এক্সপ্লোর

BJP Meeting: ডিভিশন বেঞ্চেও ধাক্কা রাজ্যের, ধর্মতলায় বিজেপির সভায় অনুমতি হাইকোর্টের

BJP Meeting: সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ২৯ নভেম্বর বিজেপির সভায় উপস্থিত থাকার কথা অমিত শাহের। 

সৌভিক মজুমদার, কলকাতা: সিঙ্গল বেঞ্চের পর এবার ডিভিশন বেঞ্চেও ধাক্কা রাজ্যের। ধর্মতলায় বিজেপির সভায় অনুমতি দিলেন হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি। সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

গত সোমবার বিজেপিকে ধর্মতলায় সভার অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিধিনিষেধ আরোপ করে বিজেপিকে জানাতে পুলিশকে নির্দেশ দেন বিচারপতি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছিল রাজ্য। ধর্মতলায় বিজেপির সভার বিরোধিতায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার। মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতি। এদিন ছিল সেই মামলার শুনানি। 

ডিভিশন বেঞ্চেও ধাক্কা রাজ্যের: ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির সভায় অনুমতি দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ২৯ নভেম্বর বিজেপির সভায় উপস্থিত থাকার কথা অমিত শাহের। রাজ্য সরকারের আইনজীবী সওয়াল করেন, ভিক্টোরিয়া হাউসের সামনে যেখানে সভা হবে, সেটা শহরের কেন্দ্রবিন্দু, শহর স্তব্ধ হয়ে যাবে, ওখানে ২১ জুলাই ছাড়া আর কোনও সভা হয় না। '২১ জুলাইয়ের বিশেষত্ব কী?' প্রশ্ন করেন প্রধান বিচারপতি। কারণ ব্যাখ্যার পরই তিনি বিধিনিষেধ আরোপ করে অনুমতি দেওয়ার নির্দেশ দেন। অযথা সমস্যা তৈরি করা হচ্ছে, তাহলে  ২১ জুলাইয়ের সভাও বন্ধ করে দিই, অযথা রাজনৈতিক রং দিচ্ছেন, কড়া মন্তব্য প্রধান বিচারপতির। 

কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের নিয়ে লোকসভা ভোটের আগে কলকাতায় বড় সমাবেশ করছে বিজেপি। ২৯ নভেম্বর ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশের ডাক দিয়েছে তারা। বিজেপি সূত্রে খবর, ১ লক্ষ মানুষের জমায়েতের লক্ষ্য নেওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের সমাবেশে আহ্বান জানানো হবে। জেলায় জেলায় চলছে তার প্রস্তুতি সভা। সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছেন বঙ্গ বিজেপি নেতত্ব। এই সভা নিয়ে জল গড়িয়েছে আদালত পর্যন্ত।

২৯ শে নভেম্বরের সমাবেশের অনুমতি পুলিশ দিচ্ছে না বলে অভিযোগ করে বিজেপি। সভার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় গেরুয়া শিবির। গত সোমবার, মামলার শুনানিতে, বিজেপির তরফে আইনজীবী হাইকোর্টে বলেন, ২০১৪ সালের সভার ক্ষেত্রেও ৩ বার আবেদন খারিজ করা হয়েছিল। তখন বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, কোনও কারণ না দেখিয়ে, দু'বার অনুমতির আবেদন খারিজ করা হয়েছে।  এতেই সন্দেহের উদ্রেক হয়। এরপরই বুধবারের মধ্য়ে, সিদ্ধান্ত গ্রহণের জন্য় রাজ্য়কে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। পাশাপাশি, বিচারপতি বলেন, বিধিনিষেধ আরোপ করে সভার অনুমতি দিয়ে দিন। হাইকোর্টের বেঁধে দেওয়া সময়সীমার আগেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য সরকার।

আরও পড়ুন: Kolkata News: সাতসকালে চিৎপুরে যুবককে ধারালো অস্ত্রের কোপ, পলাতক অভিযুক্ত

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget