেন চাকরিপ্রার্থীরা।পাস প্রার্থী মঞ্চের পক্ষ থেকে অভিযানের ডাক দেওয়া হয়। অশান্তি এড়াতে সে দিন সকাল থেকেই হাজরা মোড়ে মোতায়েন ছিল। পুলিশ চাকরিপ্রার্থীরা হাজরা মোড়ে আসতেই তাদের গ্রেফতার শুরু করে পুলিশ। প্রিজন ভ্যানে করে লালবাজারে নিয়ে যাওয়া হয় চাকরিপ্রার্থীদের।

নিয়োগ জট...
ঘটনা হল, রাজ্যের শিক্ষাক্ষেত্রের নানা দিকে নিয়োগ-দুর্নীতির থরে থরে অভিযোগ, দায়ের হয়েছে মামলা। তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ-প্রক্রিয়া মসৃণ ভাবে চলতে থাকা কঠিন বলে দাবি ওয়াকিবহাল মহলের। এদিকে অবিলম্বে নিয়োগের দাবিতে জোরদার হচ্ছে চাকরিপ্রার্থীদের আন্দোলন। গত ৭ অগাস্ট যেমন দ্রুত নিয়োগের দাবিতে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের মিছিল হয়। ৯ বছর ধরে নিয়োগ না হওয়ার অভিযোগে ফের রাজপথে নামেন চাকরিপ্রার্থীরা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত চলে মিছিল, বিক্ষোভ। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্য়েই জল গড়িয়েছে অনেকদূর। একটা সময় মাসের পর মাস রাস্তায় প্রতিবাদ বিক্ষোভ জানিয়ে আসছিল চাকরি প্রার্থীদের দল। কিন্তু এই প্রতিবাদ বিক্ষোভ মূলত উসকে যায়, নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারির পর। একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসে।  লাখ লাখ টাকা নিয়ে নিয়োগের দুর্নীতির কাণ্ডে নাম জড়ায় রাজ্যের একের পর এক হেভিওয়েটের। সেই তালিকায় কে নেই ! এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট নিয়েও কম বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসেনি। মূলত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অযোগ্য প্রার্থীদের চাকরি বাতিলের নির্দেশের পর এই মামলা বেগ পায়। যদিও সেই মামলাতেই পাল্টা চ্যালেঞ্জ ছোড়া হয়েছিল। তবে তা ধোপে টেকেনি। প্রকাশ্যে আসে তালিকা। SLST চাকরিপ্রার্থীদের পরই পথে নামেন ২০১৬-র উচ্চ প্রাথমিকের এই চাকরিপ্রার্থীরা। উল্লেখ্য, চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে একসময়ে সল্টলেকে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। দ্রুত নিয়োগের দাবিতে সল্টলেকে আচার্য সদনের সামনে সকাল থেকে শুরু হয়েছিল বিক্ষোভ। গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন চাকরিপ্রার্থীরা। নিরাপত্তা রক্ষীরা আটকে দেন।সেখানেই জামা খুলে গেঞ্জি পরে প্রতিবাদে বসে পড়েন তাঁরা।

আরও পড়ুন:১১ দিনের বিদেশ সফরে মমতা, মুখ্যমন্ত্রীর প্রতিনিধিদলে কারা ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, অকপট স্বীকারোক্তি রচনা বন্দ্যোপাধ্যায়ের, পাল্টা কল্যাণ বললেন...
তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, অকপট স্বীকারোক্তি রচনা বন্দ্যোপাধ্যায়ের, পাল্টা কল্যাণ বললেন...

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget