এক্সপ্লোর

Calcutta High Court : দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত মামলার শুনানি শেষ, কী জানাল কলকাতা হাইকোর্ট?

Durga Puja 2022 : প্রধান বিচারপতি প্রশ্ন করেন, এই টাকা যে সরকারের ঠিক করে দেওয়া নির্দিষ্ট খাতেই ব্যয় করা হবে সেটা নিশ্চিত করা যাব কীভাবে? যে প্রশ্নের উত্তর দেন অ্যাডভোকেট জেনারেল।

সৌভিক মজুমদার, কলকাতা : দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত মামলার (Durga Puja Donation Case) শুনানি শেষ। রায়দান স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হয় ৫টি জনস্বার্থ মামলা।

রাজ্যের সিদ্ধান্ত

৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে দুর্গাপুজোর অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নেজাতি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) পুজো অনুদান ক্লাবপ্রতি ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬০ হাজার করার ঘোষণা করেছিলেন। এর জন্য সরকারি কোষাগার থেকে খরচ হবে ২৫৮ কোটি টাকা। 

হাইকোর্টে মামলা

মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত খরিজের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় ৫টি জনস্বার্থ মামলা। মামলাকারীরা প্রশ্ন তোলেন, যেখানে আদলতের নির্দেশমতো সরকারি কর্মীদের DA দেওয়া হয়নি, সেখানে কেন পুজোয় এইভাবে অনুদান দেওয়ার সিদ্ধান্ত? কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি হয়। সেই শুনানি বৃহস্পতিবার শেষ হয়েছে। স্থগিত রয়েছে মামলার রায়দান।  

তুমুল সওয়াল-জবাব

এদিন মামলাকারীদের পক্ষে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। সরকারের পক্ষে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রী সরাসরি দুর্গাপূজায় অনুদানের নামে টাকা দিয়েছেন। একটি নির্দিষ্ট সম্প্রদায়কে অনুদান দেওয়া সংবিধান বিরোধী। ইউনেস্কো দুর্গাপুজোকে হেরিটেজের তকমা দিয়েছে মানেই রাজ্য সরকার কোষাগার থেকে টাকা খরচ করতে পারে না। কলকাতা হাইকোর্ট ইমাম ভাতা বন্ধ করার নির্দেশ দিয়েছিল, যাতে নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি পক্ষপাতমূলক আচরণ না হয়। 

রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন, এই টাকা মূলত তিনটি কাজে ব্যবহার করা হবে। সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরার জন্য, রাজ্যের পর্যটনের প্রচারের জন্য এবং এলাকার মানুষের সঙ্গে পুলিশের সুসম্পর্ক স্থাপনের জন্য। 

এরপর প্রধান বিচারপতি প্রশ্ন করেন, এই টাকা যে সরকারের ঠিক করে দেওয়া নির্দিষ্ট খাতেই ব্যয় করা হবে সেটা নিশ্চিত করা যাব কীভাবে? অ্যাডভোকেট জেনারেল তখন জানান, ব্যয়ের সার্টিফকেট এবং বিল - ভাউচার দেখে নিশ্চিত হওয়া যাবে। যেহেতু বাজেটে বরাদ্দ আছে তাই অডিট করাতেই হবে। ৯০ শতাংশের বেশি ক্লাব ব্যয়ের সার্টিফিকেট দিয়েছে। ব্যয়ের সার্টিফিকেট না দিলে টাকা দেওয়া হবে না। 

আরও পড়ুন- শুভেন্দুর মিছিলে পাথর ছোড়ার অভিযোগ, কালো পতাকা, বিক্ষোভ, ধুন্ধুমার তারকেশ্বরে

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Tarapith Hotel Fire: খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
West Bengal Monsoon : বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget